Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে এবার কথা বললেন গুগলের শীর্ষ নির্বাহী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৯ জুলাই ২০১৯
নতুন সেবা আনছে গুগল
Share on FacebookShare on Twitter

রক্ষণশীল রাজনীতিকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ বিষয়ে এবার কথা বলেছেন গুগলের শীর্ষস্থানীয় এক নির্বাহী কর্মকর্তা। ফক্স নিউজ সাইটে এক নিবন্ধে তিনি লিখেছেন, রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে কারো প্রতি পক্ষপাতিত্ব করা গুগলের নীতিবহির্ভূত। এ বিষয়ে তিনি মার্কিন সিনেট প্যানেলে অনুষ্ঠিত শুনানিতেও একই কথা বলেছেন। খবর রয়টার্স।

রক্ষণশীল রাজনীতিক ও মতামতের বিরুদ্ধে গুগল, ফেসবুক ও টুইটারের মতো ইন্টারনেট জায়ান্টগুলোর বিরুদ্ধে বিমাতাসুলভ আচরণের অভিযোগ বরাবরই করে আসছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক মাস আগে টুইটারের সিইও জ্যাক ডরসিকে হোয়াইট হাউজে তিনি ডেকেছিলেনও। এ সময় টুইটার অ্যাকাউন্টে ফলোয়ার কমে যাওয়ার বিষয়ে বারবার ব্যাখ্যা চান ট্রাম্প।

এছাড়া গত এপ্রিলে হোয়াইট হাউজ থেকে একটি টুল অবমুক্ত করা হয়েছে, যেটির মাধ্যমে ইন্টারনেট কোম্পানির কাছ থেকে পক্ষপাতমূলক আচরণের শিকার হলে যে কেউ সরাসরি হোয়াইট হাউজে অভিযোগ জানাতে পারবে।

এ ইস্যুতে চলতি মাসেই হোয়াইট হাউজের পক্ষ থেকে সোস্যাল মিডিয়া সম্মেলনও করা হয়। যদিও সে সম্মেলনে সামাজিক যোগাযোগ মাধ্যমের বৃহত্তম সাইট ফেসবুককে আমন্ত্রণই জানানো হয়নি।

এ পরিস্থিতিতে সিনেটের সংশ্লিষ্ট প্যানেল ফের ইন্টারনেট জায়ান্টদের শুনানির আয়োজন করেছে। গত মঙ্গলবার শুনানিতে অংশ নেন গুগলের সরকার ও সরকারি নীতিবিষয়ক ভাইস প্রেসিডেন্ট করন ভাটিয়া। সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অধীনে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। শুনানির আগের দিন তিনি রিপাবলিকান ঘরানার গণমাধ্যম ফক্স নিউজ সাইটে এক নিবন্ধে লেখেন, গুগলের কোনো পণ্য বা সেবাই রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট নয়।

করন ভাটিয়া আরো বলেন, আমাদের সব কাজ এবং নীতি এমনভাবে বাস্তবায়ন করা, যাতে তা কারো রাজনৈতিক পরিচয় কোনোভাবে আমলে না নেয়। প্রতি মুহূর্তে কোটি কোটি সার্চ রিকোয়েস্ট প্রক্রিয়াকরণের জন্য আমরা একটি অ্যালগরিদমের ওপর নির্ভর করি। আর এটি কাজ করে মূলত ব্যবহারকারীর আচরণের ওপর ভিত্তি করে। তাছাড়া যখন এ অ্যালগরিদমে কোনো পরিবর্তন আনা হয়, তখন কঠোরভাবে সেটি পর্যালোচনা করা হয়।

তিনি আরো বলেন, এখন এসব টেক কোম্পানি যদি রাজনৈতিক বক্তব্য সেন্সরের একক ক্ষমতা উপভোগ করে, তাহলে আমি মনে করি, এটি অবশ্যই অ্যান্টি ট্রাস্ট ইস্যুর মধ্যে পড়ে

Tags: গুগল

এই বিভাগ থেকে আরও পড়ুন

পদ্মা ব্যাংক লিমিটেডের নতুন এমডি ও সিইও হলেন তারেক রিয়াজ খান
পাঁচমিশালি

পদ্মা ব্যাংক লিমিটেডের নতুন এমডি ও সিইও হলেন তারেক রিয়াজ খান

পুরনো সিপিইউ-তে উইন্ডোজ ১১ ইনস্টল করার পদ্ধতি
টিপস

পুরনো সিপিইউ-তে উইন্ডোজ ১১ ইনস্টল করার পদ্ধতি

ভিভোর ওয়াই সিরিজের নতুন ফোন বাজারে
পাঁচমিশালি

ভিভোর ওয়াই সিরিজের নতুন ফোন বাজারে

বাজারে নতুন দৈনিক পত্রিকা ‘নয়া শতাব্দী’
পাঁচমিশালি

বাজারে নতুন দৈনিক পত্রিকা ‘নয়া শতাব্দী’

রাশিয়ার রকেটের মিসফায়ার নিয়ন্ত্রণের বাইরে আইএসএস
পাঁচমিশালি

রাশিয়ার রকেটের মিসফায়ার নিয়ন্ত্রণের বাইরে আইএসএস

২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২
পাঁচমিশালি

২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২

Load More

ট্রেন্ডিং টপিক

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix