Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনে অ্যান্ড্রয়েড আপডেটে শীর্ষে নকিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯
স্মার্টফোনে অ্যান্ড্রয়েড আপডেটে শীর্ষে নকিয়া
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনে অ্যান্ড্রয়েড আপডেটে এগিয়ে কোন ব্র্যান্ড, তার একটি র‌্যাংকিং প্রকাশ করেছে বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট।

২০১৮ সালের জুলাই মাস থেকে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত বাজারে আসা স্মার্টফোনগুলোর ওপর এ গবেষণা পরিচালিত হয়। গবেষণায় দেখা হয়, এ সময়ের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের কতগুলো মডেল অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন ৯ পাই ফিচারে বাজারে এসেছে অথবা ৯ পাই-তে আপডেট হয়েছে। কত দ্রুত আপডেট পেয়েছে, তাও এ গবেষণায় দেখা হয়।

গবেষণার ফলাফলে দেখা গেছে, অ্যান্ড্রয়েড আপডেটে সবার চেয়ে এগিয়ে নকিয়া। গত বছরের জুলাই থেকে এখন পর্যন্ত বাজারে আসা নকিয়ার ৯৬ শতাংশ ফোন অ্যান্ড্রয়েড ৯ পাই চালিত। সেরা পাঁচে যথাক্রমে রয়েছে স্যামসাং (৮৯ শতাংশ), শাওমি (৮৪ শতাংশ), হুয়াওয়ে (৮২ শতাংশ) এবং লেনোভো (৪৩ শতাংশ)।

কাউন্টার পয়েন্টের রিসার্চ ডিরেক্টর পিটার রিচার্ডসন অ্যান্ড্রয়েড আপডেট ফিচারে গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি অবশ্য এটাও বলেছেন যে, ব্যবহারকারীরা যেসব ফিচার নিয়ে সবচেয়ে বেশি সচেতন তার একটি এটি নয়।

পিটার তার ব্যাখায় বলেন, ‘অপারেটিং সিস্টেম এবং নিরাপত্তা আপডেটগুলো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের একটি দিক, যা তুলনামূলকভাবে কম দৃষ্টি আকর্ষণ করে। বিষয়টি নিয়ে গবেষণা করার সময় আমাদের অভিজ্ঞতায় আমরা কয়েকটি ব্র্যান্ডকে এটিতে মনোনিবেশ করতে দেখেছি।’ তিনি আরো বলেন, ‘সম্ভবত যেহেতু ফোন নির্মাতারা এ সম্পর্কে কথা বলেন না, ব্যবহারকারীদের সচেতনতাও কম।’

কাউন্টার পয়েন্ট প্রতিনিধি উল্লেখ করেন, স্মার্টফোনের ব্যাটারি লাইফ, ক্যামেরার মানসহ অন্যান্য বিষয়গুলো আপডেটের ফলে উন্নত হয়।

নকিয়া এবং শাওমি তাদের মিড-রেঞ্জের ফোনগুলোতে অ্যান্ড্রয়েড আপডেটে বেশ ভালো। বিষয়টি সব ব্র্যান্ডের ক্ষেত্রে সত্য নয়। বাস্তবে দেখা গেছে, ২০০ ডলারের কম মূল্যের এক-তৃতীয়াংশ ফোন অ্যান্ড্রয়েড ৯ পাই চালিত। আর এই সেগমেন্টে সবার চেয়ে এগিয়ে নকিয়া। ২০০ ডলার কম মূল্যের নকিয়ার ৯০ শতাংশ ফোনে অ্যান্ড্রয়েডের আপডেট ভার্সন রয়েছে। শাওমি এবং লেনোভের র‌্যাংকও বেশি।

গবেষণাটি কেবল স্মার্টফোনের কোন ব্র্যান্ড সবচেয়ে বেশি অ্যান্ড্রয়েডের আপডেট ভার্সন ব্যবহার করছে তা নিয়ে নয়। বরং আপডেটের জন্য ব্যবহারকারীদের কতসময় অপেক্ষায় থাকতে হয়, তাও গুরুত্বপূর্ণ। নকিয়া ব্যবহারকারীদের খুব বেশি অপেক্ষায় থাকতে হয় না। নকিয়া তাদের ৯৪ শতাংশ ফোনে অ্যান্ড্রয়েড আপডেট নিয়ে আসতে ১ বছরের কম সময় নিয়েছে। সে তুলনায় স্যামসাং বেশ ধীর গতির। স্যামসাংয়ের বেশিরভাগ ফোন যদিও অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে বাজারে এসেছে, তবে পুরোনো মডেলে আপডেটের ক্ষেত্রে দেখা গেছে ব্র্যান্ডটি ১২ মাসের বেশি সময় লাগিয়েছে। হুয়াওয়েও ধীর গতির। পুরোনো মডেলে দ্রুত অ্যান্ড্রয়েড আপডেটে দ্বিতীয় স্থানে রয়েছে শাওমি এবং তৃতীয় স্থানে লেনোভো।

পুরোনো ভার্সনের ফোনে ১ বছরের মধ্যে অ্যান্ড্রয়েড ৯ পাই আপডেট পেয়েছে নকিয়ার ৯৪ শতাংশ ফোন, শাওমির ৬২ শতাংশ ফোন, লেনোভোর ৫২ শতাংশ ফোন, হুয়াওয়ের ৪০ শতাংশ ফোন এবং স্যামসাংয়ের ২৩ শতাংশ ফোন।

Tags: নকিয়াশাওমি ফোনের মডেল ও দামহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

মানুষের সঙ্গে যা ঘটবে শুক্র গ্রহে
পাঁচমিশালি

মানুষের সঙ্গে যা ঘটবে শুক্র গ্রহে

গাড়ির ছাদে সৌর প্যানেল বসালো হুন্দাই
অটোমোবাইল

গাড়ির ছাদে সৌর প্যানেল বসালো হুন্দাই

নতুন ২ জাতীয় দিবসে কি সরকারি ছুটি থাকবে?
পাঁচমিশালি

নতুন ২ জাতীয় দিবসে কি সরকারি ছুটি থাকবে?

48MP ক্যামেরা সহ আগামী সপ্তাহে ভারতে আসছে Redmi Note 7S
পাঁচমিশালি

48MP ক্যামেরা সহ আগামী সপ্তাহে ভারতে আসছে Redmi Note 7S

গুগল পিক্সেল ৫ এ: মিড বাজেট এর ভালো ফোন
পাঁচমিশালি

গুগল পিক্সেল ৫ এ: মিড বাজেট এর ভালো ফোন

বিআইটিএম এর প্রধান নির্বাহী দায়িত্ব নিলেন সাব্বির
পাঁচমিশালি

বিআইটিএম এর প্রধান নির্বাহী দায়িত্ব নিলেন সাব্বির

Load More

ট্রেন্ডিং টপিক

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার
নির্বাচিত

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন
বিবিধ

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix