Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বব্যাপী অনলাইনে কেনাকাটা করেছে ২৭১ কোটি মানুষ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 28 December 2024
বিশ্বব্যাপী অনলাইনে কেনাকাটা করেছে ২৭১ কোটি মানুষ
Share on FacebookShare on Twitter

২০২৪ সালে বিশ্বব্যাপী অনলাইনে কেনাকাটা করেছেন ২৭১ কোটি মানুষ, যা বিশ্বের মোট জনসংখ্যার বিচারে ৩৩ শতাংশ। এ সংখ্যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বেশি। আগামী বছর অনলাইন ক্রেতার সংখ্যা ২৭৭ কোটি হবে বলে ধারণা করছে অনলাইন রিসোর্স ও ডাটা বিশ্লেষণ প্লাটফর্ম ডিমান্ডসেইজ। সংস্থাটির মতে, ইন্টারনেটের বিস্তার ও বিভিন্ন সুবিধার কারণে মানুষ অনলাইনে কেনাকাটার প্রতি আগ্রহী হয়ে উঠছে।

ডিমান্ডসেইজের তথ্যানুযায়ী, অনলাইনে কেনাকাটার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে চীন। দেশটির ৯১ কোটি ৫১ লাখ মানুষ কেনাকাটার জন্য অনলাইন মাধ্যম বেছে নেন। এছাড়া ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ২৭ কোটির বেশি মানুষ অনলাইনে কেনাকাটা করেছেন। ২০২২-২৩ সালের মধ্যে অনলাইন ক্রেতার সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায়, যা ৫ শতাংশের বেশি। এ সময় বিশ্বব্যাপী অনলাইন ক্রেতার সংখ্যা বেড়েছে ৩ শতাংশ।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে সব খুচরা (রিটেইল) বিক্রির ২০ শতাংশের বেশি হয়েছে অনলাইনে। ২০২৭ সালে যা বেড়ে ২২ দশমিক ৬ শতাংশ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বাজার বিশ্লেষকরা বলছেন, ব্যবসার অনলাইন বিভাগে আরো বেশি বিনিয়োগ করা উচিত। খুচরা বাজারে প্রতিযোগিতামূলক থাকার জন্য এটি অপরিহার্য।

বর্তমানে ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক শিল্পের একটি ই-কমার্স। ডাটা বিশ্লেষণ প্লাটফর্মটির পূর্বাভাস বলছে, ২০২৪ সাল শেষে বিশ্বব্যাপী ই-কমার্স বাজারের বিক্রির পরিমাণ ৬ দশমিক ৩ ট্রিলিয়ন বা ৬ লাখ ৩০ হাজার কোটি ডলার অতিক্রম করবে, যা ২০২৩ সালের তুলনায় ৮ দশমিক ৭৬ শতাংশ বেশি। ২০২৪-২৭ সালের মধ্যে এ খাতে বিক্রয় প্রতি বছর ৭ দশমিক ৮ হারে বাড়বে। ২০২৭ সাল শেষে বৈশ্বিক ই-কমার্স বাজারের আকার দাঁড়াবে ৮ লাখ কোটি ডলার।

বিশ্লেষকদের মতে, ফিজিক্যাল স্টোরের তুলনায় দ্বিগুণের বেশি হারে বৃদ্ধি পাচ্ছে অনলাইন স্টোর। ফলে ই-কমার্স বিশ্বব্যাপী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য আরো লাভজনক বিকল্প হয়ে উঠছে।

চলতি বছর পর্যন্ত হালনাগাদ তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী ই-কমার্স সাইটের সংখ্যা ২ কোটি ৭২ লাখ। সংখ্যাটি আগের বছরের তুলনায় ৬ দশমিক ১৬ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। অর্থাৎ ২০২৩-২৪ সালের মধ্যে প্রতিদিন প্রায় ২ হাজার ৬৮৫টি নতুন ই-কমার্স সাইট চালু হয়েছে। বিশ্বব্যাপী এসব ই-কমার্স সাইটের অর্ধেকই যুক্তরাষ্ট্রের। এ বাজারে দেশটিতে শীর্ষে আছে জনপ্রিয় ই-কমার্স পরিষেবা অ্যামাজন। ৬ দশমিক ৪ শতাংশ বাজার হিস্যা নিয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ালমার্ট।

মোবাইল ই-কমার্স অর্থাৎ মোবাইল ডিভাইস (যেমন স্মার্টফোন বা ট্যাবলেট) ব্যবহার করে অনলাইনে পণ্য বা সেবা কেনাবেচাও দ্রুত বাড়ছে। ২০২৩ সালে এ খাতে বিশ্বব্যাপী বিক্রি হয়েছে চার লাখ কোটির বেশি পণ্য। যেখানে ২০২২ সালে বিক্রি হয় ৪৪ হাজার কোটির বেশি।

ডিমান্ডসেইজের প্রতিবেদন অনুযায়ী, ৩৪ শতাংশ ক্রেতা প্রতি সপ্তাহে অন্তত একবার অনলাইনে কেনাকাটা করেন। প্রতি মাসে অন্তত একবার অনলাইনে কেনাকাটা করেন এমন ক্রেতার সংখ্যা ৮২ শতাংশ।

কর্মব্যস্ত জীবনে সময় স্বল্পতার কারণে অনেকেই কেনাকাটার জন্য বিভিন্ন ওয়েবসাইট, অ্যাপ কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন। সময়ের সঙ্গে কয়েক বছর ধরেই অনলাইন কেনাকাটা অনেকের জীবনেরই একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে কেনাকাটায় সুবিধা হলেও অনলাইন প্লাটফর্ম হওয়ায় সাধারণ ক্রেতাদের মাঝে অনলাইন শপিংয়ের নিরাপত্তা নিয়েও প্রশ্ন থেকে যায়। তাই প্রযুক্তিবিদদের মতে, অনলাইন শপিংয়ের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য প্রদান থেকে বিরত থাকা, ক্যাশ অন ডেলিভারি নিশ্চিত করার বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনলাইন স্টোরই-কমার্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

নির্বাচিত

ঢাকায় ফোরজি টেস্ট: ৪ অপারেটরের সবাই ফেল

রিয়েলমির প্রথম ট্যাবলেট
নির্বাচিত

রিয়েলমির প্রথম ট্যাবলেট

দারাজে ফ্রি-ফায়ার চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট থাকছে আড়াই লক্ষ টাকার প্রাইজ পুল
ই-কমার্স

দারাজে ফ্রি-ফায়ার চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট থাকছে আড়াই লক্ষ টাকার প্রাইজ পুল

কম দামে দুর্দান্ত ফিচার সহ নতুন ফোন নিয়ে এল অপো
নির্বাচিত

কম দামে দুর্দান্ত ফিচার সহ নতুন ফোন নিয়ে এল অপো

১ মিনিটে ৫০০০ রিয়েলমি স্মার্টফোন বিক্রি করলো ইভ্যালি
ই-কমার্স

১ মিনিটে ৫০০০ রিয়েলমি স্মার্টফোন বিক্রি করলো ইভ্যালি

এ সপ্তাহেই আসছে রিয়েলমির নতুন ইয়ারবাড
নির্বাচিত

এ সপ্তাহেই আসছে রিয়েলমির নতুন ইয়ারবাড

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 December 2024

বিশ্বব্যাপী অনলাইনে কেনাকাটা করেছে ২৭১ কোটি মানুষ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix