Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘প্রিমো এইচনাইন প্রো’: ৪-৬৪ জিবি র‌্যাম-রমে বাজেট সেরা ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৬ আগস্ট ২০২০
‘প্রিমো এইচনাইন প্রো’: ৪-৬৪ জিবি র‌্যাম-রমে বাজেট সেরা ফোন
Share on FacebookShare on Twitter

দেশের স্মার্টফোন বাজারে একের পর এক চমক দিচ্ছে ওয়ালটন। সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ ফোন দিয়ে গ্রাহকদের মন জয় করে নিয়েছে বাংলাদেশি এই ব্র্যান্ড। এরই ধারাবাহিকতায় নতুন আরেকটি বাজেট সেরা ফোন বাজারে ছাড়ার ঘোষণা দিলো ওয়ালটন। নজরকাড়া ডিজাইনের ‘প্রিমো এইচনাইন প্রো’ মডেলের ওই ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম, পেছনে ট্রিপল ক্যামেরাসহ দুর্দান্ত সব ফিচার। প্রি-বুক বা আগাম ফরমায়েসে ফোনটি কেনা যাচ্ছে মাত্র ৮,৪৯৯ টাকায়।

ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান বলেন, আমাদের লক্ষ্য দেশীয় ক্রেতাদের হাতে সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচারের ফোন তুলে দেয়া। যার ফলে ‘প্রিমো এইচনাইন প্রো’ বাজারে ছাড়া হয়েছে। কনফিগারেশনের দিক থেকে এটি মিড লেভেলের ফোন হলেও দামের দিক থেকে এন্ট্রি লেভেলের ফোনগুলোর চেয়েও অনেক সাশ্রয়ী।

তিনি জানান, ফোনটির রেগুলার মূল্য ৯,৪৯৯ টাকা। কিন্তু প্রি-বুকে ১০০০ টাকা ছাড় দেয়া হচ্ছে। ফলে এর দাম পড়ছে মাত্র ৮,৪৯৯ টাকা। ক্রেতারা ঘরে বসেই অনলাইনের ই-প্লাজা থেকে (https://bit.ly/primoh9pro) ফোনটির প্রি-বুক দিতে পারছেন। পাশাপাশি দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইলের ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে ১ হাজার টাকা জমা দিয়ে ফোনটির প্রি-বুক দেয়া যাবে। ক্রিস্টাল স্কাই, মিডনাইট সায়ান, ব্ল্যাক এবং পার্পল এই চারটি আকর্ষণীয় রঙে বাজারে আসছে। তবে প্রি-বুকে শুধু ক্রিস্টাল স্কাই এবং ব্ল্যাক রঙ দুটি থাকছে। চলতি আগস্ট মাসের মধ্যেই প্রি-বুক দেয়া ক্রেতাদের কাছে ফোনটি পৌঁছে যাবে।
এই স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৬.১ ইঞ্চির ইন-সেল এইচডি প্লাস ১৯:৯ রেশিওর ইউ-নচ আইপিএস ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ১৫৬০ বাই ৭২০ পিক্সেল। রয়েছে ২.৫ডি কার্ভড গ্লাসও। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিং হবে আরো প্রাণবন্ত।

অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে পরিচালিত ফোনটির উচ্চগতি নিশ্চিত করতে রয়েছে ১.৮ গিগাহার্টজ গতির ১২ ন্যানোমিটার হেলিও এ২০ প্রসেসর। উন্নতমানের গেমিং ও স্পষ্ট ভিডিওর অভিজ্ঞতা দিতে ব্যবহৃত হয়েছে পাওয়ার ভিআর জিই৮৩০০ গ্রাফিক্স। ৪ জিবি র‌্যাম ও ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরির সঙ্গে ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। ফলে অনেক বেশি ছবি, ভিডিও, ডকুমেন্টস ইত্যাদি সংরক্ষণ করা যাবে।

এই স্মার্টফোনের পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ট্রিপল অটোফোকাস ক্যামেরা। এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ এই ক্যামেরায় ব্যবহৃত হয়েছে ৫পি লেন্স ও পিডিএএফ প্রযুক্তি। ১/৩.০৬ ইঞ্চি সেন্সরের ১৩ মেগাপিক্সেলের সনি কামেরায় ছবি হবে নিখুঁত উজ্জ্বল ও রঙিন। ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দেবে ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তোলার সুবিধা। আর ০.৩ মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরা নিশ্চিত করবে ছবি ডেফথ অব ফিল্ড।

দুর্দান্ত সেলফির জন্য এই ফোনের সামনে আছে এফ ২.২ অ্যাপারচার সমৃদ্ধ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। উভয় পাশের ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে। ক্যামেরায় নরমাল মোড ছাড়াও রয়েছে বোকেহ, বিউটি, কিউট মোড, ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, সেলফ টাইমার, অটো-ফোকাস, টাচ-ফোকাস, টাচ-শট, ফিংগার ক্যাপচার, ভলিউম ক্যাপচার, মিরর রিফ্লেকশনসহ আকর্ষণীয় সব ফিচার।

পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। ভিওএলটিই বা ভোল্টি নেটওয়ার্ক সাপোর্টসহ ডুয়াল সিমের ফোরজি স্মার্টফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডার্ক মোড, ফুল স্ক্রিন জেসচার নেভিগেশন, স্মার্ট ওয়েক আপ, মোশন জেসচার, কাস্ট স্ক্রিন, ওয়াই-ফাই, ব্লুটুথ, ল্যান হটস্পট, ওটিএ, ওটিজি, ফুল এইচডি ভিডিও প্লেব্যাক ও রেকর্ডিংসহ এফএম রেডিও।

বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইসরোরে তৈরি পজিশনিং ব্যবহার করে স্মার্টফোন আনছে শাওমি ও রিয়েলমি
পাঁচমিশালি

করোনা মোকাবিলায় ভারত কে ১৫ কোটি টাকা দান শাওমির, ২০ হাজার পরিবারকেও সাহায্য

দেশে আসছে ডিজিটাল ব্যাংক, কী করবে, কাদের ঋণ দেবে
পাঁচমিশালি

ব্যাংক খাতে বেড়েছে প্রযুক্তির ব্যবহার

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডে নিয়োগ
পাঁচমিশালি

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডে নিয়োগ

স্মার্টটিভি আনছে মটোরোলা
পাঁচমিশালি

স্মার্টটিভি আনছে মটোরোলা

থিম বদলানোর ফিচার আসছে হোয়াটসঅ্যাপে
পাঁচমিশালি

যেসব স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

মোবাইল ইন্টারনেট বন্ধ হয়নি, দুই এক দিনের মধ্যে বাড়বে ব্রডব্যান্ডের গতি
পাঁচমিশালি

মোবাইল ইন্টারনেট বন্ধ হয়নি, দুই এক দিনের মধ্যে বাড়বে ব্রডব্যান্ডের গতি

Load More

ট্রেন্ডিং টপিক

বিএসটিআইয়ের নির্দেশে বাজার থেকে প্রত্যাহার হচ্ছে ৮ পণ্য
বিবিধ

বিএসটিআইয়ের নির্দেশে বাজার থেকে প্রত্যাহার হচ্ছে ৮ পণ্য

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
নির্বাচিত

চীনে দ্বিতীয় প্রান্তিকেও কমলো স্মার্টফোন বিক্রি, প্রভাব ফেলছে মেমোরি চিপের মূল্যবৃদ্ধি

১,৯৯৯ দামের এই ফোন ওয়ালেটে রাখা যাবে
প্রযুক্তি বাজার

১,৯৯৯ দামের এই ফোন ওয়ালেটে রাখা যাবে

স্পেন বনাম আর্জেন্টিনা: পরিসংখ্যানে এগিয়ে কে?
বিবিধ

স্পেন বনাম আর্জেন্টিনা: পরিসংখ্যানে এগিয়ে কে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

আগামী ১২ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘মেড বাই গুগল’...

শুধু ঢাকার জ্যামেই বছরে ১ লাখ ৯ হাজার কোটি টাকা খোয়াচ্ছে দেশ!

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬: সবচেয়ে বসবাসযোগ্য শহর কোপেনহেগেন, ঢাকার অবস্থান ১৭১তম

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ আগস্ট ২০২০

‘প্রিমো এইচনাইন প্রো’: ৪-৬৪ জিবি র‌্যাম-রমে বাজেট সেরা ফোন

Techzoom.TV |
TechzoomTV