Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সহজ: ট্রেনের টিকিট নিয়ে রনির অভিযোগ সঠিক নয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৫ জুলাই ২০২২
Share on FacebookShare on Twitter

রেলের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলন করা মহিউদ্দিন হাওলাদার রনিকে শর্ত মেনে সঠিক নিয়মে ট্রেনের টিকিট দেওয়া হয়েছে বলে দাবি করেছে সহজ ডটকম। প্রতিষ্ঠানটি দাবি, টিকিট দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা ছিল না। রনির অভিযোগ সঠিক নয়।

আজ সোমবার গণমাধ্যমে সহজ ডটকমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. মহিউদ্দিন হাওলাদার রনি গত ১৩ জুন সকাল ৮টা ৩৬ মিনিটে বাংলাদেশ রেলওয়ের ই-টিকিট পোর্টাল থেকে ঢাকা থেকে রাজশাহীর চারটি টিকেট কেনার প্রক্রিয়া শুরু করেন। ওই সময় তার এমএফএস অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় তিনি সকাল ৯টা ২৭ মিনিটে তার মোবাইল ওয়ালেটে তিন হাজার টাকা জমা করেন এবং ৯টা ৩৭ মিনিটে টিকিটের ২ হাজার ৬৮০ টাকা পরিশোধ করার চেষ্টা করেন।

কিন্তু রেলওয়ের নিয়ম অনুযায়ী ১৫ মিনিটের মধ্যে ট্রানজেকশন সম্পন্ন করতে না পারায় তার উক্ত টিকিট বুকিংটি বাতিল হয়ে গিয়েছিল। সহজের ডিজিটাল রেকর্ড অনুসারে ওই তারিখে ওই গ্রাহকের নামে কোন টিকিট ইস্যুই হয়নি। নিয়ম অনুযায়ী ই-টিকিট পোর্টালের সব শর্ত মেনে নিয়েই মহিউদ্দিন রনির টিকিট কেনার কথা থাকলেও তা পূরণ করতে তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হন।

সহজ ডটকম টাকা না পাওয়ায় টিকিট ইস্যু হয়নি। মহিউদ্দিন রনির টিকিটের কোনো টাকা তার মোবাইল ওয়ালেট থেকে সহজের অ্যাকাউন্টে জমাও হয়নি। টাকা তার নিজস্ব মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ‘ফ্রিজ’ অবস্থায় ছিল।

যেহেতু গ্রাহকের টিকিটটি শর্তানুযায়ী সফলভাবে ইস্যু হয়নি, তাই মোবাইল ব্যাংকিং সার্ভিস প্রোভাইডার পরবর্তী তিন কর্মদিবসের ভেতরে স্বয়ংক্রিয় রিকনসিলিয়েশন পদ্ধতিতে ‘আনফ্রিজ’ করে দেয়। এটি একটি পরীক্ষিত, নিরাপদ ও বিশ্বব্যাপী স্বীকৃত রিকনসিলিয়েশন পদ্ধতি।

প্রতিষ্ঠানভেদে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের রিকনসিলিয়েশন পদ্ধতিতে পার্থক্য রয়েছে। যেমন- বাংলাদেশ ব্যাংকের অধীনে সব ব্যাংক এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নিজ নিজ রিকনসিলিয়েশন পদ্ধতি অনুযায়ী নির্দিষ্ট সময়ের ভেতরে গ্রাহকদের রিফান্ড করে থাকে।

শর্তে উল্লেখিত সময়ের আগেই টাকা ফেরত পেয়েছিলেন রনি। এক্ষেত্রে সেবা প্রদানে কোনো ধরনের অবহেলা ছিল না দাবি করে সহজ ডটকম জানায়, বাংলাদেশ রেলওয়ের টিকিটিং ওয়েবসাইটের সব নিয়ম ও শর্ত মেনেই রনিকে সেবা দেওয়া হয়। বাংলাদেশ রেলওয়ের নিয়ম অনুযায়ী ৮ কর্মদিবসের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করায় রনি পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে তার মোবাইল অ্যাকাউন্টে টিকিটর মূল্য বাবদ প্রদত্ত সম্পূর্ণ টাকা ফেরত পেয়ে যান।

রনি সেবা পেয়েছিলেন দুই মিনিটে জানিয়ে সহজ বলছে, বাংলাদেশ রেলওয়ের টিকেট সংক্রান্ত সহায়তা মেইলে মো. রনি যোগাযোগ করলে (১৩ জুন, সকাল ১০টা ১৪ মিনিটে) মাত্র দুই মিনিটের ভেতর (১৩ জুন, সকাল ১০ টা ১৬ মিনিটে) প্রয়োজনীয় তথ্য চেয়ে রিপ্লাই দেওয়া হয়। কিন্তু তিনি ইমেইলের কোনো রিপ্লাই দেননি।

গোপন পিন ছাড়া টাকা কাটার অভিযোগ সঠিক নয় দাবি করে সহজ জানায়, রনির অভিযোগ ছিল- তার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের গোপন পিন নম্বর ছাড়াই টাকা কাটা হয়েছে, যা একেবারেই সঠিক নয়। তার মোবাইল ব্যাংকিং সার্ভিস প্রোভাইডার এ বিষয়ে সমস্ত তথ্য প্রমাণ ইতোমধ্যেই তার কাছে উপস্থাপন করেছে।

এ বিষয়ে সহজ লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির বলেন, টিকিট সংক্রান্ত যেকোনো ভোগান্তি খুবই অনাকাঙ্ক্ষিত। যদিও মহিউদ্দিন রনির ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের এবং ব্যাংকের পেমেন্ট রিকনসিলিয়েশন পলিসি’র সব ধরনের নিয়ম মেনেই যথাযথ সেবা দেওয়া হয়েছে। সহজ লিমিটেড কোনোভাবেই তার প্রতি দায়িত্বে অবহেলা কিংবা অবজ্ঞা করেনি।

উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে ছয় দফা দাবিতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ৮ জুলাই থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. মহিউদ্দিন হাওলাদার রনি। তবে রনির করা অভিযোগের প্রমাণ পাওয়ায় সহজ ডটকমকে এরইমধ্যে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মাদক, নগ্নতা, অশ্লীলতা: টিকটকের বিরুদ্ধে মামলা আইওয়ায়
প্রযুক্তি সংবাদ

টিকটক ব্যবহারকারী কমছে, কারণ কী

ফেসবুকের নতুন ফিচার ‘অ্যাভাটার’, যেভাবে ব্যবহার করবেন
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের নতুন ফিচার ‘অ্যাভাটার’, যেভাবে ব্যবহার করবেন

ফেসবুক, ইনস্টাগ্রামের চেয়েও বেশি ডাউনলোড হয়েছে টিকটক!
প্রযুক্তি সংবাদ

দক্ষিণ কোরিয়ায় জরিমানার মুখে টিকটক

ভারতে সংখ্যালঘুদের ওপর সহিংসতায় গভীর উদ্বেগ বাংলাদেশের
সোশ্যাল মিডিয়া

ভারতে সংখ্যালঘুদের ওপর সহিংসতায় গভীর উদ্বেগ বাংলাদেশের

বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তা পাঠাবেন যেভাবে
নির্বাচিত

বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তা পাঠাবেন যেভাবে

মানুষমুখো মাকড়সা! ছড়াচ্ছে আতঙ্ক, দেখুন ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়া

মানুষমুখো মাকড়সা! ছড়াচ্ছে আতঙ্ক, দেখুন ভাইরাল ভিডিও

Load More

ট্রেন্ডিং টপিক

ডিজেল বাদে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে বাড়ল ৫ টাকা
অটোমোবাইল

ডিজেল বাদে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে বাড়ল ৫ টাকা

১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম-টিকটক নিষিদ্ধ
নির্বাচিত

১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম-টিকটক নিষিদ্ধ

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম
নির্বাচিত

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম

৮০ হাজার কোটি ডলারের মেগা ফান্ড গঠন করছে অ্যালফাবেট
প্রযুক্তি সংবাদ

৮০ হাজার কোটি ডলারের মেগা ফান্ড গঠন করছে অ্যালফাবেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা
নির্বাচিত

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা

আধুনিক বিশ্বে প্রতিটি প্রযুক্তি কোম্পানিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ জুলাই ২০২২

সহজ: ট্রেনের টিকিট নিয়ে রনির অভিযোগ সঠিক নয়

Techzoom.TV |
TechzoomTV