Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রিন হাইড্রোজেন ব্লেন্ডিং পাইলট প্রকল্প চালুর ঘোষণা দিল আদানি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 29 November 2023
গ্রিন হাইড্রোজেন ব্লেন্ডিং পাইলট প্রকল্প চালুর ঘোষণা দিল আদানি

HyperFocal: 0

Share on FacebookShare on Twitter

গ্রিন হাইড্রোজেন ব্লেন্ডিং পাইলট প্রজেক্ট নামে নতুন একটি প্রকল্প চালুর ঘোষণা দিয়েছে আদানি গ্রুপের শীর্ষস্থানীয় এনার্জি ও সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি আদানি টোটাল গ্যাস লিমিটেড (এটিজিএল)। ভারতের গুজরাটের আহমেদাবাদে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে গতকাল মঙ্গলবার জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ প্রকল্পের আওতায়, এটিজিএল আহমেদাবাদে ৪ হাজার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের জন্য প্রাকৃতিক গ্যাসের সঙ্গে গ্রিন হাইড্রোজেন (জিএইচ২) মেশানোর জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করবে। নবায়নযোগ্য শক্তির মাধ্যমে উত্পাদিত বিদ্যুতের সঙ্গে পানির ইলেক্ট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করে জিএইচ২ উত্পাদন করা হয়। হাইড্রোজেন মিশ্রণ বার্নিং গ্যাসের তুলনায় কম কার্বন নিঃসরণ করে কিন্তু এ দুটির গরম করার বা হিটিং সক্ষমতা একই।

প্রকল্পটি দেশটির ২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে চালু হবে বলে আশা করা হচ্ছে। এবং নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের অনুমোদনের উপর ভিত্তি করে মিশ্রণে ৮ শতাংশ বা তারও বেশি পরিমাণ গ্রিন হাইড্রোজেন বৃদ্ধি করা হবে। পাইলট প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হলে, হাইড্রোজেন মিশ্রিত এ জ্বালানি শহরের বড় বড় অংশে এবং এজিটিএল-এর অন্যান্য লাইসেন্স প্রাপ্ত এলাকায় ধাপে ধাপে সরবরাহ করা হবে। গবেষণা অনুযায়ী, সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত হাইড্রোজেনের মিশ্রণ পরিবেশে এ গ্যাসের নিঃসরণ ৪ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারে।

এ পাইলট প্রকল্পের মাধ্যমে, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে ইচ্ছুক এটিজিএল। যাতে ভারতের শহরগুলোতে গ্যাস বন্টনে কিভাবে হাইড্রোজেন মিশ্রণ করা হয় সে সম্পর্কে প্রতিষ্ঠানটি তাদের সরাসরি শিখন প্রক্রিয়া সম্পর্কে জানাতে পারে এবং এভাবেই প্রতিষ্ঠানটি বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে। এছাড়া এটি কার্যকরী দিক এবং বিদ্যমান অবকাঠামোতে মিশ্রিত জ্বালানির উপযোগিতা সম্পর্কে জ্ঞান অর্জন ও তা অন্যদের সঙ্গে শেয়ার করার ক্ষেত্রে সহায়তা করবে।

আদানি টোটাল গ্যাস লিমিটেডের নির্বাহী পরিচালক ও সিইও সুরেশ পি মংলানি বলেন, “পরিবেশগতভাবে একটি টেকসই কার্যক্রম পরিচালনায় আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রকল্পটি ২০৪৭ সালের মধ্যে এনার্জি খাতে স্বনির্ভর হয়ে ভারতের জাতীয় অবকাঠামো বিনির্মাণের প্রতি আমাদের চলমান অঙ্গীকারকে প্রতিনিধিত্ব করে৷ এই প্রকল্পটি আমাদের কার্বন ফুটপ্রিন্টকে হ্রাস করবে। এ ধরনের উদ্ভাবনী প্রকল্পগুলিতে বিনিয়োগ করার মাধ্যমে, ইন্ডাস্ট্রির ক্রমবিকাশে সক্রিয়ভাবে অবদান রাখার পাশাপাশি আমরা টেকসই এনার্জি সল্যুশন্সের ক্ষেত্রেও অগ্রগতি বজায় রাখছি।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আদানিআদানি গ্রুপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

বিবিধ

বিবর্তনের ধারায় নতুন রূপে নকিয়া

নির্বাচিত

ফেসবুকে নিষিদ্ধ হচ্ছে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি
বিবিধ

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি

ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী
বিবিধ

ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

বিবিধ

মোবাইল অ্যাপ দেবে রক্তের সন্ধান

Load More

ট্রেন্ডিং টপিক

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

ওয়্যারহাউজের জন্য হুমকি হতে পারে বারকোড স্ক্যানারের দুর্বলতা: ক্যাসপারস্কি

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
অর্থ ও বাণিজ্য

নেতিবাচক ধারা কাটিয়ে ঘুরে দাঁড়াল গ্রামীণফোন: ৩য় প্রান্তিকে রাজস্ব ৪,০১৭ কোটি টাকা, নিট মুনাফা ৭৫১ কোটি

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়
প্রযুক্তি সংবাদ

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

মোবাইল ফোনের তরঙ্গ নবায়নে বেসরকারি অপারেটরদের জন্য একের...

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 November 2023

গ্রিন হাইড্রোজেন ব্লেন্ডিং পাইলট প্রকল্প চালুর ঘোষণা দিল আদানি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix