Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গেইমিং মানেই বেটিং নয়!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
বুধবার, ৪ মার্চ ২০২০
গেইমিং মানেই বেটিং নয়!
Share on FacebookShare on Twitter

দেশে একদিকে বাড়ছে গেইমার, আর অন্যদিকে বড় হচ্ছে গেইমের বাজার। এ খাতকে আরও বড় করতে যা যা প্রয়োজন তার মধ্যে আছে বিদেশি বিনিয়োগ। বিশ্বে গেইম নিয়ে বেশ মাতামাতির কারণটি হচ্ছে এর বাজার ১৬০ বিলিয়ন ডলারেরও বেশি।

দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম সম্ভাবনাময় জায়গা এখন বর্ধনশীল এই গেইম বাজার। কয়েক বছর ধরে বিশাল এ বাজারটি ধরতে কাজ করছে বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠান। সঠিক পরিচর্যা করতে পারলে ১৬০ বিলিয়ন ডলারের এ বাজারটি থেকে বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে বাংলাদেশ।

তবে, গেইমের বাজার যত বড় হচ্ছে, সমস্যার জায়গাটিও ততটাই বাড়ছে। কারণ ভিডিও গেইমিংকে অনলাইন জুয়া বা অনলাইন বেটিংয়ের সঙ্গে মিলিয়ে ফেলছেন অনেকে। এ অবস্থায় তথ্যপ্রযুক্তি খাত থেকে শতকোটি ডলার আয় করা দুরূহ হবে, নিরুৎসাহিত হবেন মেধাবী গেইম ডেভেলপাররা। কারণ, গেইমিং মানেই গ্যাম্বলিং বা জুয়া নয়। গেইম, গেইম ডেভেলপমেন্ট আর অনলাইন জুয়ার বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে বেশ কিছুদিন ধরেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও বিষয়টি নিয়ে চলছে আলোচনা।

বাংলাদেশের গেইম নির্মাতা বেশ কয়েকটি প্রতিষ্ঠান বেশ কিছু সাড়াজাগানো গেইম তৈরি করেছে। এসব গেইমের কয়েক মিলিয়ন ডাউনলোডের রেকর্ডও রয়েছে। গড়ে উঠেছে ছোট বড় অনেক গেইমিং স্টার্টআপ। উল্কা গেইমস বিশ্বের একটি বড় গেইম নির্মাতা প্রতিষ্ঠান।

বাংলাদেশে ২০১৯ সালে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। ২২ জন কর্মী নিয়ে দেশে কাজ শুরু করা এ প্রতিষ্ঠানটির কর্মীসংখ্যা বেড়ে ৯০–তে পৌঁছেছে এক বছরের মধ্যেই। দেশে গেইমিং খাতের অগ্রগতি হলে এ ধরনের প্রতিষ্ঠান আরও আসবে। তরুণরা কাজের সুযোগের পাশাপাশি অভিজ্ঞতা অর্জন করতে পারবে। আর এ পথ ধরেই আসবে বিদেশি ‘ডিরেক্ট ইনভেস্টমেন্ট’ (এফডিআই)। বিশ্বের বড় গেইমিং প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে কাজ শুরু করলে আরও বড় হবে দেশের গেইমিং খাত।

অনলাইনে গেইমের পাশাপাশি বাড়ছে মোবাইল গেইমিং। গেইম খেলার জন্য এখন মানুষ স্মার্টফোন ব্যবহার করছে বেশি। তাই বিশ্বে গেইমিং বিভাগে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে মোবাইল গেইমিং। ২০১৮ সালে স্মার্টফোন গেইমিংয়ের বাজার দাঁড়িয়েছিল সাড়ে ৬৮ বিলিয়ন মার্কিন ডলারে। এর মধ্যে ৫৪ দশমিক ৯ বিলিয়ন গেইমিংয়ের বাজার শুধু স্মার্টফোনের, আর বাকি ১৩ দশমিক ৬ বিলিয়নের বাজার ট্যাবলেট কম্পিউটারের। বাজার গবেষণা প্রতিষ্ঠান গেইমিং স্ক্যানের প্রতিবেদন বলছে, স্মার্টফোন গেইমিংয়ের আয়ের বেশির ভাগই আসে অ্যাপ থেকে কেনাকাটার মাধ্যমে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, “মোবাইল অ্যাপের একটি বড় অংশই হলো গেইম। বিশ্বে মোবাইল অ্যাপস ও গেইমের বিশাল বাজারে বাংলাদেশ অপার সম্ভাবনাময়। ধীরে ধীরে মোবাইল গেইমের বাজার বড় হচ্ছে। তাই মোবাইল গেইমের বৈশ্বিক মার্কেটকে যথাযথ গুরুত্ব দিয়ে বাংলাদেশের অবস্থানকে গড়ে নিতে কাজ করা হচ্ছে।”

উল্কা গেইমসের আইনি পরামর্শক এ বি এম হামিদুল মিসবাহ বলেছেন, “বাংলাদেশের গেইমের বাজার অনেক বড়। সেখানে ইতিবাচক চিন্তা থাকতে হবে। এ খাতকে ইতিবাচকভাবে উপস্থাপন করতে হবে। দেশে ঘরে বসেই অনেক গেইম ডেভেলপার গেইম তৈরি করছেন। যত গেইম তৈরি হচ্ছে, এই সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে। বিশ্ব বাজারে আমাদের গেইমের চাহিদা বাড়লে আমাদের বাজার বড় হবে। বাজার বড় করতে গিয়ে ভয়ের সৃষ্টি হচ্ছে। অনেকে গেইমিংকে জুয়ার সঙ্গে গুলিয়ে ফেলছেন। এতে ডেভেলপাররা মুখ ফিরিয়ে নিলে এ খাত ক্ষতির মুখে পড়বে।”

মিসবাহ আরও বলেন, “বিশ্বের অন্য দেশে যখন গেইমার, গেইম ডেভেলপারদের বিশেষ দৃষ্টিতে দেখা হয়, সেখানে আমরা আশানুরূপ জায়গায় যেতে পারিনি। মনে রাখতে হবে, গেইমিং আর জুয়া কিন্তু এক বিষয় নয়। আইনপ্রণেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নাগরিক সমাজের উচিত বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখা এবং গেইমিং নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা। তা না হলে তথ্যপ্রযুক্তি খাতের গেইমের এ সম্ভাবনাময় পথচলা বেশি দূর এগোবে না।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাঁস হল ওয়ানপ্লাস এইট ও এইট প্রো’র ছবি
নির্বাচিত

স্কাইপে ৭০ শতাংশ ভিডিও কল বেড়েছে

বছরের প্রথম নয় মাসে হুয়াওয়ের মুনাফা বেড়েছে ১৬ শতাংশ
টেলিকম

বছরের প্রথম নয় মাসে হুয়াওয়ের মুনাফা বেড়েছে ১৬ শতাংশ

আমদানির চেয়ে মোবাইল উৎপাদনে এগিয়ে বাংলাদেশ
প্রযুক্তি বাজার

আমদানির চেয়ে মোবাইল উৎপাদনে এগিয়ে বাংলাদেশ

মোবাইল বিস্ফোরণে স্কুলছাত্রীর মৃত্যু
নির্বাচিত

মোবাইল বিস্ফোরণে স্কুলছাত্রীর মৃত্যু

‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ডিজিটাল যুগের উপযোগী করতে হবে’
নির্বাচিত

‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ডিজিটাল যুগের উপযোগী করতে হবে’

ক্যাবল অপারেটরদের সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ক্যাবল অপারেটরদের সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার: আইসিটি মন্ত্রী

Load More

ট্রেন্ডিং টপিক

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য
নির্বাচিত

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য

স্যামসাংয়ের নতুন ফোল্ডএবল স্ক্রিন ভাঁজহীন, দ্বিগুণ স্থায়িত্ব
নির্বাচিত

স্যামসাংয়ের নতুন ফোল্ডএবল স্ক্রিন ভাঁজহীন, দ্বিগুণ স্থায়িত্ব

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ১৩ বছরের মধ্যে সর্বনিম্নে
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ১৩ বছরের মধ্যে সর্বনিম্নে

৮০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে অপো কে১৫ ফাইভজি
ফিচার

৮০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে অপো কে১৫ ফাইভজি

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ মার্চ ২০২০

গেইমিং মানেই বেটিং নয়!

Techzoom.TV |
TechzoomTV