Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইসরায়েলি যুদ্ধজাহাজের বিরুদ্ধে সুমুদ ফ্লোটিলার নৌযান ঘিরে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১ অক্টোবর ২০২৫
ইসরায়েলি যুদ্ধজাহাজের বিরুদ্ধে সুমুদ ফ্লোটিলার নৌযান ঘিরে ফেলার অভিযোগ
Share on FacebookShare on Twitter

গাজায় সাহায্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রারত আন্তর্জাতিক নৌবহর সুমুদ ফ্লোটিলার দুটি নৌযানকে ঘিরে ফেলার অভিযোগ উঠেছে। বহরের আহ্বায়কদের দাবি, ইসরায়েলি যুদ্ধজাহাজ তাদের দিকে বিপজ্জনক অবস্থান গ্রহণ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফ্লোটিলার আয়োজকরা বুধবার (১ অক্টোবর) দাবি করেছেন, ইসরায়েলের দুটি যুদ্ধজাহাজ দ্রুতগতিতে এগিয়ে এসে নৌবহরের আলমা এবং সিরিয়াস নামের দুটি বাহনকে ঘিরে ফেলে। এসময় সব ধরনের নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। পরে অবশ্য আংশিক যোগাযোগ পুনরুদ্ধার হয়।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে এ অভিযানে অংশ নিচ্ছে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান, যা প্রায় ৫০০ মানুষকে বহন করছে। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের আইনপ্রণেতা, আইনজীবী ও মানবাধিকার কর্মী।

আয়োজকরা বলেন, এসব হামলা ৪০টিরও বেশি দেশের নিরস্ত্র বেসামরিক মানুষকে গুরুতর বিপদের মধ্যে ফেলেছে। তবুও তারা গাজামুখী যাত্রা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বর্তমানে বহরটি গাজার উপকূল থেকে ১২০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে, যেটি ইসরায়েল নিয়ন্ত্রণ করছে। যদি বাধা না আসে তবে বৃহস্পতিবার সকালে গন্তব্যে পৌঁছাবে বলে আশা করছেন তারা।

ফ্লোটিলার তরফ থেকে জানানো হয়, কয়েক দিন আগে ড্রোন হামলায় তাদের জাহাজে স্টান গ্রেনেড ও রাসায়নিক ফেলা হয়েছিল, যাতে ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হয়নি। ইসরায়েল সে হামলার দায় স্বীকার করেনি, তবে গাজায় পৌঁছাতে কোনো নৌকাকে আটকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, বহরের কাছাকাছি একটি অস্ত্রসজ্জিত নৌযানের ছায়ামূর্তি। রয়টার্স নিশ্চিত করেছে যে এটি সিরিয়াস থেকে ধারণ করা হয়েছে, তবে অন্য নৌযানটি কোন দেশের তা নিশ্চিত করা যায়নি।

ইতালি ও স্পেন মানবিক সহায়তা বা উদ্ধার কার্যক্রমে প্রয়োজনে সহায়তার জন্য নৌযান মোতায়েন করেছে, তবে সামরিকভাবে জড়িত হবে না বলে জানিয়েছে। তারা আরও ঘোষণা করেছে, গাজার উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে পৌঁছালে নিরাপত্তাজনিত কারণে তারা নৌবহরকে অনুসরণ বন্ধ করবে। তুরস্কও ড্রোনের মাধ্যমে নৌবহর পর্যবেক্ষণ করছে।

জাতিসংঘের ফিলিস্তিনি অধিকারবিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ ফ্রান্সেস্কা আলবানিজ বলেন, বহর আটকানোর যেকোনও পদক্ষেপ হবে আন্তর্জাতিক আইন, বিশেষত সমুদ্র আইন লঙ্ঘন, কারণ গাজার উপকূলের জলে ইসরায়েলের কোনও আইনি এখতিয়ার নেই।

হামাস ২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইসরায়েল সেখানে নৌ অবরোধ চালু রেখেছে। এ সময়ে একাধিকবার আন্তর্জাতিক কর্মীরা সাগরপথে গাজায় সাহায্য পৌঁছানোর চেষ্টা করেছেন। ২০১০ সালে এমন এক অভিযানে ইসরায়েলি বাহিনীর অভিযানে ৯ কর্মী নিহত হন।

চলতি বছরের জুনে ইসরায়েলি নৌবাহিনী প্রো-প্যালেস্টাইনি সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন–এর আয়োজিত এক ছোট জাহাজ থেকে গ্রেটা থুনবার্গসহ ১২ জনকে আটক করেছিল।

ইতালি ও গ্রিস বুধবার ইসরায়েলকে অনুরোধ করেছে যেন নৌবহরের কর্মীদের ক্ষতি না করা হয়। পাশাপাশি তারা প্রস্তাব করেছে সাহায্যসামগ্রী ক্যাথলিক চার্চের কাছে হস্তান্তর করে গাজায় পাঠানো হোক—যা বহরের আয়োজকরা পূর্বেই প্রত্যাখ্যান করেছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির
বিবিধ

বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির

মোবাইলে টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন করবেন যেভাবে
বিবিধ

১০ লাখ শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেবে ঢাকা দক্ষিণ সিটি

গেম

পাবজি মোবাইল ক্লাব ওপেনে স্মার্টফোন সরবরাহ করছে ভিভো

দ্বিতীয় বছর পেরিয়ে তৃতীয় বছরে দ্যা বিজনেস ডেইলি
বিবিধ

দ্বিতীয় বছর পেরিয়ে তৃতীয় বছরে দ্যা বিজনেস ডেইলি

টাঙ্গাইল এর সম্ভাবনাময় পণ্য হতে পারে পেয়ারা
বিবিধ

টাঙ্গাইল এর সম্ভাবনাময় পণ্য হতে পারে পেয়ারা

বিবিধ

বাংলাদেশের ভয়ে মিয়ানমারে জরুরি সতর্কতা জারি

Load More

ট্রেন্ডিং টপিক

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
অটোমোবাইল

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন

নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল
নির্বাচিত

নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল

পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যেসব কাজ না করলে বিপদ
প্রযুক্তি পরামর্শ

পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যেসব কাজ না করলে বিপদ

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড
প্রযুক্তি পরামর্শ

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!
নির্বাচিত

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

স্মার্টফোন বাজারে হুয়াওয়ে সবসময়ই তাদের উদ্ভাবনী প্রযুক্তি আর...

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ অক্টোবর ২০২৫

ইসরায়েলি যুদ্ধজাহাজের বিরুদ্ধে সুমুদ ফ্লোটিলার নৌযান ঘিরে ফেলার অভিযোগ

Techzoom.TV |
TechzoomTV