Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নেত্রকোনায় বন্যাদুর্গত মানুষের পাশে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 28 June 2022
নেত্রকোনায় বন্যাদুর্গত মানুষের পাশে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা লাঘবে আজ নেত্রকোনায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড।

২৭ জুন, খালিয়াজুরি উপজেলা পরিষদ চেয়ারম্যান রব্বানী জব্বার; খালিয়াজুরি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.এইচ.এম আরিফুল ইসলাম, মেজর জিসানুল হায়দার-এর উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় অনলাইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিস এবং হুয়াওয়ে বাংলাদেশের বোর্ড মেম্বার জেসন লি।

সাম্প্রতিক বন্যায় সিলেট ও সুনামগঞ্জের পর নেত্রকোনায় প্রভাব পড়েছে। নেত্রকোনা জেলার প্রধান নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে নেত্রকোনা জেলার ছয় উপজেলার ৩৯টি ইউনিয়নের বাসিন্দারা। নেত্রকোনা সদর উপজেলা, বারহাট্টা, পূর্বধলা, খালিয়াজুরী, কলমাকান্দা ও দুর্গাপুরে বহু বাড়িঘর, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও নদীর তীরবর্তী কিছু এলাকা নদী ভাঙ্গনের মুখে পড়েছে।

 

এমতাবস্থায়, একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে প্রতিকূল পরিস্থিতির ‍মুখোমুখি হওয়া এ সকল মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির ‘ইন বাংলাদেশ, ফর বাংলাদেশ – হেয়ার ফর ইউ’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে নেত্রকোনা উপজেলার বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দুই হাজার পরিবারের মাঝে চাল, মসুর ডাল, আলু, খাবার স্যালাইন, চিনি ও ময়দাসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

এ নিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “বিগত কয়েক বছর ধরে দেশের তথ্য-প্রযুক্তি খাতের বিকাশে ইতিবাচক অবদান রাখছে হুয়াওয়ে। পাশাপাশি, বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশে দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যেও এগিয়ে আসছে প্রতিষ্ঠানটি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য হুয়াওয়ের এ উদ্যোগটি তার প্রমাণ।”

এ নিয়ে হুয়াওয়ে বাংলাদেশের বোর্ড সদস্য জেসন লি বলেন, “গত কয়েকদিন ধরে বাংলাদেশের জনগণের একটি উল্লেখযোগ্য অংশ বন্যার দুর্ভোগে পড়েছে। বাংলাদেশে বিদ্যমান একটি প্রতিষ্ঠান হিসেবে, আমরা তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব বোধ করেছি। তাই ‘ইন বাংলাদেশ, ফর বাংলাদেশ – হেয়ার ফর ইউ’ আমাদের উদ্যোগের অংশ হিসেবে আমরা এই ত্রাণ কর্মসূচির আয়োজন করেছি। আমি জানি আমাদের প্রচেষ্টা তাদের অপিরিসীম কষ্টকে মুছে দিতে পারবে না কিন্তু তাদের সংগ্রামে যথেষ্ট সহায়ক হতে পারে।”

খালিয়াজুরি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.এইচ.এম আরিফুল ইসলাম বলেন, “নেত্রকোনার বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য হুয়াওয়ের প্রতি আমার কৃতজ্ঞতা। বন্যার কারণে বহু মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে, এমন প্রতিকূল সময়ে হুয়াওয়ের মতো প্রতিষ্ঠান এবং সরকারের নানা উদ্যোগ পুনরায় আশার সঞ্চার করেছে। এই ত্রাণ সামগ্রীগুলি তাদের এই দুঃসময় কাটিয়ে উঠতে এবং জীবনকে স্বাভাবিক করতে সাহায্য করবে।”

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বানী জব্বার বলেন, বিগত কয়েক বছর যাবত আমরা দেখতে পাচ্ছি খালিয়াজুরীতে দুর্যোগের সময় হুয়াওয়ে আমাদের পাশে রয়েছে। আমি এজন্য হুয়াওয়েকে ধন্যবাদ জানাতে চাই। আমরা আশা করব এরকম সময় উপযোগী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

হুয়াওয়ে ২৩ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করছে। এবং এই প্রতিষ্ঠানটি দুর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের জন্য, বিশেষ শিশুদের জন বিভিন্ন ধরণের প্রোগ্রামের ব্যবস্থা করে। এছাড়াও শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সহজতর করতেও বিভিন্ন সময় বিভিন্নভাবে যুক্ত হয়। খালিয়াজুরীতে ত্রাণ বিতরণ এই ধরণের একটি কার্যক্রম।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

নির্বাচিত

হুয়াওয়ে: চীন-মার্কিন শত্রুতার কেন্দ্রে এই কোম্পানি গুপ্তচরবৃত্তি করছে বলে অভিযোগ

অটোমোবাইল

ছুটে চলার পাশাপাশি হাঁটবেও গাড়ি!

সাংবাদিকতা ও প্রগতিশীল আন্দোলনে কামাল লোহানী অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন: মোস্তাফা জব্বার
বিবিধ

সাংবাদিকতা ও প্রগতিশীল আন্দোলনে কামাল লোহানী অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন: মোস্তাফা জব্বার

বিবিধ

আসছে মি মিক্স ৪

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা
বিবিধ

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইসরাইলের বিমানঘাঁটিতে ইরানের মিসাইল
বিবিধ

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইসরাইলের বিমানঘাঁটিতে ইরানের মিসাইল

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 June 2022

নেত্রকোনায় বন্যাদুর্গত মানুষের পাশে হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix