Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে তৈরি ওয়ালটনের নতুন ৫ মডেলের ল্যাপটপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 4 September 2019
বাংলাদেশে তৈরি ওয়ালটনের নতুন ৫ মডেলের ল্যাপটপ
Share on FacebookShare on Twitter

নতুন ৫ মডেলের ল্যাপটপ বাজারে ছেড়েছে প্রযুক্তিপণ্যের দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। বাংলাদেশে তৈরি উচ্চমানের ওই ল্যাপটপের ৩টি মডেল প্যাশন সিরিজের। আর বাকি ২টি ট্যামারিন্ড সিরিজের। দেশের বাজারে ওয়ালটন প্লাজা এবং ব্র্যান্ড আউটলেটের পাশাপাশি ই-কমার্স জায়ান্ট আমাজনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ল্যাপটপগুলো বিক্রি হবে।

ওয়ালটনের নির্বাহী পরিচালক এবং কম্পিউটার বিভাগের সিইও ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত নতুন এ ৫ মডেলের ল্যাপটপ তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায়। দেশীয় এবং আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা, রুচি এবং ক্রয়ক্ষমতার কথা বিবেচনা রেখে এগুলোর কনফিগারেশন ও দাম নির্ধারণ করা হয়েছে। বাজারের অন্যান্য ব্র্যান্ডের একই কনফিগারেশনের ল্যাপটপের চেয়ে এই ডিভাইসগুলো দামে অনেক সাশ্রয়ী।

ল্যাপটগুলোর অন্যতম ফিচার মাল্টি-ল্যাংগুয়েজ কিবোর্ড। যাতে স্ট্যান্ডার্ড ইংরেজির পাশাপাশি রয়েছে বিল্ট-ইন বাংলা ফন্ট এবং বিজয় বাংলা সফটওয়্যার। ফলে যে কেউ অনায়াসেই এই ল্যাপটপে বাংলা লিখতে পারবেন। ১ টেরাবাইট হার্ড ড্রাইভ সমৃদ্ধ সব মডেলের ল্যাপটপেই ইন্টেলের অষ্টম প্রজন্মের প্রসেসর ব্যবহৃত হয়েছে। রয়েছে ১ মেগাপিক্সেল এইচডি ক্যামেরা।

নতুন আসা প্যাশন সিরিজের ল্যাপটপগুলোর মডেল বিএক্স ৩৮০০, বিএক্স ৫৮০০ এবং বিএক্স ৭৮০০০। প্রিমিয়াম ডিজাইনের কালো রঙের এই তিন মডেলে রয়েছে ১৪ ইঞ্চির এইচডি ম্যাট এলসিডি ডিসপ্লে, ডিভিডি রাইটার, ৪৩০ মিনিট পর্যন্ত ব্যাকআপ সমৃদ্ধ ৪ সেলের স্মার্ট লিথিয়াম-আয়ন রিমুভঅ্যাবল ব্যাটারি।

বিএক্স ৩৮০০ মডেলে রয়েছে ২.২০ গিগাহার্টজের ইন্টেল কোরআইথ্রি প্রসেসর, ৪ জিবি ডিডিআরফোর র‍্যাম, ইন্টেল এইচডি ৬২০ গ্রাফিকস ইত্যাদি। এর দাম ৩৭ হাজার ৯৫০ টাকা। বিএক্স ৫৮০০ মডেলে ব্যবহৃত হয়েছে ১.৬০ গিগাহার্টজের ইন্টেল কোরআইফাইভ প্রসেসর, ৮ জিবি ডিডিআরফোর র‍্যাম, ইন্টেল ইউএইচডি ৬২০ গ্রাফিকস ইত্যাদি। দাম ৪৯ হাজার ৫০০ টাকা।

আর বিএক্স ৭৮০০ মডেলে ব্যবহৃত হয়েছে ১.৮০ গিগাহার্টজের ইন্টেল কোরআইসেভেন প্রসেসর, ৮ জিবি ডিডিআরফোর র‍্যাম, ইন্টেল ইউএইচডি ৬২০ গ্রাফিকস ইত্যাদি। দাম ৫৮ হাজার ৫৫০ টাকা।

এদিকে, ট্যামারিন্ড সিরিজে নতুন আসা ল্যাপটপ দুটির মডেল হলো ইএক্স ৫৮০০ এবং ইএক্স ৭৮০০। এলিগ্যান্ট মেটালিক ডিজাইনের সিলভার রঙের এই দুই মডেলে ব্যবহৃত হয়েছে ১৪ ইঞ্চির ফুল এইচডি ম্যাট এলসিডি আইপিএস ডিসপ্লে, ৮ জিবি র‍্যাম, ইন্টেল ইউএইচডি ৬২০ গ্রাফিকস, ১ টেরাবাইট হার্ড ড্রাইভ, ৪৮০ মিনিট পর্যন্ত ব্যাকআপ সমৃদ্ধ পলিমার স্মার্ট লিথিয়াম-আয়ন ব্যাটারি ইত্যাদি।

ইএক্স ৫৮০০ মডেলে আছে ১.৬০ গিগাহার্টজের ইন্টেল কোরআইফাইভ প্রসেসর। এর দাম ৫৭ হাজার ৫৫০ টাকা। আর ইএক্স ৭৮০০ মডেলে রয়েছে ১.৮০ গিগাহার্টজের ইন্টেল কোরআই সেভেন প্রসেসর। এর দাম ৬৯ হাজার ৫৫০ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনগেমিং ল্যাপটপবেষ্ট ল্যাপটপমেড ইন বাংলাদেশল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

যেভাবে শরীরে প্রবেশ করে করোনাভাইরাস
পাঁচমিশালি

যেভাবে শরীরে প্রবেশ করে করোনাভাইরাস

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড
পাঁচমিশালি

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

চাঁদেও রয়েছে মার্কিন গোপন ঘাঁটি?
পাঁচমিশালি

চাঁদ থেকে কি পৃথিবীর কিছু দেখা যায়?

পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু
পাঁচমিশালি

পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু

পঞ্চাশ হাজারের কমে ৫জি ফোন আনছে রিয়েলমি
পাঁচমিশালি

পঞ্চাশ হাজারের কমে ৫জি ফোন আনছে রিয়েলমি

ঈদের আগে নতুন ‘ফ্ল্যাগশিপ’ ফোন নিয়ে এলো সিম্ফনি
পাঁচমিশালি

ঈদের আগে নতুন ‘ফ্ল্যাগশিপ’ ফোন নিয়ে এলো সিম্ফনি

Load More

ট্রেন্ডিং টপিক

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!
প্রযুক্তি সংবাদ

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস
প্রযুক্তি সংবাদ

মার্কিন এআই চিপ নিষেধাজ্ঞায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতে ধস

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
প্রযুক্তি সংবাদ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রযুক্তি সংবাদ

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 September 2019

বাংলাদেশে তৈরি ওয়ালটনের নতুন ৫ মডেলের ল্যাপটপ

Techzoom.TV |
TechzoomTV