Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাশ্রয়ী মূল্যে রিয়েলমি ৫আই হ্যান্ডসেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
সাশ্রয়ী মূল্যে রিয়েলমি ৫আই হ্যান্ডসেট
Share on FacebookShare on Twitter

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি দেশের বাজারে নিয়ে এসেছে রিয়েলমি ৫আই হ্যান্ডসেট। ফোনটির কোয়াড ক্যামেরার ইমেজিং এক্সপেরিয়েন্স সবার মাঝে সাড়া ফেলেছে। ছবি তোলার জন্য ফোনটিতে মিনিম্যালিস্টিক ডিজাইনে চারটি রিয়ার ক্যামেরায় ১২ মেগাপিক্সেলের মূল ক্যামেরার পাশাপাশি রয়েছে ৮ মেগাপিক্সেলের ১১৯ ডিগ্রি আলট্রা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং ২ মেগাপিক্সেলের আলট্রা-ম্যাক্রো লেন্স। অন্ধকারে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে খুব সহজেই সুদৃশ্য ওয়াইড ছবি তোলার জন্য ফোনটিতে ব্যবহার হয়েছে নাইটস্কেপ ২.০। এই ক্যামেরায় রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স—যা মানব চোখের মতোই সব ধরনের রং ও উজ্জ্বলতা নিজে থেকেই বিবেচনা করতে পারে।

আকর্ষণীয় সেলফি তোলার জন্য রয়েছে ৮টি এক্সক্লুসিভ বিউটিফিকেশন মুড— স্কিন স্মুদিং, স্লিম ফেইস, স্মল ফেইস, জ লাইন ইমপ্রুভমেন্ট, বিগ আইজ, স্লিম নোজ, টাচ-আপ এবং থ্রি-ডি ফিচারের সুবিধাসম্পন্ন ৮ মেগাপিক্সেলের ‘সেলফি ক্যামেরা’। এ ছাড়াও রিয়ার ক্যামেরা সেট-আপে ক্রোমা বুস্টের ব্যবহারে ছবি হবে আরও প্রাণবন্ত। উন্নত টেক্সচার এবং পরিষ্কার ছবি তুলতে রিয়েলমি ৫আই ফোনে ব্যবহৃত কালার ম্যাপিং অ্যালগরিদম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিয়েলমি ৫আই-এ অ্যাপ্লিকেশন এবং অপারেটিং সিস্টেমের জন্য ব্যবহার করা যাবে ডার্ক মুড, যা প্রাণবন্ত ফোর গ্রাউন্ডে ব্যবহারকারীদের আরও দৃষ্টি বান্ধব ইন্টারফেস উপহার দেবে এবং চোখের ওপর চাপ কমিয়ে দীর্ঘক্ষণ ফোন ব্যবহারে সাহায্য করবে।

অনেক বেশি ডিটেইলসহ ওয়াইড ছবি তোলায় সাহায্য করবে ফোনটির ১১৯ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। পাশাপাশি সাবজেক্ট থেকে মাত্র ৪ সেন্টিমিটার দূর থেকে ম্যাক্রো মুডে ছবি তোলার সুবিধাও রয়েছে এই ফোনে। ডেপথ সেন্সরের অনন্য সংযোজনে সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের দূরত্ব নির্ধারণ করে ছবিতে চমৎকার বোকেহ ইফেক্ট নিয়ে আসবে।

ট্রেন্ডসেটিং টেকনোলজির এই ফোনে ৪-কে রেজ্যুলেশনের ভিডিও ধারণ করতে পারে। সামনের এবং পেছনের ক্যামেরায় ইআইএস (ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন) প্রযুক্তির ব্যবহারে ৭২০ পিক্সেলে প্রতি সেকেন্ডে ২৪০ ফ্রেমের স্লো-মো ভিডিও করা যাবে। মূল ক্যামেরায় উন্নত স্ট্যাবিলাইজেশনের ব্যবহারে ভিডিও ধারণ হবে আরও স্থিতিশীল। ফোনে ভিডিও এডিটিংও করা যাবে খুব সহজে। ভিডিওর গতি পরিবর্তন ছাড়াও পাল্টানো যাবে ভিডিওর ফিল্টার, বসানো যাবে লেখা কিংবা প্রতিস্থাপন করা যাবে শব্দ। নানা থিমে বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার মতো করে সে ভিডিও রেন্ডার করার অপশনও আছে ফোনটিতে।

এই স্মার্টফোনটিতে সংযোজন করা হয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। মোবাইল গেমারদের গেমিং এক্সপেরিয়েন্সকে আরও সমৃদ্ধ করতে স্মার্টফোনটিতে ব্যবহার হয়েছে ১১ ন্যানোমিটারের শক্তিশালী স্ন্যাপড্রাগন, ৬৬৫ চিপসেট ও ২.০ গিগাহার্টজের অপারেটিং ক্ষমতাসম্পন্ন প্রসেসর। ফোনটিতে বিশেষ এক অগ্নিনির্বাপক পর্দার ব্যবহারে ব্যাটারি এখন থাকবে আরও অনেক বেশি নিরাপদ।

ব্যাকগ্রাউন্ডের কোনো অ্যাপ বন্ধ না করে একই সঙ্গে অনেকগুলো অ্যাপ ব্যবহার করার সুবিধা দিতে ফোনটিতে আছে ৪ গিগাবাইট র‍্যাম এবং ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। ‘সানরাইজ ডিজাইনের’ ফোনটি পাওয়া যাবে অ্যাকোয়া ব্লু ও ফরেস্ট গ্রিন রঙে। রিয়েলমি ৫আই হ্যান্ডসেটটির পাওয়া যাবে ১২ হাজার ৯৯০ টাকায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর মধ্যে সিএমএসএমই খাতে পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর
পাঁচমিশালি

বাংলাদেশ ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর মধ্যে সিএমএসএমই খাতে পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর

২৩৪ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিলো প্রাইম ব্যাংক ফাউন্ডেশন
পাঁচমিশালি

২৩৪ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিলো প্রাইম ব্যাংক ফাউন্ডেশন

আইফোন ১১ দেখে কেন ভয় পাচ্ছেন কিছু মানুষ?
পাঁচমিশালি

আইফোন ১১ দেখে কেন ভয় পাচ্ছেন কিছু মানুষ?

 গুগল পিক্সেল ৪ এ বনাম অ্যাপল আইফোন এস ই (২০২০)ঃ কোনটি সেরা দেখে নিন
পাঁচমিশালি

 গুগল পিক্সেল ৪ এ বনাম অ্যাপল আইফোন এস ই (২০২০)ঃ কোনটি সেরা দেখে নিন

বাজারে নতুন দৈনিক পত্রিকা ‘নয়া শতাব্দী’
পাঁচমিশালি

বাজারে নতুন দৈনিক পত্রিকা ‘নয়া শতাব্দী’

ট্রিপল রিয়ার ক্যামেরায় এলো মেইজু ফোন
পাঁচমিশালি

ট্রিপল রিয়ার ক্যামেরায় এলো মেইজু ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২
নির্বাচিত

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

বিদ্যুৎ বিল কমাতে সিঙ্গল নাকি ডুয়াল ইনভার্টার, কোন এসি কিনবেন?
প্রযুক্তি পরামর্শ

বিদ্যুৎ বিল কমাতে সিঙ্গল নাকি ডুয়াল ইনভার্টার, কোন এসি কিনবেন?

কারা থাকছেন পৃথিবীর প্রথম স্টারফ্লিটে, তাদের কাজ কী
বিবিধ

কারা থাকছেন পৃথিবীর প্রথম স্টারফ্লিটে, তাদের কাজ কী

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর
অর্থ ও বাণিজ্য

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জেমিনি ব্যবহার করে কোটি ডলার হাতিয়ে নেওয়া চীনা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা
প্রযুক্তি সংবাদ

জেমিনি ব্যবহার করে কোটি ডলার হাতিয়ে নেওয়া চীনা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে বিশ্বজুড়ে...

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ মার্চ ২০২০

সাশ্রয়ী মূল্যে রিয়েলমি ৫আই হ্যান্ডসেট

Techzoom.TV |
TechzoomTV