ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২০-২১ ও ২১-২২ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হলেন ৯ প্রার্থী।
শনিবার (২৮ ডিসেম্বর) বাণিজ্য সংগঠন বিধিমালার ১৭ (১) ধারা অনুযায়ী নির্বাচন বোর্ডের ৭ম সভায় নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
নির্বাচন বোর্ড সদস্য এএইচএম বজলুর রহমানের উপস্থিতে তৃতীয় দ্বি বার্ষিক নির্বাচনের এই ফল ঘোষণা করেন নির্বাচন বোডের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম খান।
ঘোষিত ফল অনুযায়ী, প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছেন, ধানসিঁড়ি কমিউনিকেশন লিমিটেডের শমী কায়সার, কমজগৎ টেকনোলজিস এর মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল, অর্পন কমিউনিকেশসন লিমিটেডের মোহাম্মাদ আব্দুল হক, হাউজ ডি আর্ক লি: এর মোহাম্মাদ সাহাব উদ্দিন, রেভারি করপোরেশন লিমিটেডের নাসিমা আক্তার, সফটওয়্যার শপ লিমিটেডের (এসএসএল) আশীষ চক্রবর্তী, ব্রেকবাইটের আসিফ আহনাফ, ডিজিটাল হাব সল্যুশনস লি: এর মো: সাইদুর রহমান ও চালডাল লিমিটেডের জিয়া আশরাফ।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর নির্বাচিত পরিচালকদের মধ্যে শীর্ষপদ বণ্টন অনুষ্ঠিত হবে।
এর আগে ২৮ ডিসেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করে নির্বাচনী তফসিল ঘোষণা করেছিলো নির্বাচন কমিশন।





















