Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মানুষের সঙ্গে যা ঘটবে শুক্র গ্রহে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Sunday, 19 May 2019
মানুষের সঙ্গে যা ঘটবে শুক্র গ্রহে
Share on FacebookShare on Twitter

১৯৮২ সালের ১ মার্চ তোলা শুক্র পৃষ্ঠের একটি ছবি। যা ‘ভ্যালেরা-১৩’ এর মাধ্যমে তোলা এবং পরবর্তীতে রঙিন করা হয়েছিল

সার্জিন শরীফ : সৌরজগতে শুক্র হল এমনই একটি গ্রহ, যা কখনোই মানুষের পক্ষে ভ্রমণযোগ্য নয়।

এমনকি অতি শক্তিশালী রোবটিক অনুসন্ধানও শুক্রের মাটিতে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সর্বশেষ রাশিয়ান মহাকাশ সংস্থা পরিচালিত রোবটিক যান ‘ভেনেরা-১৩’ শুক্রের পৃষ্ঠে ভস্মীভূত হওয়ার আগে মাত্র দুই ঘণ্টা টিকে ছিল!

নাসা গ্লেন রিসার্চ সেন্টারে কর্মরত ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট এবং কেমিস্ট গুস্তাভো কস্তা বিজনেস ইনসাইডারকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘শুক্র গ্রহের পৃষ্ঠ খুবই ক্ষয়িষ্ণু। এটা যেন পৃথিবীর পাতালপুরীর মতো। এর পৃষ্ঠ খুবই রূঢ় প্রকৃতির।’

কস্তার দায়িত্বে গ্লেন এক্সট্রিম এনভায়রনমেন্টস রিগ (জিইইআর) নামক প্রজেক্টে একটা ১৪ টন ওজনের স্টিল চেম্বারের গলনের ফলে পৃথিবীতে এমন রূক্ষ্ম, দাহ্য এবং অসহ্য পরিবেশের সৃষ্টি করা হয়। নাসার এই প্রজেক্টটি একটি বিধ্বংসী রূপ ধারণ করে।

২০০৪ সালে নাসা প্রথমবারের মতো পৃথিবীতে গ্লেন এক্সট্রিম এনভায়রনমেন্টস রিগ (জিইইআর) প্রজেক্টটি পরিচালনা করে। যেখানে কস্তা এবং অন্যান্য গবেষকরা বিভিন্ন ধাতু, সিরামিক, তার, জাল, ধাতুর লেপন, বিভিন্ন ইলেক্ট্রনিক দ্রব্যাদি কৃত্রিমভাবে প্রস্তুত করা ওই দুঃসহ পরিবেশে ছেড়ে দিয়ে পরীক্ষা করছিলেন এগুলোর মধ্যে কোনগুলো টিকে থাকতে পারে আর কোনগুলোই বা পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়।

শুক্র গ্রহকে ‘পৃথিবীর ভয়ংকর দর্শন জমজ’ বলা হয়। এর কারণ হল এর আকৃতি। সূর্য থেকে দ্বিতীয় নিকটবর্তী গ্রহ শুক্রের আকৃতি প্রায় পৃথিবীর মতোই! এটি আসলে পাথরে পরিপূর্ণ। পৃথিবীর তুলনায় ৮২ শতাংশ বেশি ভারী এবং এর মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় ৯০ শতাংশ। অর্থাৎ আপনার ওজন যদি পৃথিবীতে ১৫০ পাউন্ড হয় তবে শুক্রে সেটা ১৫ পাউন্ড কম অনুভূত হবে।

তবে মজার ব্যাপার হল, শুক্রের কিছু অংশে বসবাসযোগ্য সুস্থির আবহাওয়াও বিরাজমান। এই গ্রহটির কক্ষের কিছু অংশে তরল অবস্থায় পানি থাকতে পারে ধারণা করেন বিজ্ঞানীরা। কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন যে, ২ বিলিয়ন বছর আগে এখানে উষ্ণ এবং অগভীর সমুদ্রও ছিল যা ছিল জীবনধারণের জন্য উপযোগী।

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ধীরে ধীরে গ্রহটিকে কার্বন ডাই অক্সাইড আচ্ছন্ন করে ফেলে আর এর অভ্যন্তরের পানি কমতে শুরু করে। বিশেষজ্ঞরা এর সম্ভাব্য কারণ হিসেবে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবকে দায়ী করছেন।

রহস্যময় গ্রহ শুক্রের বিষয়ে এতো সব তথ্য একদিনে মানুষের কাছে আসেনি। অনেকদিন ধরে অনেক গবেষণা আর দু’ ডজনের মত মিশন চালানোর পরে মানুষ জানতে পেরেছে শুক্র গ্রহ সম্পর্কে। যার মধ্যে ছিল ৮টি অরবিটার অর্থাৎ কক্ষপথে ঘুর্ণনকারী যান এবং ১০টি অবতরণকারী যান। বিভিন্ন সময়ে পরিচালিত মিশনগুলো থেকে জানা যায়, শুক্রের বায়ুমন্ডল কোনোভাবেই আমাদের বায়ুমন্ডলের মতো নয়। গ্রহটির বায়ুমন্ডলের শতকরা ৯৭ ভাগই কার্বন ডাই অক্সাইড। যা অত্যন্ত ঘন এবং এর অভ্যন্তরীণ তাপমাত্রা ৮৬৪ ডিগ্রি ফারেনহাইট (৪৬২ ডিগ্রি সেলসিয়াস)।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নাসা

এই বিভাগ থেকে আরও পড়ুন

মহাকাশযান চালাতে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার
পাঁচমিশালি

মহাকাশযান চালাতে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার

কেউ কোনোদিন দেখেনি এমন রং আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
পাঁচমিশালি

কেউ কোনোদিন দেখেনি এমন রং আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের

২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২
পাঁচমিশালি

২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২

ইরানে তৈরি হল কৃত্রিম হাড়
পাঁচমিশালি

ইরানে তৈরি হল কৃত্রিম হাড়

পাঁচমিশালি

এক চার্জে ৬০০ কিলোমিটার দৌড়াবে যে গাড়ি

ফোনে অ্যানড্রয়েড ১৭ ভার্সন উন্মোচন করল গুগল
পাঁচমিশালি

ফোনে অ্যানড্রয়েড ১৭ ভার্সন উন্মোচন করল গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা
অটোমোবাইল

ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা

হ্যারি পটার থিমে রিয়েলমির নতুন ফোন, উন্মোচন ২১ সেপ্টেম্বর
নির্বাচিত

হ্যারি পটার থিমে রিয়েলমির নতুন ফোন, উন্মোচন ২১ সেপ্টেম্বর

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ
নির্বাচিত

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
টেলিকম

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 May 2019

মানুষের সঙ্গে যা ঘটবে শুক্র গ্রহে

Techzoom.TV |
TechzoomTV