Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগলের সহপ্রতিষ্ঠাতার স্ত্রীর সঙ্গে ইলন মাস্কের সম্পর্ক, বন্ধুত্বের অবসান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 25 July 2022
নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার কথা ভাবছেন ইলন মাস্ক!
Share on FacebookShare on Twitter

মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন সম্প্রতি ইলন মাস্কের বিভিন্ন কোম্পানিতে থাকা তাঁর ব্যক্তিগত শেয়ার বিক্রি করার জন্য উপদেষ্টাদের নির্দেশনা দিয়েছেন। ইলন মাস্কের সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক ছিল, এমন কথা জানার পর এ নির্দেশ দেন তিনি। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে খবর এনডিটিভির।

এ ঘটনা সম্পর্কে জানেন, এমন সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সহপ্রতিষ্ঠাতা ইলন মাস্ককে গত ডিসেম্বরের শুরুর দিকে মায়ামিতে সের্গেই ব্রিনের স্ত্রী নিকোল সানাহানের সঙ্গে দেখা যায়। এর জেরেই ইলন মাস্কের (৫১) সঙ্গে সের্গেই ব্রিনের (৪৮) দীর্ঘ দিনের বন্ধুত্বের অবসান ঘটে। পরে জানুয়ারিতে সানাহানের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ব্রিন। ২০০৮ সালের মন্দার সময় ব্রিন টেসলাকে সাহায্য করেছিলেন।

দৈনিকটি জানিয়েছে, ডিসেম্বরে মাস্কের সঙ্গে সানাহানকে মায়ামির আর্ট ব্যাসেলে দেখা গিয়েছিল। পরে এক অনুষ্ঠানে এর জন্য ব্রিনের কাছে ক্ষমাও চান মাস্ক।

বর্তমানে বিবাহবিচ্ছেদ কার্যকর করা নিয়ে সের্গেই ব্রিন ও সানাহানের আলোচনা চলছে। বিবাহবিচ্ছেদের জন্য ১০০ কোটি ডলার চেয়েছেন ব্রিনের স্ত্রী সানাহান।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, তবে মাস্কের কোম্পানিতে ব্রিনের ব্যক্তিগত বিনিয়োগ কত তা জানা যায়নি। ব্রিন সেসব শেয়ার বিক্রি করেছেন কি না, তা-ও স্পষ্ট নয়।

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক হচ্ছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী ইলন মাস্কের সম্পদের পরিমাণ ২৪ হাজার ২০০ কোটি মার্কিন ডলার। এদিকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন সের্গেই ব্রিন। তাঁর সম্পদের পরিমাণ ৯ হাজার ৪৬০ কোটি ডলার।

ইলন মাস্কের ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক নতুন যেসব তথ্য জানা যাচ্ছে, তার সর্বশেষ উদাহরণ বন্ধু ব্রিনের বন্ধুর সঙ্গে তাঁর সম্পর্ক। এ বছরের শুরুতে জানা যায়, ইলন মাস্কের সঙ্গে তাঁর প্রতিষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রতিষ্ঠান নিউরোলিংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তার সম্পর্ক ছিল এবং তাঁদের যমজ সন্তান আছে।

ইলন মাস্কের আরেক কোম্পানি স্পেসএক্সের একজন কর্মীকে আড়াই লাখ ডলার দিয়ে একটি অভিযোগের মীমাংসা করা হয়। ওই কর্মী দাবি করেছিলেন, ২০১৬ সালে ইলন মাস্কের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছেন তিনি। তবে মাস্ক এমন অভিযোগকে সম্পূর্ণ অসত্য বলে দাবি করেন। তিনি একই সঙ্গে পাল্টা অভিযোগ তুলে বলেন, টুইটার কেনা নিয়ে ঝামেলা করতে এমন অভিযোগ তোলা হয়েছে। মাস্ক টুইটার কেনার চুক্তি থেকে সরে এসেছেন। এ নিয়ে মামলাও করেছে টুইটার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইলন মাস্ক

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ফোন নেই যেসকল তারকার !
নির্বাচিত

মোবাইল ফোন নেই যেসকল তারকার !

ফেসবুকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জুনাইদ আহমেদ পলক
নির্বাচিত

ফেসবুকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জুনাইদ আহমেদ পলক

চ্যাটিংয়ে কেউ মিথ্যা বলছে কিনা বোঝার উপায়
নির্বাচিত

চ্যাটিংয়ে কেউ মিথ্যা বলছে কিনা বোঝার উপায়

ছাড় ও অফার

দাম কমলো শাওমি ফোনের

সাইবার ক্রাইম ইউনিটের সাবেক ডিসি নাজমুল ইসলাম বরখাস্ত
বিবিধ

সাইবার ক্রাইম ইউনিটের সাবেক ডিসি নাজমুল ইসলাম বরখাস্ত

বাংলাদেশ থেকে ফেসবুকের বছরে আয় ১২ হাজার কোটি টাকা!
প্রযুক্তি সংবাদ

জটিল প্রশ্নের জবাব দেবে ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি
শিক্ষা ও ক্যাম্পাস

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 July 2022

গুগলের সহপ্রতিষ্ঠাতার স্ত্রীর সঙ্গে ইলন মাস্কের সম্পর্ক, বন্ধুত্বের অবসান

Techzoom.TV |
TechzoomTV