Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জাপানে ফাইভজি সরঞ্জাম সরবরাহ করবে নকিয়া ও এরিকসন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯
জাপানে ফাইভজি সরঞ্জাম সরবরাহ করবে নকিয়া ও এরিকসন
Share on FacebookShare on Twitter

ফাইভজি নেটওয়ার্ক অবকাঠামো সরঞ্জাম সরবরাহে নকিয়া ও এরিকসনের সঙ্গে চুক্তি করেছে জাপানের টেলিকম অপারেটর কোম্পানি কেডিডিআই। গতকাল সম্পাদিত চুক্তি অনুযায়ী এ দুটি কোম্পানি জাপানে কেডিডিআইয়ের ফোরজি অবকাঠামোর উন্নয়ন করে ফাইভজির উপযুক্ত করে তুলবে। খবর জিডিনেট।

এ ব্যাপারে নকিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নকিয়া অনেক দিন ধরে কেডিডিআইয়ের সঙ্গে ব্যবসা করছে। টেলিকম সরঞ্জামের বর্তমান সরবরাহকারী প্রতিষ্ঠানও নকিয়া। ফাইভজি নেটওয়ার্কের মাধ্যমে কেডিডিআই সেন্টিমিটার ওয়েভ ও মিলিমিটার ওয়েভ দুটো ব্যান্ডেই ফাইভজি সেবা দিতে পারবে।

এদিকে এরিকসন ২০১৩ সাল থেকে কেডিডিআইয়ের সঙ্গে কাজ করছে। ২০১৫ সালের নভেম্বরে তারা ফাইভজি গবেষণা ও উন্নয়ন চুক্তি সম্পাদন করে।

এ প্রতিষ্ঠানটি জাপানি টেলিকমটিকে রেডিও অ্যাকসেস নেটওয়ার্ক সরঞ্জাম সরবরাহ করবে। এরিকসনের এক বিবৃতিতে জানানো হয়েছে, কেডিডিআই ২০২০ সালের মার্চের মধ্যে বাণিজ্যিক ভিত্তিতে ফাইভজি সেবা চালু করতে চায়। যেখানে জাপানের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ বিভাগ ২০২৫ সালের মধ্যে দেশটির ৯৩ শতাংশের বেশি এলাকা ফাইভজির আওতায় আনতে চায়।

চলতি বছরের শুরুর দিকে নকিয়া ও এরিকসনের সঙ্গে একই ধরনের চুক্তি করে জাপানি টেলিকম জায়ান্ট সফটব্যাংক।

গত বছরের শেষ দিকে দুই চীনা কোম্পানি হুয়াওয়ে ও জিটিই থেকে কোনো সরকারি সরঞ্জাম কেনা নিষিদ্ধে পদক্ষেপ নেয় জাপানি সরকার। গত মে মাসে যুক্তরাষ্ট্র সরকার হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করায় এ ব্যাপারে আরো কঠোর হয়েছে জাপান।

তবে সুইডিশ টেলিকম সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান এরিকসনও বিতর্কের ঊর্ধ্বে নয়। কোম্পানিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। এরিকসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বিষয়টির জন্য তারা ১০০ কোটি ডলার আলাদা করে রেখে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চার বছরব্যাপী তদন্তে প্রমাণিত হয়েছে এরিকসন চীন, জিবুতি, ইন্দোনেশিয়া, কুয়েত, সৌদি আরব ও ভিয়েতনামে ব্যবসায়িক নীতি লঙ্ঘন করেছে। ২০১৭ সালে এ তদন্ত শেষ হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এরিকসননকিয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঈদের জামা পুড়িয়ে আড়ং বর্জনের ছবি ফেসবুকে ভাইরাল
ই-কমার্স

ঈদের জামা পুড়িয়ে আড়ং বর্জনের ছবি ফেসবুকে ভাইরাল

আসছে মটোরোলার নতুন ফোন
পাঁচমিশালি

আসছে মটোরোলার নতুন ফোন

অ্যাপলের সঙ্গে আপেল গুলিয়ে ভাইরাল পাক উপস্থাপিকা
পাঁচমিশালি

অ্যাপলের সঙ্গে আপেল গুলিয়ে ভাইরাল পাক উপস্থাপিকা

বাজারে নতুন দৈনিক পত্রিকা ‘নয়া শতাব্দী’
পাঁচমিশালি

বাজারে নতুন দৈনিক পত্রিকা ‘নয়া শতাব্দী’

রন্ধনশিল্প নিয়ে সারপ্রাইজ দিলেন আরিফিন শুভ
পাঁচমিশালি

রন্ধনশিল্প নিয়ে সারপ্রাইজ দিলেন আরিফিন শুভ

জন্মমাসেই চলে গেলেন লোক বিজ্ঞান গবেষক আশরাফ সিদ্দিকী
পাঁচমিশালি

জন্মমাসেই চলে গেলেন লোক বিজ্ঞান গবেষক আশরাফ সিদ্দিকী

Load More

ট্রেন্ডিং টপিক

রাউটারের এই দুটি সেটিংস পরিবর্তন করেই মিলবে ইন্টারনেটের পূর্ণ গতি
প্রযুক্তি পরামর্শ

রাউটারের এই দুটি সেটিংস পরিবর্তন করেই মিলবে ইন্টারনেটের পূর্ণ গতি

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে
নির্বাচিত

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!
নির্বাচিত

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ
ই-কমার্স

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ

বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করেছে...

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ অক্টোবর ২০১৯

জাপানে ফাইভজি সরঞ্জাম সরবরাহ করবে নকিয়া ও এরিকসন

Techzoom.TV |
TechzoomTV