Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিদেশ ভ্রমণে স্মার্টফোনে রাখুন ৫ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 24 February 2020
বিদেশ ভ্রমণে স্মার্টফোনে রাখুন ৫ অ্যাপ
Share on FacebookShare on Twitter

মোবাইল ডিভাইস; বিশেষ করে স্মার্টফোন আরো আগেই মিনি কম্পিউটারের সমার্থক হয়ে উঠেছে। কম্পিউটার ডিভাইস দিয়ে ইন্টারনেটে যা কিছু করার সুযোগ মিলছে, তার সবই এখন স্মার্টফোনেও করা যাচ্ছে। স্মার্টফোন শুধু দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কাজের জন্যই নয়। বিদেশ ভ্রমণেও হয়ে উঠতে পারে দারুণ সহায়ক। এজন্য নিজের স্মার্টফোনে থাকতে হবে কিছু অ্যাপ।

বিদেশ ভ্রমণে সহায়ক পাঁচ স্মার্টফোন অ্যাপ নিয়ে আজকের আয়োজন—

এক্সই
জনপ্রিয় কারেন্সি কনভার্টার অ্যাপ এক্সই। অ্যাপটি বিদেশ ভ্রমণকারীকে সহায়তা করতে পারে নিজ দেশের মুদ্রায় বাইরের কোনো দেশে তিনি কত অর্থ ব্যয় করতে চান। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ব্যয়ের সমন্বয় করাটা খুবই গুরুত্বপূর্ণ। এক্সই অ্যাপে এ কাজ করা যাবে অনায়াসে। পাশাপাশি অ্যাপটি আন্তর্জাতিকভাবে অর্থ হস্তান্তরেও সহায়তা করবে। কারেন্সি কনভার্টার এ অ্যাপ অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় মোবাইল প্লাটফর্ম সমর্থন করে।

পেপাল
বিদেশ ভ্রমণের সময় জরুরি প্রয়োজনের জন্য অর্থ গচ্ছিত রাখার নিরাপদ মাধ্যম হতে পারে পেপাল। বিদেশ ভ্রমণকারী পেপালের সঙ্গে নিজের ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট ও ক্রেডিট কার্ড কানেক্ট করতে এবং প্রয়োজনে অর্থ স্থানান্তর করতে পারবেন। বাইরের কোনো দেশ ভ্রমণের ক্ষেত্রে নগদ অর্থ খোয়া গেলে পেপাল কাজে লাগানো যাবে কোনো প্রকার জটিলতা ছাড়াই। পেপাল অ্যাপও অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল প্লাটফর্ম সমর্থন করে।

ট্রেইল ওয়ালেট
এ অ্যাপের মাধ্যমে প্রতি ট্রিপ বা মাসিক ব্যয়ের তথ্য ট্র্যাক করা যাবে। অর্থাৎ ভ্রমণে বেরিয়ে খাওয়া, থাকা, যাতায়াত কিংবা কেনাকাটায় আপনি প্রতিদিন কত অর্থ ব্যয় করছেন, তা ট্র্যাক করতে পারবেন। প্রতিদিন কী পরিমাণ ব্যয় করছেন, তা নিজ দেশের কারেন্সির পাশাপাশি যে দেশ ভ্রমণ করছেন, সে দেশের কারেন্সিতে জানাবে ট্রেইল ওয়ালেট অ্যাপ। এ অ্যাপ শুধু আইওএস প্লাটফর্মের জন্য চালু রয়েছে।

গুগল ম্যাপ
গুগল ম্যাপের সুবিধাদি সম্পর্কে নতুন করে জানানোর কিছু নেই। দেশে হোক বা বিদেশে, ভ্রমণের ক্ষেত্রে গুগল ম্যাপ এড়িয়ে চলার কোনো সুযোগ নেই। শত ভাগ সঠিক না হলেও নেভিগেশনের জন্য গুগল ম্যাপ দারুণ একটি টুল। বিশ্বব্যাপী এর বিকল্প এখনো তৈরি হয়নি। কাজেই বিদেশ ভ্রমণে পথনির্দেশক কিংবা পছন্দের রেস্তোরাঁ খুঁজে নিতে গুগল ম্যাপ দারুণ কাজে আসবে। এ অ্যাপ অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় মোবাইল প্লাটফর্ম সমর্থন করে।

মোবাইল পাসপোর্ট
পরিব্রাজকদের কাছে দারুণ জনপ্রিয় একটি অ্যাপ মোবাইল পাসপোর্ট। এটি ব্যবহারকারীকে ফোনের মাধ্যমে পাসপোর্ট ও কাস্টমসসংশ্লিষ্ট তথ্য জমা দিতে সহায়তা করবে। অর্থাৎ স্মার্টফোনে মোবাইল পাসপোর্ট অ্যাপ থাকলে কাস্টমসসংশ্লিষ্ট কাজ সারতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেক সময় ধরে অপেক্ষা করতে হবে না। এ অ্যাপ অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্লাটফর্ম সমর্থন করে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইমোতে চলে রাত ১২টার পরে মেয়েদের অবৈধ নিলাম
পাঁচমিশালি

ইমোতে চলে রাত ১২টার পরে মেয়েদের অবৈধ নিলাম

বাংলাদেশে প্রথমবারের মতো দাঁত প্রতিস্থাপন বিষয়ে আলোচনাসভা করতে যাচ্ছে অস্টেম ইমপ্লান্ট
পাঁচমিশালি

বাংলাদেশে প্রথমবারের মতো দাঁত প্রতিস্থাপন বিষয়ে আলোচনাসভা করতে যাচ্ছে অস্টেম ইমপ্লান্ট

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

ঈদে অনার স্মার্টফোনে অবিশ্বাস্য ক্যাশব্যাক ও ১ বছর পর্যন্ত ফ্রি ইন্টারনেট
পাঁচমিশালি

ঈদে অনার স্মার্টফোনে অবিশ্বাস্য ক্যাশব্যাক ও ১ বছর পর্যন্ত ফ্রি ইন্টারনেট

আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশনের অর্থ সহায়তা প্রদান
পাঁচমিশালি

আখতারুজ্জামান চৌধুরী বাবু ফাউন্ডেশনের অর্থ সহায়তা প্রদান

এক চার্জে ১৮ দিন চলবে ভিভোর নতুন ওয়াচ
পাঁচমিশালি

এক চার্জে ১৮ দিন চলবে ভিভোর নতুন ওয়াচ

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প
টেলিকম

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই
প্রযুক্তি সংবাদ

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?
প্রযুক্তি সংবাদ

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের
বিবিধ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 February 2020

বিদেশ ভ্রমণে স্মার্টফোনে রাখুন ৫ অ্যাপ

Techzoom.TV |
TechzoomTV