Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যে পাঁচটি কারণে নজর কাড়বে অপো রেনো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১২ জুন ২০১৯
যে পাঁচটি কারণে নজর কাড়বে অপো রেনো
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবার আওতা বাড়ার সাথে সাথে সমান তালে বেড়েছে উচ্চক্ষমতাযুক্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোন। দেশের বাজারে ক্রমবর্ধমান এই চাহিদা পূরণের দৌড়ে পিছিয়ে নেই প্রিমিয়াম স্মার্টফোন ক্যাটাগরিতে বিশ্বের দ্রুত বর্ধনশীল গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো। বিশ্ববাজারে সম্প্রতি অপো নিয়ে আসে এই মুহুর্তের সবচেয়ে আলোচিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ ‘অপো রেনো’। উন্নত বিশ্বের দেশগুলোর সাথে মিল শীঘ্রই দেশের বাজারে ‘রেনো’ সিরিজের দুটি স্মার্টফোন আনতে যাচ্ছে অপো বাংলাদেশ। কেনো বিশ্বজুড়ে ফ্ল্যাগশিপ ফোনের জগতে অপো রেনো এই মুহূর্তের সবচেয়ে আলোচিত বিষয়? চলুন জানা যাক এই সিরিজের কিছু ফিচার যে কারণে সবার আগ্রহের কেন্দ্রে রেনো।

১। দুর্দান্ত গ্লাস ডিজাইন
কথায় আছে আগে আগে দর্শনধারী পরে গুণবিচারি। শুরুতেই অপো রেনোর যেদিকটি সবার নজর কাড়বে সেটি এর চোখ ধাঁধানো ডিজাইন। অপোর এই ফ্ল্যাগশিপ সিরিজের দু’টো ফোনের পেছন দিকেই থাকছে দুর্দান্ত গ্লাস ডিজাইন। ম্যাট না গ্লসি এই নিয়ে দ্বিধা থেকে মুক্তি দিতেই রেনো সিরিজ তৈরি হয়েছে ম্যাট এবং গ্লসি ফিনিশিং- এর সমন্বয়। শুধু যে দেখতেই দারুণ তাই নয়, এর বাঁকানো কিনারার জন্য এটি ধরতেও বেশ সুবিধাজনক।

২। বেজেল বিহীন প্যানারোমিক ডিসপ্লে
অপো রেনোর ডিসপ্লে কোন প্রকার নচ ছাড়া এবং এর বেজেল বা কিনারা একেবারেই সরু। ফলে, বর্তমান বিশ্বে স্মার্টফোনের মাঝে সর্বোচ্চ ৯৩.১% বডি-টু-ডিসপ্লে রেশিওর ফোন এটি। বর্তমানে গ্রাহকদের চাহিদার শীর্ষে রয়েছে বড় ডিসপ্লে। আর এই চাহিদা পূরণে ফোনের আকার হাতে ধরার উপযোগী রেখেই বিশালাকার ডিসপ্লে নিশ্চিত করার কাজটি নিখুঁতভাবে করতে সক্ষম হয়েছে অপো। অপো রেনোতে থাকছে ৬.৪ ইঞ্চি ফুল-এইচডি প্লাস অ্যামোলেড স্ক্রিন এবং এতে থাকছে ৪০৩ পিপিআই যুক্ত ২৩৪০×১০৮০ পিক্সেল স্ক্রিন আর রেনো ১০এক্স জুম ফোনটিতে থাকছে ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি প্লাস অ্যামোলেড স্ক্রিন এবং ৩৮৭ পিপিআই যুক্তি ২৩৪০*১০৮০ পিক্সেলের ডিসপ্লে।

৩। সেলফি ক্যামেরা স্থাপনে শার্ক-ফিন সদৃশ রাইজিং প্ল্যাটফর্ম
স্মার্টফোন স্ক্রিনের ক্ষেত্রে সর্বোচ্চ আকার নিশ্চিত করতেই রাইজিং সেলফি ক্যামেরা প্ল্যাটফর্ম উদ্ভাবনে সবার চেয়ে এগিয়ে অপো। রেনো সিরিজের রাইজিং প্ল্যাটফর্ম ডিজাইনে অপো ছাড়িয়ে গেছে নিজেকেই। ফ্রন্ট ক্যামেরা চালু করা মাত্রই ফোনের ওপর দিক থেকে মোলায়েমভাবে বেরিয়ে আসে হাঙ্গরের পাখনা সদৃশ একটি ক্যামেরা প্ল্যাটফর্ম। মাত্র ০.৮ সেকেন্ডেই বেড়িয়ে আসা এই প্ল্যাটফর্মে রয়েছে এফ/২.০ অ্যাপারচার যুক্তি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ক্যামেরা ছাড়াও এই প্ল্যাটফর্মে থাকছে ইয়ারপিস এবং অন্ধকারে ছবি তুলতে একটি সফট ফ্ল্যাশ-লাইট।

৪। ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১০এক্স লস-লেস জুম
অপো রেনো এবং রেনো ১০এক্স জুম এর সবচেয়ে দারুণ দিক স্বল্প আলোতেও দারুণ ছবি তোলার উপযোগী ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সিস্টেম। অপো রেনোতে ডুয়াল ক্যামেরা সিস্টেম থাকলেও রেনো ১০এক্স জুমে রয়েছে ১০এক্স লস-লেস জুম সমৃদ্ধ ট্রিপল ক্যামেরা সিস্টেম। এতে যেমন থাকছে পেরিস্কোপ টেলিফটো লেন্স তেমনি থাকছে একটি ওয়াইড লেন্স এবং আল্ট্রা ওয়াইড লেন্স। ফলে, কাছে কিংবা দূরে সাবজেক্ট যেখানেই থাকুক টেলিফটো লেন্স যেমন সাবজেক্টকে নিয়ে আসে একেবারে ফোনের কাছে তেমনি এর আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কাছ থেকেই বিশাল পরিসরের দৃশ্য ধারণ করতে পারে সাবজেক্টের একেবারে কাছ থেকেও।

৫। ফ্ল্যাগশিপ মানের স্পেসিফিকেশন
অপো রেনোর যে ডিজাইন, ক্যামেরা আর ডিসপ্লেই সেরা তাই নয়, রেনোকে শক্তিশালী করতেই এতে থাকছে ফ্ল্যাগশিপ ফোন হবার উপযুক্ত সকল বৈশিষ্ট্যসম্পন্ন স্পেসিফিকেশন। রেনো ১০এক্স জুম ফোনটিতে চিপসেট হিসেবে এতে থাকছে ৭ ন্যানোমিটার কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫। থাকছে ৮ গিগাবাইট র‍্যাম ও ২৫৬ গিগাবাইট স্টোরেজ। অপো রেনোতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট, ৮ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ।

দেশের বাজারে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারে গ্রাহক টানতে প্রতিটি ব্র্যান্ডের যে তুমুল প্রচেষ্টা, এরই মাঝে বাজারে অপো রেনো এবং রেনো ১০এক্স জুম নিয়ে আসবার মাধ্যমে নিজেদের বেশ শক্ত প্রতিযোগীতেই পরিণত করলো অপো। রেনো সিরিজের ফোনগুলোতে থাকা প্যানারোমিক স্ক্রিন, আল্ট্রা-থিন বেজেল, দুর্দান্ত ক্যামেরা এবং শক্তিশালী চিপসেট গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পুরোপুরিভাবেই পূরণ করতে সক্ষম হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

৯৯ মিলিয়ন বছর আগের সবচেয়ে ছোট্ট ডাইনোসর!
পাঁচমিশালি

৯৯ মিলিয়ন বছর আগের সবচেয়ে ছোট্ট ডাইনোসর!

কল অব ডিউটির শুরুতেই বাজিমাত
পাঁচমিশালি

কল অব ডিউটির শুরুতেই বাজিমাত

১৪৪ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে শাওমি
পাঁচমিশালি

১৪৪ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে শাওমি

মাইক্রোসফট রিলিজ করছে এক অ্যান্ড্রয়েড স্মার্টফোন!
পাঁচমিশালি

মাইক্রোসফট রিলিজ করছে এক অ্যান্ড্রয়েড স্মার্টফোন!

আইফোনেও আসছে ফাইভজি
পাঁচমিশালি

আইফোনেও আসছে ফাইভজি

এনইআইআর কেন অবৈধ হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
পাঁচমিশালি

এনইআইআর কেন অবৈধ হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

Load More

ট্রেন্ডিং টপিক

বর্তমান সরকার সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বর্তমান সরকার সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই
প্রযুক্তি সংবাদ

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

এসি ঠান্ডা বাতাস না দিয়ে ফ্যানের মতো বাতাস দিচ্ছে? জানুন সমস্যা কোথায়
প্রযুক্তি সংবাদ

এসি ঠান্ডা বাতাস না দিয়ে ফ্যানের মতো বাতাস দিচ্ছে? জানুন সমস্যা কোথায়

বাকৃবিতে ১৭৭ ভেটেরিনারি শিক্ষার্থীর মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
শিক্ষা ও ক্যাম্পাস

বাকৃবিতে ১৭৭ ভেটেরিনারি শিক্ষার্থীর মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ...

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ জুন ২০১৯

যে পাঁচটি কারণে নজর কাড়বে অপো রেনো

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix