Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আমেরিকান কোম্পানি বোয়িংয়ের এই হাল কেনো?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 25 March 2024
আমেরিকান কোম্পানি বোয়িংয়ের এই হাল কেনো?
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের বিমান কোম্পানি বোয়িংয়ের অবস্থা ভালো যাচ্ছে না। বিশ্বের অন্যতম বড় এই উড়োজাহাজ নির্মাতা কোম্পানির পরিস্থিতি গত কয়েক বছর ধরেই খারাপ, আর সেই ধারাবাহিকতা চলছে ২০২৪ সালের শুরুতেও। একের পর এক ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে কোম্পানিটি।

সর্বশেষ ঘটনা গত সোমবারের। সেদিন বোয়িংয়ের একটি বিমান মাঝ আকাশ থেকে হঠাৎ সাঁই সাঁই করে নিচে নামতে শুরু করে। পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারানোর পর এই পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পাইলট নিয়ন্ত্রণ ফিরে পেলেও বেশ কয়েকজন যাত্রী এ ঘটনায় আহত হন।

সিএনএন জানিয়েছে, বিমানের নিয়ন্ত্রণ ফিরে পেয়ে পাইলট কিছুক্ষণ পর এটি অবতরণ করাতে সক্ষম হন। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কী কারণে অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডগামী ৭৮৭ মডেলের এই ড্রিমলাইনারের মাঝ আকাশ থেকে এভাবে পড়ার উপক্রম হলো। বিমানটি ছিল চিলির ল্যাটঅ্যাম এয়ারলাইনসের। তারা বলেছে, বিষয়টি ‘কারিগরি’। বোয়িং বলেছে, তারা আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

কিন্তু তাদের বর্তমান যে বাস্তবতা, সেই পরিপ্রেক্ষিতে এ ধরনের সংবাদ কোম্পানির জন্য অনভিপ্রেত।

চলতি বছরের শুরু থেকে একের পর এক খারাপ সংবাদ পাচ্ছে বোয়িং। বলা যায়, শনির দশার সূত্রপাত আলাস্কা এয়ারলাইনসের একটি ফ্লাইটের প্যানেল খুলে যাওয়ার ঘটনার মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের প্রাথমিক তদন্তে জানা গেছে, ডোর প্লাগে যে নাট-বল্টু লাগানোর কথা ছিল, সেগুলো ঠিকঠাকমতো লাগানো ছিল না।

এ ঘটনায় কঠিন তদন্তের মুখোমুখি হয় বোয়িং; কমে যায় তাদের ক্রয়াদেশ ও সরবরাহ। এত সব সংকটের মধ্যে জানা গেল, ফৌজদারি তদন্তের মুখে পড়তে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এ ঘটনায় চলতি বছর বোয়িংয়ের শেয়ারের মূল্য এক-চতুর্থাংশের বেশি কমে গেছে। ফলে কোম্পানিটির বাজারমূল্য কমেছে চার হাজার কোটি ডলার।

ক্ষতির বহর এখানেই হয়তো শেষ হবে না; সর্বশেষ এ ঘটনায় তাদের বিমানের ক্রয়াদেশ কমে যাওয়ার পাশাপাশি জরিমানার মুখে পড়তে হতে পারে।

পাঁচ-ছয় বছর ধরেই বোয়িংয়ের অবস্থা ভালো নয়। কোম্পানিটির ইতিহাসে কালো অধ্যায় হয়ে আছে ২০১৮ ও ২০১৯ সালে সংঘটিত বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের দুটি দুর্ঘটনা। লায়ন এয়ার ও ইথিওপিয়ান এয়ারলাইনসের ওই দুর্ঘটনার তদন্ত নিষ্পত্তি করতে ২০২১ সালে বোয়িং ২৪ কোটি ৪০ লাখ জরিমানাসহ ২৫০ কোটি ডলার দিতে রাজি হয়। তখন ফ্লাইট-কন্ট্রোল সিস্টেমের ত্রুটি বিষয়ে দুই কর্মচারীকে দায়ী করা হয়েছিল। এবারের তদন্তে ওই ঘটনাগুলোও খতিয়ে দেখা হচ্ছে।

এমনকি বোয়িং উড্ডয়নের নথিও যথাযথভাবে সংরক্ষণ করছে না বলে জানা গেছে। সম্প্রতি কংগ্রেসকে পাঠানো চিঠিতে বোয়িং স্বীকার করেছে, আলাস্কা এয়ারলাইনসের বিমানের দরজার প্যানেল লাগানোর রেকর্ড খুঁজে পাওয়া যাচ্ছে না। বোয়িংয়ের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জিয়াদ ওজাকলি ওই চিঠিতে লেখেন, তন্ন তন্ন করে খোঁজা হয়েছে; কিন্তু সে ধরনের নথি পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, বোয়িংয়ের ঘাটতি কেবল নথিপত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। সংস্থাটির প্রশাসক মাইক হুইটেকার সিএনএনকে বলেছেন, বোয়িংয়ের উৎপাদন ও সংযোজনপ্রক্রিয়ায় গলদ আছে, যেমন কাজের আদেশ দেওয়া ও যন্ত্রপাতি ব্যবহার। তিনি বলেছেন, ঠিক জায়গায় ঠিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, বোয়িংকে এটা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি বোয়িংয়ের সামগ্রিক পরিচালনা পদ্ধতি সংস্কারের প্রয়োজনীয়তায় গুরুত্বারোপ করেন।

গত বছর বেশ কয়েকবার বোয়িংয়ের তৈরি বিমানের মান নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এয়ারবাসের সঙ্গে টেক্কা দিতে ২০২৩ সালের অক্টোবরে বোয়িংয়ের প্রধান নির্বাহী ডেভিড ক্যালহোন জানান, প্রতি মাসে ম্যাক্স মডেলের ৩৮টি বিমান তৈরি করা হবে। এরপর বোয়িংয়ের পক্ষ থেকে ২০২৪ ও ২০২৫ সালে উৎপাদন সক্ষমতা আরও বাড়ানোর কথা বলা হয়।

সাম্প্রতিক একাধিক দুর্ঘটনার পর গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে ২৭টি উড়োজাহাজ সরবরাহ করেছে বোয়িং; গত বছরের সেপ্টেম্বর মাসের পর যা সর্বনিম্ন। এর মধ্যে বোয়িং ম্যাক্স উড়োজাহাজ বিক্রি করেছে মাত্র তিনটি। আরও তিনটির ক্রয়াদেশ ছিল; কিন্তু সেগুলো বাতিল হয়েছে।

ল্যাটঅ্যাম ফ্লাইটের ঘটনার পর সোমবার বোয়িংয়ের শেয়ারের দাম ৩ শতাংশ কমেছে। এরপর মঙ্গলবার শেয়ারের দাম আরও সাড়ে ৪ শতাংশ কমে। এসঅ্যান্ডপি ৫০০ কোম্পানির মধ্যে কেবল টেসলার শেয়ার এর চেয়ে খারাপ করেছিল।

তবে ২০২৪ সালে বোয়িংয়ের সূচনা শুধু শেয়ারের দামের দিক থেকে বিচার করলে চলবে না। নতুন বছর তারা শুরু করেছে বদনাম নিয়ে। কিন্তু যেভাবে একের পর এক ঘটনা ঘটছে এবং তা সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে, তাতে করে কোম্পানির ওপর বিভিন্ন এয়ারলাইনস, নিয়ন্ত্রক সংস্থা ও যাত্রীদের আস্থা ফিরে পাওয়া বোয়িংয়ের জন্য আরও কঠিন হয়ে উঠছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এভিয়েশনবোয়িং

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাহাড়ের উপর টাইটানিক জাহাজের রেপ্লিকা
বিবিধ

পাহাড়ের উপর টাইটানিক জাহাজের রেপ্লিকা

নেতানিয়াহুর নতুন ভিডিওকেও ‘এআই জেনারেটেড’ বলে দাবি
বিবিধ

নেতানিয়াহুর নতুন ভিডিওকেও ‘এআই জেনারেটেড’ বলে দাবি

চট্টগ্রাম জেলার আলুবোখারার কিছু সম্ভাব্য কথন
বিবিধ

চট্টগ্রাম জেলার আলুবোখারার কিছু সম্ভাব্য কথন

জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ ডাবল লাইন প্রকল্প নির্মাণ বাংলাদেশ সরকারের সাথে জাইকার ঋণচুক্তি
বিবিধ

জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ ডাবল লাইন প্রকল্প নির্মাণ বাংলাদেশ সরকারের সাথে জাইকার ঋণচুক্তি

টাঙ্গাইল এ সূর্যমুখী বীজ এর তেল এর রয়েছে অপার সম্ভাবনা
বিবিধ

টাঙ্গাইল এ সূর্যমুখী বীজ এর তেল এর রয়েছে অপার সম্ভাবনা

হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরানের প্রতিরক্ষা বাহিনী
বিবিধ

হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরানের প্রতিরক্ষা বাহিনী

Load More

ট্রেন্ডিং টপিক

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
প্রযুক্তি সংবাদ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস
প্রযুক্তি সংবাদ

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস

২০২৮ সালের মধ্যে দেশের সব ডাকঘর হবে ডিজিটাল সেন্টার
প্রযুক্তি সংবাদ

২০২৮ সালের মধ্যে দেশের সব ডাকঘর হবে ডিজিটাল সেন্টার

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 March 2024

আমেরিকান কোম্পানি বোয়িংয়ের এই হাল কেনো?

Techzoom.TV |
TechzoomTV