Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মশা নিয়ন্ত্রণের ৬ আধুনিক প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 31 July 2019
মশা নিয়ন্ত্রণের ৬ আধুনিক প্রযুক্তি
Share on FacebookShare on Twitter

মশা এখন আতঙ্কের নাম। ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা, ম্যালেরিয়ার মতো নানা রোগের বাহক হচ্ছে মশা। যন্ত্রণাদায়ক মশা থেকে মুক্তি পেতে এবং মশা নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছেন বিজ্ঞানীরা। ইতিমধ্যে বেশ কিছু কার্যকর উপায়ও উদ্ভাবন করেছেন তাঁরা। প্রচলিত ওষুধ ছিটানোর পরিবর্তে মশারোধী উচ্চ প্রযুক্তির পদ্ধতি এখন ব্যবহারের অপেক্ষায়।

মশা মুক্ত করতে সক্ষম এ রকম ছয় প্রযুক্তি উদ্ভাবনের কথা জেনে নিন:

জিন এডিটিং প্রযুক্তি
ম্যালেরিয়া বা ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ সঠিক চিকিৎসায় সেরে যায়। তবে অনেক সময় উন্নয়নশীল দেশে সঠিক ওষুধ ও সঠিক নিয়মে চিকিৎসা না হলে তা মারাত্মক আকার ধারণ করতে পারে। বিষয়টি অনুধাবন করে জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মশা রোধে একটি বিশেষ পদ্ধতি উদ্ভাবন করেছেন। ম্যালেরিয়া প্যারাসাইট রোধে তাঁরা সিআরআইএসপিআর জিন এডিটিং পদ্ধতি প্রয়োগ করেছেন। সিআরআইএসপিআর বা ক্যাশ৯ জিন এডিটিং পদ্ধতিতে মশার ম্যালেরিয়ার জিন সরিয়ে ফেলা হয়। ইতিমধ্যে এ পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগ করেছেন তাঁরা। এতে তাঁরা দেখেছেন, মশার শরীরে ম্যালেরিয়া প্যারাসাইট মানুষের জন্য ক্ষতিকর পর্যায়ে পৌঁছানোর আগে তা নষ্ট হয়ে যায়। তবে এ পদ্ধতির প্রয়োগ নিয়ে সংশয়ও তৈরি হয়েছে। এ ধরনের জিন এডিটিং পদ্ধতি প্রয়োগে যদি কোনো বাজে ফল আসে বা দুর্বৃত্তের হাতে প্রযুক্তি চলে যায় তখন কী হবে? এ প্রযুক্তির নিয়ন্ত্রণের প্রশ্ন সামনে আসবে।

ফোটোনিক ফেন্স
মশা থেকে সুরক্ষায় মশারির ব্যবহার সর্বত্র। কিন্তু গবেষকেরা মশা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে একটি ফোটোনিক জাল তৈরি করেছেন। এটি মূলত লেজারের বিশেষ জাল। অনেকটাই চলচ্চিত্রের কাহিনির মতো। মশার হাত থেকে রক্ষায় বিশেষ জাল আকারের লেজার রশ্মি ছোড়া হয়। একে ‘ফোটোনিক ফেন্স’ বলে। ২০১০ সালে টেড টকের প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রধান কারিগরি কর্মকর্তা নাথান মারভোল্ড ফোটোনিক ফেন্সের কথা বলেন। মশার পাখার আওয়াজ শুনে স্বল্পশক্তির লেজারের মাধ্যমে তা মেরে ফেলা বা পুরোপুরি অকার্যকর করে ফেলতে সক্ষম এ পদ্ধতি। ঘর-বাড়ি, প্রতিষ্ঠান বা কোনো কার্যালয়ে এ যন্ত্র স্থাপন করে মশা শনাক্ত করামাত্রই তা চালু করলে ৯৯ শতাংশ মশা মারা সম্ভব। তবে প্রায় এক দশক আগে বিষয়টি নিয়ে আলোচনা হলেও এখনো এ পদ্ধতি প্রচলিত হয়ে ওঠেনি। অবশ্য বেশ কিছু প্রতিষ্ঠান মাইক্রোসফটের কাছ থেকে এ প্রযুক্তির লাইসেন্স নিয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগও এতে আগ্রহ দেখিয়েছে।

মশা শনাক্তের অ্যাপ
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একটি অ্যাপ তৈরি করছেন, যা মেশিন লার্নিং পদ্ধতি অ্যাকুয়াস্টিক শব্দ ব্যবহার করে বিভিন্ন প্রজাতির মশা শনাক্ত করতে পারে। এ অ্যাপের মাধ্যমে নিখুঁতভাবে অ্যানোফিলিস প্রজাতির মশা শনাক্ত করতে পারে। এ প্রজাতির মশা ম্যালেরিয়া ছড়াতে পারে। গবেষকেরা দাবি করেন, অ্যাপের মাধ্যমে অ্যানোফিলিস মশা শনাক্তের সফলতার হার ৭২ শতাংশ। এ প্রকল্প আরও বিস্তৃত করতে গবেষক দল আরও বেশি মশার আরও উচ্চমান সম্পন্ন শব্দ রেকর্ড করছেন, যাতে ৩ হাজার ৬০০ প্রজাতির মশা শনাক্ত করা সম্ভব। এ অ্যাপের মাধ্যমে মশাবাহিত রোগ রোগ দূর করা সম্ভব না হলেও সম্ভাব্য রোগবাহিত মশা সম্পর্কে ধারণা দেবে।

ড্রোন ডাম্পিং
মশা মারতে কী লাগবে? মশা মারতে যদি আরও মশা ছাড়া হয়, তবে কেমন হবে? অদ্ভুত শোনালেও অপ্রচলিত এমনই এক ধারণার কথা জানিয়েছে রোবট নির্মাতা কোম্পানি উইরোবোটিকস। তাঁদের প্রস্তাব অনুযায়ী, জীবাণুমুক্ত মশা ড্রোনের মাধ্যমে নির্দিষ্ট মশাযুক্ত এলাকায় ছাড়া হবে। এতে পুরুষ মশার সংখ্যা কমিয়ে মশার প্রজনন ৯০ শতাংশ পর্যন্ত কমিয়ে ফেলা সম্ভব হবে। মশার বিস্তার ঠেকাতে বিশেষ ব্যাকটেরিয়াযুক্ত পুরুষ মশার সংখ্যা বৃদ্ধিতে ড্রোনের ব্যবহারের প্রযুক্তি নিয়ে ইতিমধ্যে পরীক্ষা চালিয়েছে প্রতিষ্ঠানটি।

রিস্ট ব্যান্ড
মশা থেকে মারাত্মক ভাইরাস ছড়ালেও ক্ষুদ্র এ প্রাণীটি বড় ঝড়ের পূর্বাভাস বুঝতে পারে। তখন তারা দূরে সরে যায়। ইলেকট্রোম্যাগনেটিক সংকেত দিয়ে মশার মস্তিষ্কে ঝড়ের পূর্বাভাস দেওয়া সম্ভব। এতে মশার কামড় থেকে সাময়িক মুক্তি পাওয়া যায়। এ রকম ইলেকট্রোম্যাগনেটিক সংকেত দিতে সক্ষম রিস্টব্যান্ড তৈরি করেছে নোপিক্সগো নামের একটি প্রতিষ্ঠান। তাদের তৈরি ডিভাইসে দুর্বল তরঙ্গ তৈরি হয়, যা মশাকে ঝড়ের সংকেত দেয়। এতে মশা দূরে চলে যায়।

কিলার মশা
যখন কোনো উদ্যোগে ঠিকমতো কাজ হয় না, তখন জেনেটিক পদ্ধতিতে বিশেষ প্রকৌশলে তৈরি কিলার মশা মাঠে নামানো যায়। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ক্যানটাকিভিত্তিক বায়োটেক কোম্পানি ‘মসকিউটোমেট’ এ ধরনের কিলার মশা উৎপাদন করেছে। তাদের প্রকল্পে পুরুষ মশাকে মশা মারার কীটনাশকবাহী হিসেবে তৈরি করা হয়। এসব মশা যখন নারী মশার সঙ্গে মিলিত হয়, তখন মশার ডিম ফোটে না। যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা আনুষ্ঠানিকভাবে গত বছর এ প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে। এ নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষাও চালানো হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টয়লেটে মোবাইল ব্যবহার করলেই পাইলস!
পাঁচমিশালি

টয়লেটে মোবাইল ব্যবহার করলেই পাইলস!

যুক্তরাষ্ট্রে চায়না মোবাইলকে ব্লক করার উদ্যোগ এফসিসির।
পাঁচমিশালি

যুক্তরাষ্ট্রে চায়না মোবাইলকে ব্লক করার উদ্যোগ এফসিসির।

৫ এপ্রিল থেকে সারা দেশে লকডাউন
পাঁচমিশালি

৫ এপ্রিল থেকে সারা দেশে লকডাউন

২০২৬-এর শেষে আসছে ‘শাওমি ১৮’ সিরিজ
পাঁচমিশালি

২০২৬-এর শেষে আসছে ‘শাওমি ১৮’ সিরিজ

দেড় কোটি অ্যান্ড্রয়েড ডিভাইস ‘এজেন্ট স্মিথ’ ম্যালওয়্যারে আক্রান্ত
পাঁচমিশালি

দেড় কোটি অ্যান্ড্রয়েড ডিভাইস ‘এজেন্ট স্মিথ’ ম্যালওয়্যারে আক্রান্ত

বাজারে এলো ৬০০০ এমএএইচ ব্যাটারির আইটেল পি৪০
পাঁচমিশালি

বাজারে এলো ৬০০০ এমএএইচ ব্যাটারির আইটেল পি৪০

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন ফোল্ডেবল ফোন আনছে মটোরোলা, নাম হতে পারে ‘রেজর ফ্লেক্স’
প্রযুক্তি সংবাদ

নতুন ফোল্ডেবল ফোন আনছে মটোরোলা, নাম হতে পারে ‘রেজর ফ্লেক্স’

হুয়াংয়ের সিইও পদে ফেরার খবরে এনভিডিয়ার শেয়ারের দাম বাড়ল ৩০ শতাংশের বেশি
প্রযুক্তি সংবাদ

হুয়াংয়ের সিইও পদে ফেরার খবরে এনভিডিয়ার শেয়ারের দাম বাড়ল ৩০ শতাংশের বেশি

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা
প্রযুক্তি সংবাদ

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হাইসেন্স ফ্রিজের সেন্সর নষ্ট, দেড় মাস অপেক্ষার পর মিলল মেরামত
প্রযুক্তি বাজার

কেনার এক সপ্তাহেই হাইসেন্স ফ্রিজে সমস্যা, সাত মাসেও ভোগান্তির শেষ নেই

কেনার মাত্র সাত-আট দিনের মাথায় বরফ তৈরি না...

গিকবেঞ্চে ফাঁস হলো ‘স্যামসাং গ্যালাক্সি এ৫৮’ ও ‘গ্যালাক্সি এ৩৮’-এর তথ্য, থাকছে অ্যান্ড্রয়েড ১৭

গিকবেঞ্চে ফাঁস হলো ‘স্যামসাং গ্যালাক্সি এ৫৮’ ও ‘গ্যালাক্সি এ৩৮’-এর তথ্য, থাকছে অ্যান্ড্রয়েড ১৭

ভিভোর এই স্মার্টওয়াচ এক চার্জে চলবে ২৫ দিন

ভিভোর এই স্মার্টওয়াচ এক চার্জে চলবে ২৫ দিন

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 July 2019

মশা নিয়ন্ত্রণের ৬ আধুনিক প্রযুক্তি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix