Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হলো ৩য় বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ও ৮ম লিডারশিপ সামিট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 18 December 2024
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হলো ৩য় বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ও ৮ম লিডারশিপ সামিট
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ব্যবসায়িক ক্ষেত্রের ২২ জন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে সম্মাননা প্রদানের মাধ্যমে সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের তৃতীয় অধিবেশন। ইউনাইটেড গ্রুপ এর সৌজন্যে, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) এর সঞ্চালনায় এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর সম্পৃক্ততায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই ফ্ল্যাগশিপ উদ্যোগটি আয়োজন করে। এই বছর ২৪টি বিভাগে বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়।

এই বছর, বাংলাদেশের ব্যবসায়িক খাতের বৈচিত্র্যময় এবং গতিশীল প্রকৃতিকে প্রতিফলিত করে, ৩৩টি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ৮৭টি মনোনয়ন জমা পড়ে । দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশিষ্ট উপদেষ্টা বোর্ড নিবিড়ভাবে মনোনয়ন গুলো পর্যালোচনা করে বিজয়ীদের বাছাই করেন।

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৪ এর পূর্বে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ উদ্যোগ, ৮ম লিডারশিপ সামিট। লিডারশিপ সামিটের এবারের থিম ছিলো “ইনোভেট, ইন্সপায়ার, লিড : দ্য পাথ টু ৫x গ্রোথ।“

আয়োজনটির উদ্বোধনী বক্তৃতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, শরিফুল ইসলাম বলেন, “আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে উদ্ভাবন এবং নেতৃত্ব শুধু আকাঙ্খা নয়, প্রয়োজন। লিডারশিপ সামিট এবং বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৪ সাহসী স্বপ্নদর্শীদের উদযাপন করে যারা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে । এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মের নেতৃত্বকে অনুপ্রাণিত করার সাথে সাথে পরিবর্তনের অগ্রভাগে থাকা ব্যক্তিদের সম্মান জানাই । একসাথে আসুন আমরা উদ্ভাবন ও সততার সাথে নেতৃত্ব প্রদান করি এবং জাতির জন্য টেকসই এবং রূপান্তরকারী বৃদ্ধির পথ তৈরি করি।”

এবারের সামিটে দুটি কিনোট সেশন ও ১টি প্যানেল ডিসকাশন ছিল, যেখানে বিশেষজ্ঞরা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য তুলে ধরেছেন নিজ নিজ জ্ঞান, পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা।

প্রথম কি-নোট সেশনটি পরিচালনা করেন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক পাশা মাহমুদ। “বিজনেস ৫x: আনলকিং এক্সপোনেনশিয়াল গ্রোথ অপারচুনিটিস” শীর্ষক প্যানেল ডিসকাশন টি পরিচালনা করেন শেহজাদ মুনিম, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, লিনডে বাংলাদেশ লিমিটেড; এবং মেন্টর, লিডারশিপ একাডেমি। প্যানেলিস্টদের মধ্যে ছিলেন সৈয়দ মাহবুবুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি; আব্দুল্লাহ হিল রাকিব, ম্যানেজিং ডিরেক্টর, টিম গ্রুপ; হাসান জাফর চৌধুরী, চিফ অপারেটিং অফিসার, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লি.; এবং মুনাওয়ার মিসবাহ মঈন, গ্রুপ ডিরেক্টর, রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেড।। দ্বিতীয় কিনোট সেশনটি উপস্থাপন করেন টেরি (তারিন) আনোয়ার, প্রেসিডেন্ট এবং সিইও, জে গেইনস অ্যান্ড কোম্পানি।

সামিটটির মূল অংশে বক্তারা নেতৃত্বের চ্যালেঞ্জ এবং সুযোগ, টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি, কর্পোরেট গভর্ন্যান্স এবং সাংগঠনিক সংস্কৃতি গঠনসহ বহুমুখী বিষয় নিয়ে আলোচনা করেন। তাদের আলোচনা শ্রোতাদের অনুপ্রাণিত করে তুলেছে ।

৮ম লিডারশিপ সামিট এবং ৩য় বাংলাদেশ সি স্যুট অ্যাওয়ার্ডস, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ উদ্যোগ; সৌজন্যে- ইউনাইটেড গ্রুপ, সঞ্চালনায়- বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) এবং সম্পৃক্ততায়- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। নলেজ পার্টনার– মার্কেটিং সোসাইটি অফ বাংলাদেশ (এমএসবি); একাডেমিক পার্টনার – বিবিএফ একাডেমি; টেকনোলজি পার্টনার – আমরা টেকনোলজিস লিমিটেড; পিআর পার্টনার – ব্যাকপেজ পিআর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নির্বাচিত

ওয়েবের জন্য স্কাইপ আনলো মাইক্রোসফট

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা
বিবিধ

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা

এনজিও ও বেসরকারি সংস্থার সঙ্গে সুইসকন্টাক্টের অংশীদারিত্ব চুক্তি সই
বিবিধ

এনজিও ও বেসরকারি সংস্থার সঙ্গে সুইসকন্টাক্টের অংশীদারিত্ব চুক্তি সই

বরেণ্য অভিনেত্রী আনোয়ারা পারফেক্ট ইলেকট্রনিকস মা পদক পাচ্ছেন
বিবিধ

বরেণ্য অভিনেত্রী আনোয়ারা পারফেক্ট ইলেকট্রনিকস মা পদক পাচ্ছেন

নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী
বিবিধ

নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী

ময়মনসিংহের ই-কমার্সে “পার্পল লিফরাইস”(বেগুনী ধানের) সম্ভাবনা
বিবিধ

ময়মনসিংহের ই-কমার্সে “পার্পল লিফরাইস”(বেগুনী ধানের) সম্ভাবনা

Load More

ট্রেন্ডিং টপিক

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
ই-কমার্স

ফুডপান্ডার কমিশন-চার্জ নিয়ে ক্ষোভ, ৫ অক্টোবর চট্টগ্রামে সেবা বন্ধের ঘোষণা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 December 2024

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হলো ৩য় বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ও ৮ম লিডারশিপ সামিট

Techzoom.TV |
TechzoomTV