Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি উপভোগ করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 16 October 2023
‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি উপভোগ করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
Share on FacebookShare on Twitter

গতকাল সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের ব্লকব্লাস্টার সিনেপ্লেক্সে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি উপভোগ করার পর সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অন্যান্যের মধ্যে চলচ্চিত্রটি উপভোগ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফরুল্লাহ, যমুনা গ্রুপের পরিচালক ড. মোহাম্মদ আলমগীর আলম, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকার, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি নাজনীন নাহার ও সাধারণ সম্পাদক সাব্বিন হাসান এবং তথ্যপ্রযুক্তি ও বিনোদন সাংবাদিকরা।

চলচ্চিত্রটি উপভোগ শেষে আইসিটি প্রতিমন্ত্রী তাঁর প্রতিক্রিয়া বলেন ব্যক্তিত্ব এবং নেতাকে ধারণ করা খুবই কঠিন। বঙ্গবন্ধুর ভূমিকায় সেই কঠিন কাজটি আরিফিন শুভ খুব সফলভাবেই ধারণ করেছেন। পাঁচ দশকে একটি দেশ ও জাতিকে স্বাধীনতা উপহার দেওয়া, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অসামান্য ত্যাগ, বঙ্গবন্ধুর নেতৃত্ব ধাপে ধাপে গড়ে ওঠা এবং বঙ্গবন্ধু যেভাবে হিমালয়সম ব্যক্তিত্বে পরিনত হন সেটাকে খুব সফলভাবে ধারণ করতে পেরেছেন বলে তিনি জানান।

প্রতিমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর লেখা তিনটি গ্রন্থ আমাদেরকে উপহার দিয়েছেন। কিন্তু অনেক না বলা কথা, অনেক অজানা ইতিহাস আমরা মুজিব একটি জাতির রূপকার এই সিনেমার মাধ্যমে দেখতে পেলাম। তিনি বলেন আমি মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম। বঙ্গবন্ধুকে দেখিনি, মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু আমাকে যেভাবে এই চলচ্চিত্রটি আবেগ তাড়িত করেছে, সেভাবে তরুণ প্রজন্ম, পরবর্তী প্রজন্ম এবং আমাদের সন্তানদেরকেও এই সিনেমাটি একই রকমভাবে আবেগ তাড়িত করবে। তিনি বলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের যে অবদান, তিনি যেভাবে পর্দার অন্তরাল থেকে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু হতে অনুপ্রেরণা দিয়েছেন, ইতিহাসের বাঁকে বাঁকে তাঁর ভূমিকা রয়েছে। এরকম অনেক অজানা ইতিহাস আমাদের নতুন প্রজন্ম জানতে পারবে এই সিনেমার মাধ্যমে।

পলক বলেন ১৯৩০-৩২ থেকে শুরু করে ৭৫ পর্যন্ত এত অল্প সময়ের মধ্যে সাদামাটাভাবে বঙ্গবন্ধুর জীবনটা যেভাবে শুরু হয়েছিল। তাঁর কৈশোর থেকে ছাত্রনেতা থেকে জাতীয় নেতা, এমপি থেকে মন্ত্রী, অবিসংবাদিত নেতা, অপরিহার্য নেতা, বঙ্গবন্ধু, এবং জাতির পিতা এটা একটা অসামান্যক ব্যাপার। এত অল্প সময়ের মধ্যে অধ্যায়গুলোকে কত চমৎকার সাবলীল ও সহজভাবে এই কঠিন ইতিহাসটিকে উপস্থাপন করা হয়েছে এই চলচ্চিত্রে।

তিনি বলেন বঙ্গবন্ধু শুধু একজন রাষ্ট্রপতিই ছিলেন না, একজন প্রধানমন্ত্রীই ছিলেন না, একজন নেতাই ছিলেন না, তিনি মহান নেতার পাশাপাশি জাতির রূপকার ছিলেন। জাতির রুপকার হিসেবে বঙ্গবন্ধুর এই দেশ এবং জাতির জন্য যা করে রেখে গেছেন, যে দর্শন আমাদের সামনে দিয়ে গেছেন সেটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আগামী দিনের সংগ্রামী জীবনে সকলের সাফল্যের একটি অনুপ্রেরণা হয়ে থাকবে।

প্রতিমন্ত্রী সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, পিতা-মাতা, ছাত্র, শিক্ষক, অভিভাবক, সকল শ্রেণীর পেশার সকল রাজনৈতিক মতাদর্শের দর্শকদের সিনেমা হলে এসে মুজিব একটি জাতির রূপকার সিনেমাটি দেখার আহবান জানান।

উল্লেখ্য, বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা আরেফিন শুভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে রয়েছেন নুসরাত ফারিয়া। এ ছাড়া তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ এবং বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা অভিনয় করছেন। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন খায়রুল আলম সবুজ, দিলারা জামান, সায়েম সামাদ, শহীদুল আলম সাচ্চু, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, সিয়াম আহমেদ, মিশা সওদাগর, এলিনা শাম্মী প্রমুখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে জন্য ‘গুরুতর হুমকি’: তুলসি
বিবিধ

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে জন্য ‘গুরুতর হুমকি’: তুলসি

ময়মনসিংহের ই-কমার্সে রাবার শিল্পের সম্ভাবনা
নির্বাচিত

ময়মনসিংহের ই-কমার্সে রাবার শিল্পের সম্ভাবনা

ইরানে হামলা বিপজ্জনক হতে পারে, ট্রাম্পকে সতর্ক করলেন মার্কিন শীর্ষ জেনারেল
বিবিধ

ইরানে হামলা বিপজ্জনক হতে পারে, ট্রাম্পকে সতর্ক করলেন মার্কিন শীর্ষ জেনারেল

আন্তর্জাতিক মানের কফিশপ ‘ক্লাউড কফি’ -এর যাত্রা শুরু
বিবিধ

আন্তর্জাতিক মানের কফিশপ ‘ক্লাউড কফি’ -এর যাত্রা শুরু

মারা গেছেন নেতানিয়াহু, দাবি ইরানের
বিবিধ

মারা গেছেন নেতানিয়াহু, দাবি ইরানের

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?
বিবিধ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?

Load More

ট্রেন্ডিং টপিক

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 October 2023

‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি উপভোগ করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

Techzoom.TV |
TechzoomTV