Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তুলতে জানলে স্মার্টফোনেও উঠবে নান্দনিক ছবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১২ মার্চ ২০২১
তুলতে জানলে স্মার্টফোনেও উঠবে নান্দনিক ছবি
Share on FacebookShare on Twitter

ভালো ছবি এখন স্মার্টফোনেও তোলা সম্ভব। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত ক্যামেরার দিকে জোর দিচ্ছেন; চমক আনছেন কিছুদিন পর পরই। তবে এটা মেনে নেয়া ভালো, সাধারণ ক্যামেরা ব্যবহার করেও নান্দনিক ছবি তোলার উদাহরণ কম নেই। স্মার্টফোনে ক্যামেরাই যেমনই হোক, কিছু মৌলিক নিয়মের ধারণা থাকলেই দৃষ্টিনন্দন ছবি তোলা সম্ভব।
স্মার্টফোনের ক্যামেরায় মানের তারতম্য আছে। তাই মোটামুটি থেকে শুরু করে ভালো মানের ফোনগুলোতে কিছু বিষয় মেনে চললে ভালো ছবি তোলা যায়। বিষয়গুলো কিন্তু কঠিনও নয়; যেমন-

লেন্স পরিষ্কার করা

স্মার্টফোন বিভিন্ন জায়গায় রাখা হয়। তাই লেন্সের ওপর তেল-ময়লা জমতে পারে। ছবির ওভারল্যাপিং বন্ধ করতে লেন্স পরিষ্কার করুন।

আলো থাকুক প্রয়োজনমতো

স্বাভাবিক আলো ছবির জন্য ভালো। কিন্তু অনেক সময় স্বাভাবিক আলো অন্য বস্তুর ওপর ছায়া ফেলে। ছবির অতিরিক্ত আবছাভাব দূর করতে দিনের বেলাতেও ফ্ল্যাশ ব্যবহার করা যায়। আপনার ক্যামেরায় যদি পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আলো ঠিকঠাক করে নেয়ার সুবিধা থাকে, তবে এটির ব্যবহার করতে পারেন।

বিভিন্ন কোণ নির্বাচন

যদি একই বস্তু বা দৃশ্যের একাধিক ছবি তোলার সুযোগ থাকে, তখন বিভিন্ন কোণ থেকে নেয়া উচিত। এতে ছবিটি ঝাপসা বা অনেক বেশি আবছা এলেও বিভিন্ন কোণ থেকে তুললে তা ব্যাকআপ হিসেবে কাজে দেবে।

সর্বোচ্চ রেজুলেশন নিশ্চিত করা

সাধারণত ছবি যত বড় হবে, তত বেশি ডিটেইল আপনার ছবিতে ধারণ করতে পারবেন। তাই সর্বোচ্চ মাপের ছবি তুলুন। এতে ছবি রিসাইজের সুবিধাও পাওয়া যায়।

ডিজিটাল জুমকে ‘না’

তত্ত্বের ক্ষেত্রে ডিজিটাল জুম ভালো একটি ধারণা হতে পারে। তবে বাস্তব ক্ষেত্রে ডিজিটাল জুম করে তোলা ছবিটি আশানুরূপ নাও হতে পারে। যতটা সম্ভব বস্তুর কাছাকাছি গিয়ে ছবি তোলাই ভালো।

শুটিং মোড

কোনো ক্ষুদ্র বস্তুর পরিষ্কার ছবি তোলার সময় ম্যাক্রো মোডে তুলতে পারেন। ক্যামেরা অ্যাপ্লিকেশনে এই মোড পাবেন। তবে ল্যান্ডস্কেপ বা পোর্টেটে ছবি তোলার সময় ম্যাক্রো মোডটি বন্ধ করতে হবে।

রেসপন্স টাইম

স্মার্টফোনে ছবি তোলার সময় ডিজিটাল শাটার বাটন চাপ দেয়ার এবং ছবি ওঠার সময়ের মধ্যে কিছুটা সময়ের পার্থক্য থাকে। বাটন চাপার কিছুক্ষণ পর ছবি ওঠে। এই সামান্য সময়টুকু জানা থাকলে ভালো ছবি ও ঘোলাটে ছবির মধ্যে পার্থক্য বের করতে পারবেন। কয়েকটি ছবি পরীক্ষামূলকভাবে তুলে আপনার স্মার্টফোনের রেসপন্স টাইম জেনে রাখুন। এতে সুন্দর ছবি তোলার সময় শাটার বাটন চাপার পর আপনাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে, সেই সময়ের ধারণা পাওয়া যাবে।

স্মার্টফোন ধরা

ছবি তোলার ক্ষেত্রে মোবাইল ধরে রাখাটা অনেক গুরুত্বপূর্ণ। গবেষকেদের পরামর্শ হচ্ছে, ছবি তোলা বা ভিডিও করার সময় অবশ্যই মোবাইল ফোনটি অনুভূমিকভাবে বা আড়াআড়ি ধরবেন।

ফ্রেমিং

স্মার্টফোন দিয়ে ছবি তোলার ক্ষেত্রে হরাইজন্টাল এবং ভার্টিকাল ফ্রেম ব্যবহার করা হয়। হরাইজেন্টাল ফ্রেমে ছবি তুললে দুপাশের অনেক বেশি বিষয়বস্তু রাখা সম্ভব। আর ভার্টিকালের ক্ষেত্রে উপর থেকে নিচে অর্থাৎ লম্বা বিষয়বস্তুর ছবি তোলার ক্ষেত্রে ভালো হবে। কিন্তু ভিডিও করার ক্ষেত্রে হরাইজেন্টাল ফ্রেম ব্যবহার করা উচিত।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনে অ্যানড্রয়েড ১৭ ভার্সন উন্মোচন করল গুগল
পাঁচমিশালি

ফোনে অ্যানড্রয়েড ১৭ ভার্সন উন্মোচন করল গুগল

সস্তায় ওয়ালটনের ফোরজি ফোন ‘প্রিমো এইচএইট’
পাঁচমিশালি

সস্তায় ওয়ালটনের ফোরজি ফোন ‘প্রিমো এইচএইট’

৩ মাসের মধ্যে ৩ স্যাটেলাইট নির্মাণ করবে ইরান
পাঁচমিশালি

৩ মাসের মধ্যে ৩ স্যাটেলাইট নির্মাণ করবে ইরান

রসালো ফল ‘আম’ সম্পর্কে কিছু তথ্য হয়তো আপনার জানা নেই
পাঁচমিশালি

রসালো ফল ‘আম’ সম্পর্কে কিছু তথ্য হয়তো আপনার জানা নেই

বাংলাদেশের পরিবেশ রক্ষায় ফেসবুকের নয়া পদক্ষেপ
পাঁচমিশালি

বাংলাদেশের পরিবেশ রক্ষায় ফেসবুকের নয়া পদক্ষেপ

২৫শ ইউনিয়নেই পৌঁছে গেছে ব্রডব্যান্ড
পাঁচমিশালি

২৫শ ইউনিয়নেই পৌঁছে গেছে ব্রডব্যান্ড

Load More

ট্রেন্ডিং টপিক

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

‘নগদ’-এর জন্য অংশীদার খুঁজছে সরকার
অর্থ ও বাণিজ্য

নগদ থেকে প্রশাসক সরিয়ে নেওয়ার ইঙ্গিত গভর্নরের

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix