Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় আয়োজিত উৎস সন্ধ্যা ২০২৫ -এ সঙ্গীতপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় আয়োজিত উৎস সন্ধ্যা ২০২৫ -এ সঙ্গীতপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
Share on FacebookShare on Twitter

সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ‘উৎস সন্ধ্যা ২০২৫’ শীর্ষক বিশেষ সঙ্গীতানুষ্ঠান আয়োজন করে উৎস বাংলাদেশ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে দেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী – বাপ্পা মজুমদার ও সোমনুর মনির কোনাল।

গত ২১ নভেম্বর রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজনে সঙ্গীতপ্রেমীরা উপভোগ করেন এক মনোমুগ্ধকর সন্ধ্যা।

বাপ্পা মজুমদার ও দলছুট ‘বৃষ্টি পড়ে’ গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান, এরপর পরিবেশন করেন জনপ্রিয় ‘দিন বাড়ি যায়’ গানটি। কোনার শুরুতেই গান প্রিয়তমা চলচ্চিত্রের টাইটেল গান ‘প্রিয়তমা।’ দুই শিল্পী মিলে প্রায় ১৫টি গান পরিবেশন করেন, যার মধ্যে ছিল বাপ্পার ‘পরী,’ ‘বাজি’ ও ‘তোমাকেই বলে দেব,’ আর কোনালের ‘রাজকুমার,’ ‘বসন্ত চলে যায়’ ও ‘ঘুম জড়ানো’। কোনাল জোয়ান বায়েজের কালজয়ী গান ‘সং অব বাংলাদেশ’ গানটিও গেয়ে শোনান দর্শকদের। বাপ্পা মজুমদার ও কোনালের যুগল পরিবেশনাইয় ছিল: ‘একটু যদি তাকাও তুমি’ ও ‘চোখের ভিতর স্বপ্ন।’

এবারই প্রথমবারের মত মঞ্চে একসাথে গাইলেন বাপ্পা ও কোনাল। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করার সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন দুই শিল্পী।

সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করে উৎস বাংলাদেশ। এ আয়োজন থেকে সংগৃহীত অর্থের পুরোটাই ব্যয় করা হবে সংস্থাটির দু’টি স্কুল এবং ঢাকার বিভিন্ন বস্তিতে অবস্থিত আটটি ‘আস্থা’ ডে-কেয়ার সেন্টারের ৫ শ’রও বেশি শিশু ও কিশোরদের সহায়তায়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উৎস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাহবুবা আকতার মাহমুদ লীনা বলেন, “বত্রিশ বছর আগে মাত্র তিনটি শিশুকে নিয়ে যাত্রা শুরু করে উৎস। সবসময়ই আমাদের লক্ষ্য ছিল এমন এক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে প্রতিটি শিশু আনন্দময়, নিরাপদ এবং সুস্থ পরিবেশে বেড়ে উঠবে, যেখানে কোন শিশুকে রাস্তায় বড় হতে হবে না।”

আয়োজনে প্রধান সহযোগী হিসেবে ভূমিকা রাখে ওয়ান বাংলাদেশ। আয়োজনে কো-স্পন্সর ছিল এএমসি নিট কম্পোজিট, সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়, গুলশান ইনার হুইল ক্লাব, ম্যাক লুব্রিকেন্ট, পোলার আইসক্রিম, শক্তি ফাউন্ডেশন ও ঊর্মি গ্রুপ।

অন্যান্য অংশীদার প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল এবিসি রিয়েল এস্টেট, অ্যাক্সেস ফ্রেইট, আনোয়ার ল্যান্ডমার্ক, বাংলাদেশ ফাইন্যান্স, মাল্টিমোডাল সার্ভিসেস, সিটি ব্যাংক, ডিবিএইচ হাউজিং ফাইন্যান্স, ডিবিএল গ্রুপ, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ফিনলে প্রপার্টিজ, ইফাদ গ্রুপ, আইপিডিসি ফাইন্যান্স, ইস্পাহানি গ্রুপ, নিউ জড়োয়া হাউস, আইডিএলসি ফাইন্যান্স, মাস্টারকার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, নভোএয়ার, পদ্মা অ্যাপারেলস, পেপার রাইম, প্রাইম ব্যাংক, রেকিট, রিচমন্ড, রূপালি গ্রুপ, টেকনোটেল মেরিটাইম, আটলান্টিক রিসোর্ট, থ্রি অ্যাঙ্গেল মেরিনসহ উৎস বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী অন্যান্য প্রতিষ্ঠান।

আয়োজনে ইভেন্ট পার্টনার হিসেবে ছিল এশিয়াটিক ইএক্সপি ও মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন, এবং টিকেট সংশ্লিষ্ট সহায়তা প্রদান করে টিকিফাই।

Tags: অ্যাক্সেস ফ্রেইটআনোয়ার ল্যান্ডমার্কএবিসি রিয়েল এস্টেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে
বিবিধ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ডোনাল্ড ট্রাম্প
বিবিধ

৫০০ সাংবাদিককে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর আটক, ফেসবুকে যা লিখলেন জুলকারনাইন
অর্থ ও বাণিজ্য

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর আটক, ফেসবুকে যা লিখলেন জুলকারনাইন

বিবিধ

নিজস্ব ক্রিপ্টোকারেন্সি আনছে ফেসবুক

সিমেন্ট খাতে বিনিয়োগে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ নিচ্ছে আদানি
বিবিধ

সিমেন্ট খাতে বিনিয়োগে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ নিচ্ছে আদানি

আমেরিকান কোম্পানি বোয়িংয়ের এই হাল কেনো?
বিবিধ

আমেরিকান কোম্পানি বোয়িংয়ের এই হাল কেনো?

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?
বিবিধ

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের...

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix