Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৯ সাল নাগাদ আসছে বহনযোগ্য পরমাণু বিদ্যুৎকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০
২০২৯ সাল নাগাদ আসছে বহনযোগ্য পরমাণু বিদ্যুৎকেন্দ্র
Share on FacebookShare on Twitter

বছর দশেকের মধ্যে ক্ষুদ্রাকৃতির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বানাবে রোলস-রয়েস। সম্প্রতি প্রকৌশল প্রতিষ্ঠানটি বিবিসিকে জানিয়েছে, ২০২৯ সাল নাগাদ তারা শিল্প-কারখানায় ব্যবহার উপযোগী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও স্থাপন করতে শুরু করবে। এ ধরনের ক্ষুদ্র বিদ্যুৎকেন্দ্র কম সময়ের মধ্যে ব্যাপকভাবে উৎপাদনের পাশাপাশি এর যন্ত্রাংশ ট্রাক-লরিতে বহন করা যাবে। এর ফলে এ ধরনের বিদ্যুৎকেন্দ্র নির্মাণের খরচও প্রত্যাশিতভাবে কমে আসবে।

এ দশকের শেষ নাগাদ যুক্তরাজ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে রোলস-রয়েসের ক্ষুদ্রাকৃতির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ব্যবহৃত হবে বলে আশা করা হচ্ছে। তবে অনেকে বলছেন, যুক্তরাজ্যের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ব্যবহার বন্ধ করা উচিত। বরং এখন অপেক্ষাকৃত সস্তা নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর দেয়ার সময় হয়েছে।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ব্যবহার নিয়ে পরিবেশবাদীদের মধ্যেও মতবিরোধ রয়েছে। একটি পক্ষ মনে করে, এ ধরনের বিদ্যুৎকেন্দ্র রক্ষণাবেক্ষণ খুবই বিপজ্জনক এবং ব্যয়বহুল। আরেক পক্ষ বলে, ২০৫০ সালের মধ্যে নিট শূন্য কার্বন নিঃসরণ লক্ষ্য অর্জন করতে হলে সব ধরনের প্রযুক্তিই বিবেচনায় নিতে হবে।

তবে ক্ষুদ্রাকৃতির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অন্যান্য স্বল্প খরচের নবায়নযোগ্য প্রযুক্তি যেমন উপকূলীয় বায়ুকল, নির্মাণ স্থাপন ও পরিচালন ব্যয়ের সঙ্গে ভালোভাবেই প্রতিযোগিতা করতে পারবে বলে মনে করছে রোলস-রয়েস।

রোলস-রয়েস যুক্তরাজ্যে ১০ থেকে ১৫টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করার পরিকল্পনা করেছে। এসব কেন্দ্রের আয়তন হবে মাত্র ১ দশমিক ৫ একর থেকে ১০ একর। বর্তমানকালের বৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর তুলনায় এগুলোর আয়তন ১৬ ভাগের এক ভাগ। কোম্পানিটির ভবিষ্যৎ পরিকল্পনা, একটি শহরে বিদ্যুৎ সরবরাহের জন্য একটি করে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থাকবে।

তবে এমন প্রকল্পকে কীভাবে সম্ভব করা হবে সে প্রশ্নের ব্যাখ্যায় রোলস-রয়েসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা পল স্টেইন বলেন, এখানে কৌশলটি হলো রিঅ্যাক্টরের প্রত্যেকটি অংশ উন্নত ডিজিটাল ওয়েলডিং পদ্ধতিতে বানিয়ে রোবটের মাধ্যমে সংযোজন করা হবে। এরপর প্রত্যেকটি পার্ট নির্দিষ্ট জায়গায় ট্রাক-লরির মাধ্যমে নিয়ে গিয়ে নাট-বোল্ট দিয়ে জোড়া দেয়া হবে। এভাবে করতে পারলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের খরচ অবিশ্বাস্যরকম কমে আসবে। এতে বিদ্যুৎ উৎপাদন খরচও কমবে।

তবে ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের অধ্যাপক পল ডর্ফম্যান বলছেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রচলিত পদ্ধতির সঙ্গে ‘নির্মাণ ও সংযোজন কৌশলের’ সম্ভাব্য ব্যয় হ্রাসের যে ধারণা দেয়া হচ্ছে এটি ভুল প্রমাণিত হওয়ার সম্ভাবনাও আছে। কারণ প্রোডাকশন লাইনের একটি ভুল ভিত্তিমূলে ত্রুটির কারণ হতে পারে। এতে প্রভাবিত হবে পুরো রিঅ্যাক্টর। এ ত্রুটি সারানো তখন বেশ ব্যয়বহুল হবে।

১ দশমিক ২ গিগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চেয়ে ডজনখানেক ১০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র বানানো বেশি সাশ্রয়ী। রোলস-রয়েস আশা করছে, ক্ষুদ্রাকৃতির বিদ্যুৎকেন্দ্র বিদেশে রফতানি করে তারা উৎপাদন খরচ যথেষ্ট কমিয়ে আনতে পারবে।

তবে এর জন্য তাদের অন্তত ২০৩০ এর দশকের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ তখন জলবায়ু পরিবর্তন নিরসন লক্ষ্য অর্জনে যুক্তরাজ্যের সময়সীমা শেষ হবে এবং চাহিদা মেটাতে প্রচুর নবায়নযোগ্য জ্বালানির দরকার হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেব্রুয়ারিতেই নতুন ৫জি স্মার্টফোন আনছে ভিভো
পাঁচমিশালি

ফেব্রুয়ারিতেই নতুন ৫জি স্মার্টফোন আনছে ভিভো

অপোর প্রি-অর্ডারের প্রথম দিনই ৬০০ শতাংশ সেলস প্রবৃদ্ধি
পাঁচমিশালি

অপোর প্রি-অর্ডারের প্রথম দিনই ৬০০ শতাংশ সেলস প্রবৃদ্ধি

আইফোন ব্যবহারকারীর তথ্য চাওয়ার হার বাড়িয়েছে চীন
পাঁচমিশালি

১৫ মাস পর নদী থেকে উদ্ধার সচল ফোন

ওয়ালটন হাই-টেক পার্কে সর্বজনীন পেনশন স্কিমের ‘অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ’ কর্মশালা অনুষ্ঠিত
পাঁচমিশালি

ওয়ালটন হাই-টেক পার্কে সর্বজনীন পেনশন স্কিমের ‘অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ’ কর্মশালা অনুষ্ঠিত

মোবাইলের পাশাপাশি যন্ত্রাংশও বিক্রি করছে মটোরোলা
পাঁচমিশালি

মোবাইলের পাশাপাশি যন্ত্রাংশও বিক্রি করছে মটোরোলা

স্যামসাং গ্যালাক্সি এফ ০২এস: সস্তা দামে সেরা ফোন
পাঁচমিশালি

স্যামসাং গ্যালাক্সি এফ ০২এস: সস্তা দামে সেরা ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড
অর্থ ও বাণিজ্য

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix