Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

খাদ্যপণ্যের মান যাচাই করেন দেশের পরমাণু বিজ্ঞানীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
খাদ্যপণ্যের মান যাচাই করেন দেশের পরমাণু বিজ্ঞানীরা
Share on FacebookShare on Twitter

বিশ্ব যখন পরমাণু গবেষণায় অগ্রগতি দেখিয়ে এগিয়ে চলছে ভবিষ্যতের পথে, তখন বাংলাদেশের রাষ্ট্রীয় পরমাণু বিজ্ঞানীরা ব্যস্ত খাদ্যপণ্যের মান যাচাইয়ে। যাদের প্রত্যেকের জন্য গবেষণায় বার্ষিক বরাদ্দ মাত্র ৫০ হাজার টাকা। আমদানীকৃত খাদ্যে তেজস্ক্রিয়তা আছে কি না, তা পরীক্ষায় নিয়োজিত এসব বিজ্ঞানী। অন্যদিকে, বিপরীত চিত্র কর্মকর্তাদের ক্ষেত্রে। গবেষণা সংশ্লিষ্ট বিজ্ঞানীরা নন, বিদেশে প্রশিক্ষণের সুযোগ পান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। যাদের কেউ-ই বিজ্ঞান সংশ্লিষ্ট নন, সাধারণ কোনো বিষয়ের ছাত্র।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এমন বাস্তবতায় হতাশ একাধিক গবেষক বলেন, ‘আমরা খেয়ে-পরে বেঁচে আছি, গবেষণা হচ্ছে টেবিলের কোণে কিছু সংখ্যার হিসাব রাখা পর্যন্ত।’ দেশের সাড়ে ছয়শ পরমাণু বিজ্ঞানীর মধ্যে দেড়শ জনই পিএইচডি ডিগ্রিধারী। তাদের অনেকেই পৃথিবীর বিখ্যাত গবেষণা সংস্থাগুলোয় কাজ করেছেন বা আন্তর্জাতিক প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন। কিন্তু বাস্তবে তারা বর্তমানে নিয়োজিত খাদ্য পরীক্ষার কাজে, যা মূলত বন্দর ও বিমানবন্দরে আমদানীকৃত পণ্যের তেজস্ক্রিয়তা ও রেডিওআইসোটোপ শনাক্তের জন্য বাধ্যতামূলক।

যদিও সাম্প্রতিক সময়ে এই পরীক্ষাও প্রশ্নের মুখে। ব্যবসায়ী সংগঠনের এক চিঠির পরিপ্রেক্ষিতে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় খাদ্য পরীক্ষার বাধ্যবাধকতা বাতিলের চিন্তা করছে। ১৩ মে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গত ১২ বছরের পরীক্ষার প্রতিবেদন চায়। পরে ২৬ জুন কমিশনের কাছে চাওয়া হয় গত পাঁচ বছরে কত পণ্যে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে তার হিসাব।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বার্ষিক বাজেট প্রায় ২৫০ থেকে ২৮০ কোটি টাকার মধ্যে ঘোরাফেরা করে। অথচ এর প্রায় অর্ধেকই যায় বেতন ও ভাতা খাতে। পরমাণু শক্তি কমিশনের গত পাঁচ বছরের বাজেট বিশ্লেষণে দেখা গেছে, এই সময়ে মোট বাজেট ছিল ১ হাজার ২২৬ কোটি টাকা, যার প্রায় ৫০ শতাংশই (৪৮৬ কোটি টাকা) ব্যয় হয়েছে বেতন-ভাতায়। উল্লিখিত সময়ে গবেষণায় বরাদ্দ ছিল ২৪ কোটি টাকা। এর মধ্যে ২০২০-২১ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত গবেষণায় বরাদ্দ ছিল ৩ কোটি টাকা করে। পরের ২০২৪-২৫ অর্থবছরে বিজ্ঞানীদের দাবির পরিপ্রেক্ষিতে নিয়মিত ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়ার পরও বিশেষভাবে ৯ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়; কিন্তু সেই টাকাও ঠিকমতো ছাড় না করার অভিযোগ আছে।

পরমাণু শক্তি কমিশনের জন্য ২০২০-২১ অর্থবছরে বরাদ্দ ছিল ২৪১ কোটি এবং গবেষণার জন্য বরাদ্দ ছিল ৩ কোটি, ২০২১-২২ অর্থবছরে পুরো প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ ছিল ২৪৮ কোটি ও গবেষণার জন্য বরাদ্দ ছিল ৩ কোটি, ২০২২-২৩ অর্থবছরে বরাদ্দ ছিল ২৫০ কোটি ও গবেষণায় বরাদ্দ ছিল ৩ কোটি, ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ ছিল ২৭০ কোটি ও গবেষণা বাবদ বরাদ্দ ছিল ৩ কোটি, ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দ ছিল ২৭৯ কোটি ও গবেষণায় বরাদ্দ ছিল ৩ কোটি এবং পরবর্তী সময়ে বিশেষ বিবেচনায় গবেষণার জন্য বরাদ্দ দেওয়া হয় আরও ৯ কোটি টাকা। কিন্তু গবেষণার বাড়তি সেই টাকা ছাড়ের নামেও টালবাহানা করে মন্ত্রণালয়।

গবেষণা কিংবা কারিগরি দক্ষতা বাড়াতে প্রতি বছর কমিশনে থাকে আন্তর্জাতিক প্রশিক্ষণের সুযোগ। কিন্তু এসব প্রশিক্ষণে বিজ্ঞানীদের বাদ দিয়ে বিদেশে যাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তারা। গত এক বছরে অন্তত দুই ডজন কর্মকর্তার বিদেশযাত্রার তথ্য রয়েছে। মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে বিদেশ যাওয়ার তালিকায় রয়েছেন উপসচিব মো. আশরাফুল আফসার। ২০২৪ সালের ১১ মার্চ থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত তিনবার প্রশিক্ষণের নামে ঘুরতে যান। মো. মতিউর রহমান পরপর দুবার যান প্রশিক্ষণে। মো. শহীদুল হক পাটোয়ারী ও আমিনুল ইসলাম খান গত বছরের ২৩ সেপ্টেম্বর ও ১৪ অক্টোবর বিজ্ঞানীদের প্রশিক্ষণের নামে বিদেশ ভ্রমণ করেন। জাহিদুল ইসলাম, মো. ফয়সাল আবেদিন খান, প্রশান্ত কুমার দাস, সিনিয়র সহকারী সচিব ফারজানা রহমান, মো. সারোয়ার হোসেন, অতিরিক্ত সচিব মো. আব্দুর রাজ্জাক, মো. মঈনুল ইসলাম তিতাস, যুগ্ম সচিব বিদ্যুৎ চন্দ্র, সওগাতুল আলম ও শাহানারা ইয়াসমিন লিলির নাম রয়েছে এই তালিকায়।

গবেষণা খাতের বাজেট বিশ্লেষণ করে দেখা যায়, প্রতি বছর একজন বিজ্ঞানীর হাতে গবেষণার জন্য বরাদ্দ পড়ে মাত্র ৪০ থেকে ৫০ হাজার টাকা। এ টাকা দিয়ে না কোনো প্রকৃত গবেষণা চালানো সম্ভব, না যন্ত্রপাতি হালনাগাদ করা যায়। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ যেখানে মোট বাজেটের ১ থেকে ৩ শতাংশ গবেষণায় ব্যয় করে, সেখানে ভারত-পাকিস্তানে বরাদ্দ হয় সাড়ে ৩ হাজার কোটি টাকা পর্যন্ত। এই পার্থক্য শুধু প্রযুক্তিগত নয়, নীতিগত।

বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের উল্লেখযোগ্য গবেষণা ও উন্নয়ন কার্যক্রম এবং খাদ্য পরীক্ষার মাধ্যমে প্রায় ৬২ কোটি আয় হয়েছে। অন্যদিকে দেশের গবেষণা সুবিধাদির উন্নয়ন ও সম্প্রসারণে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন চলতি অর্থবছরে ১০টি এডিপি প্রকল্প বাস্তবায়ন করেছে। বিএসসি, এমএসসি, এমফিল, পিএইচডি অর্জনের জন্য ৬১ জন গবেষককে গবেষণা তত্ত্বাবধানে সহায়তা প্রদান করা হয়েছে।

জানা গেছে, বিভিন্ন দেশ থেকে আমদানি করা খাদ্যপণ্য পরীক্ষা করেন বিজ্ঞানীরা। তা-ও বন্ধ করতে বেশ তোড়জোড় করছে ব্যবসায়ী সংগঠনসহ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। তবে আমদানি করা খাদ্যপণ্য পরীক্ষা বন্ধ হলে একদিকে যেমন দেশের শিশুসহ সব শ্রেণির মানুষ মারাত্মক ঝুঁকিতে থাকবে, তেমনি দেশ বড় ধরনের কোনো ষড়যন্ত্রের শিকার হতে পারে।

খাদ্য বিশেষজ্ঞরা জানান, রেডিয়েশন ও তেজস্ক্রিয়া, কন্টামিনেশনযুক্ত খাদ্যপণ্য আমদানি করা হলেও পরীক্ষা না করলে ধরার সুযোগ থাকবে না। এ খাদ্য সারা দেশে ছড়িয়ে গেলে তা খেয়ে মানুষ মারাত্মকভাবে অসুস্থ হবে এবং বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে নানা প্রশ্ন উঠতে পারে।

জানা গেছে, খাদ্যপণ্য আমদানি করা কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ৫ আগস্টের পর খাদ্যপণ্য পরীক্ষা বন্ধ করতে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে চিঠি দেয়। ব্যবসায়ীদের এই দাবির বিষয়টি গুরুত্ব দিয়ে বৈঠকে আলোচনা করে মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৩ মে বাণিজ্য মন্ত্রণালয় গত ১২ বছরের পরীক্ষার প্রতিবেদন চেয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে চিঠি দেয়। এরপর গত ২৬ জুন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এক চিঠিতে গত পাঁচ বছরে আমদানি করা খাদ্যপণ্যের পরীক্ষার সব রেকর্ড চায়। একই সঙ্গে গত পাঁচ বছরে কী পরিমাণ তেজস্ক্রিয়তা পাওয়া গেছে, সে তথ্য চাওয়া হয়েছে।

আমদানীকৃত খাদ্যপণ্যে বাধ্যতামূলক তেজস্ক্রিয়তা পরীক্ষার বিষয়টি বাতিলের সিদ্ধান্ত আসতে পারে, এ বিষয়টি বুঝতে পেরে এবং একটি সংবাদের প্রতিক্রিয়ায় বিবৃতি দেয় পরমাণু শক্তি কমিশন। এই বিবৃতি প্রকাশ করায় পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে দুই দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে গত ২৪ জুন চিঠি দেয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

পরমাণু শক্তি কমিশন বিজ্ঞানী সংঘের সভাপতি ড. এ এস এম সাইফুল্লাহ বলেন, ‘মন্ত্রণালয় থেকে গবেষণার জন্য যে বাজেট দেওয়া হয়, তা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। এত স্বল্প অর্থে কোনোভাবেই গবেষণা করা সম্ভব হয় না। গবেষণার জন্য সময় ও পর্যাপ্ত অর্থ দরকার।’

এই পরমাণু বিজ্ঞানী আরও বলেন, ‘খাদ্যে তেজস্ক্রিয়তা পরীক্ষা উঠিয়ে দেওয়া মানে দেশের মানুষের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত। আমদানি করা খাদ্যপণ্যে প্রায়ই তেজস্ক্রিয়তা শনাক্ত হচ্ছে। আমদানীকৃত খাদ্যপণ্য পরীক্ষা বন্ধ হলে দেশ মারাত্মক ঝুঁকিতে থাকবে।’

জানতে চাইলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোকাব্বির হোসেন বলেন, ‘পরমাণু শক্তি কমিশনের বেতন-ভাতা বন্ধের বিষয়ে কখনো কোনো চিঠি ইস্যু করা হয়নি।’ তিনি উল্টো এ তথ্যের প্রতিবাদ জানান।

এই বিভাগ থেকে আরও পড়ুন

হিট অফিসার বুশরার সঙ্গে অবৈধ সিসা বারের সাম্রাজ্য গড়ে তোলেন যারা
বিবিধ

হিট অফিসার বুশরার সঙ্গে অবৈধ সিসা বারের সাম্রাজ্য গড়ে তোলেন যারা

আন্তর্জাতিক মানের দক্ষতা উন্নয়নে যৌথ উদ্যোগ নিল প্রিসিশন ফুডস ও এনএইচটিটিআই
বিবিধ

আন্তর্জাতিক মানের দক্ষতা উন্নয়নে যৌথ উদ্যোগ নিল প্রিসিশন ফুডস ও এনএইচটিটিআই

প্রযুক্তি সংবাদ

তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যাবে দেশ : পলক

ময়মনসিংহের ই-কমার্স নিয়ে যত লেখা
বিবিধ

ময়মনসিংহের ই-কমার্স নিয়ে যত লেখা

ই-কমার্স: কী-কেন-কীভাবে?
বিবিধ

ই-কমার্সের নামে ৬০০ কোটি টাকা লুট

ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন
বিবিধ

ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন

Load More

ট্রেন্ডিং টপিক

থাকছে না শূন্য রিটার্ন টিআইএন নিলেই কর
অর্থ ও বাণিজ্য

থাকছে না শূন্য রিটার্ন টিআইএন নিলেই কর

এআই অবকাঠামোয় ব্যাপক বিনিয়োগে কমছে টেক জায়ান্টদের নগদ প্রবাহ
প্রযুক্তি সংবাদ

এআই অবকাঠামোয় ব্যাপক বিনিয়োগে কমছে টেক জায়ান্টদের নগদ প্রবাহ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
সোশ্যাল মিডিয়া

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন

২০২৬ সালের সেরা ৫ স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ স্মার্টওয়াচ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে...

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix