Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঢাকা- ৫ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা আল মেহেদী তালুকদার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২০ অক্টোবর ২০২৫
ঢাকা- ৫ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা আল মেহেদী তালুকদার
Share on FacebookShare on Twitter

মাতুয়াইলের অলি-গলি, আড্ডা ও সংস্কৃতির ভেতরেই বেড়ে ওঠা এক তরুণ — আল মেহেদী তালুকদার। মাতুয়াইলের সম্ভ্রান্ত মুসলিম পরিবার ও ঐতিহ্যবাহী তালুকদার বংশের সন্তান তিনি। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন তালুকদার, যিনি ১৯৭১ সালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ডাকে সাড়া দিয়ে মাত্র ২৩ বছর বয়সে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সম্মুখ সারির একজন গেরিলা যোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিবারের অন্য সদস্যরাও শিক্ষা ও পেশায় প্রতিষ্ঠিত। বড় ভাই সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, আর ছোট ভাই কানাডার একটি বিশ্বখ্যাত সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।

আল মেহেদী তালুকদারের শিক্ষাজীবনও উজ্জ্বল অধ্যায়ে ভরা। লক্ষ্মীবাজারের ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় স্টার মার্কসহ ঢাকা বোর্ডে স্ট্যান্ড করে সাফল্যের শুরু করেন তিনি। এরপর নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের হিসাববিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

২০০২-২০০৩ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্রদলে সক্রিয় রাজনীতি শুরু করেন। তিনি বিজনেস ফ্যাকাল্টি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন এবং মাস্টার দা সূর্যসেন হলেও রেখেছেন শক্তিশালী নেতৃত্বের ছাপ। তৎকালীন সময়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএসে যোগদানের নিশ্চিত সুযোগ ত্যাগ করে, তিনি শুধু দেশ মাতৃকার টানে রাজনীতিক পথ বেছে নেন। ১/১১-এর অস্থির সময়ে ফখরুদ্দিন-মঈনউদ্দীন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি ছাত্র রাজনীতির মাটিতে বিএনপির পতাকা অটুট রেখেছিলেন।

সে সময় বারবার হুমকি, রেইড ও গ্রেফতার-অভিযানের মুখেও পিছিয়ে যাননি আল মেহেদী তালুকদার।ফখরুদ্দিন-মঈনউদ্দীন আমলে তার বিরুদ্ধে একাধিকবার বাসা তল্লাশি চালানো হয়। হাসিনা সরকারের দমননীতির দীর্ঘ ১৭ বছরেও তার নেতৃত্ব ছিলো অবিচল। সাহসী নেতৃত্ব ও সংগঠনশীলতার স্বীকৃতি হিসেবে দেশনায়ক তারেক রহমান তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মনোনীত করেন।

তার নেতৃত্বেই ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নতুন প্রাণ ফিরে পায়। মধুর ক্যান্টিনে পুনরায় জেগে ওঠে ছাত্র রাজনীতির শ্লোগান — “স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক।” তার সময়েই ক্যাম্পাসে ছাত্রদলের মিছিল আবার প্রতিদিনের বাস্তবতা হয়ে ওঠে। ফলে একাধিকবার তিনি গ্রেফতার হন, ডিবির ডিমান্ডে কাটান টানা ৫৬ দিন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঢাকা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান আল মেহেদী তালুকদার। ‘জাগরণ এক্সপ্রেস’-এর সঙ্গে এক আলাপে তিনি বলেন,

“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নতুন রাজনীতির প্রতিশ্রুতিকে সামনে রেখে আমি নির্বাচন করতে চাই। কৃষক, শ্রমিক, সিএনজি চালক, ছোট দোকানি থেকে শুরু করে গার্মেন্টস কর্মী — সবার জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে চাই।”

তিনি আরও বলেন, “আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, সেবার জন্য। সেবা হবে রাজনীতি, মানুষই হবে শক্তি। ঢাকা-৫ আসনের মাটিতে আমি দেখতে চাই নতুন রাজনীতির এক সূর্যোদয় — যেখানে নেতৃত্ব হবে সেবামুখী, রাজনীতি হবে মানুষের কল্যাণে, আর জনগণই হবে প্রকৃত শক্তির উৎস”

Tags: বিএনপি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বেনামি সিমে লেনদেন ও হুন্ডিতে বিদেশে অর্থপাচার করত চক্রটি
বিবিধ

বেনামি সিমে লেনদেন ও হুন্ডিতে বিদেশে অর্থপাচার করত চক্রটি

প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির স্বীকৃতি পেল অপো ফাইন্ড এন
বিবিধ

প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির স্বীকৃতি পেল অপো ফাইন্ড এন

আফগানিস্তানের ২৭টি সামরিক চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের
বিবিধ

আফগানিস্তানের ২৭টি সামরিক চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের

স্মারক ডাকটিকিট অবমুক্ত
বিবিধ

স্মারক ডাকটিকিট অবমুক্ত

নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার কথা ভাবছেন ইলন মাস্ক!
বিবিধ

গুগলের সহপ্রতিষ্ঠাতার স্ত্রীর সঙ্গে ইলন মাস্কের সম্পর্ক, বন্ধুত্বের অবসান

ই-কমার্সে সম্ভাবনাময় মাদারীপুর জেলার হোগলাপাটি
বিবিধ

ই-কমার্সে সম্ভাবনাময় মাদারীপুর জেলার হোগলাপাটি

Load More

ট্রেন্ডিং টপিক

ফ্যামিলি কার্ড বিতরণের ডাটাবেস সিস্টেমে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ড বিতরণের ডাটাবেস সিস্টেমে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
বিবিধ

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
নির্বাচিত

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix