Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশের পরিবেশ রক্ষায় ফেসবুকের নয়া পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 23 April 2021
বাংলাদেশের পরিবেশ রক্ষায় ফেসবুকের নয়া পদক্ষেপ
Share on FacebookShare on Twitter

জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্বে মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই এবারের আর্থ ডে-তে ফেসবুক তার বিভিন্ন অ্যাপ ব্যবহারকারীদের জলবায়ু সংকট মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

সম্প্রতি ইয়েল প্রোগ্রাম অন ক্লাইমেট কমিউনিকেশনের সঙ্গে ফেসবুকের এক যৌথ জরিপে দেখা গেছে, বিশ্বের ৩০ টি দেশের তিন-চতুর্থাংশ মানুষ বিশ্বাস করেন, জলবায়ু পরিবর্তন হচ্ছে। শুধু তাই নয়, প্রতি ১০ জনে ৭ জন মানুষ প্যারিস জলবায়ু চুক্তি সমর্থন করেন।

বাংলাদেশেও জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বান্ধব কর্মসূচি নিয়ে মানুষের আগ্রহ দেখা যাচ্ছে। গত তিন মাসে ১১ লাখের বেশি মানুষ ফেসবুকে পরিবেশ রক্ষা নিয়ে কথা বলেছেন, তাদের আলোচনার প্রধান তিনটি বিষয় হচ্ছে টেকসই ও স্বাস্থ্যকর খাবার, পরিবেশ বান্ধব জীবনযাপন ও বণ্যপ্রাণী সংরক্ষণ।

প্রতিদিনই নতুন নতুন মানুষ এই আন্দোলনে যোগ দিচ্ছেন এবং নানা ধরনের প্রতিরক্ষা মূলক কাজেও অংশ নিচ্ছেন। পরিবেশ বিষয়ক ৬ হাজার ফেসবুক গ্রুপে অন্তত ২০ লাখের বেশি বাংলাদেশি সদস্য রয়েছে।

এশিয়া প্যাসিফিকের ইমার্জিং মার্কেটের ফেসবুক পরিচালক জোরডি ফোরনিস বলেন, ‘বাংলাদেশিরা জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করছেন এবং আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিতে পারছেন, এতে আমি অত্যন্ত অনুপ্রাণিত বোধ করছি’।

তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তন প্রতিরোধের তাগিদটা আমরা বুঝি। এই সংকট মোকাবিলায় আমরা অঙ্গীকারবদ্ধ। বলা দরকার, আমাদের দাপ্তারিক কার্যক্রম এখন শতভাগ নবায়নযোগ্য শক্তি-নির্ভর। শুধু তাই নয়, ফেসবুক এখন বিশ্ব বাজারে নবায়নযোগ্য জ্বালানির অন্যতম বৃহৎ করপোরেট ক্রেতা।’

এই পর্যায়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে মানুষের অবস্থান নেওয়ার কাজটা সহজ করতে ‘গ্রিনপ্রিন্ট কনজ্যুমার গাইড’ এবং হোয়াটসঅ্যাপ এর জন্য স্টিকার প্যাক ‘স্ট্যান্ড আপ ফর আর্থ’ শীর্ষক নিয়ে আসছে ফেসবুক। এই স্টিকার প্যাকে বেশ কিছু পরিবেশগত চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে এবং বেশ কিছু কাজে উৎসাহিত করা হয়েছে, যেমন রিসাইক্লিং এবং বিদ্যুৎ ও পানি ব্যবহার হ্রাস। এ ছাড়া প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বেশ কিছু ওয়ালপেপার ইতিমধ্যে হোয়াটসঅ্যাপে পাওয়া যাচ্ছে।

‘দ্য ফেসবুক গ্রিনপ্রিন্ট’ এক ধরনের ডিজিটাল গাইড। এতে ১৫ টি সহজ ধাপ আছে, যার সাহায্যে মানুষ পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারবে। যেমন, স্থানীয় ফেসবুক গ্রুপে যোগ দিয়ে বাংলাদেশের পরিবেশগত বিভিন্ন দিক সম্পর্কে জানা, বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সংগঠনে দান করা, বা ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে নীতিশুদ্ধ কেনাকাটা করা। ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রচেষ্টায় ফেসবুক অঙ্গীকারবদ্ধ এবং এই বিষয়ে এই সামাজিক যোগাযোগ মাধ্যম কাজ করে যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ল্যাপটপ কেনার আগে যে বিষয়গুলি না জানলে ঠকবেন !
পাঁচমিশালি

সাশ্রয়ী দামে ১৭ ইঞ্চির যত ল্যাপটপ

মোবাইলের পাশাপাশি যন্ত্রাংশও বিক্রি করছে মটোরোলা
পাঁচমিশালি

মোবাইলের পাশাপাশি যন্ত্রাংশও বিক্রি করছে মটোরোলা

নির্দিষ্ট সময় পর ডিলিট হয়ে যাবে হোয়াটস্যাপের পুরানো মেসেজ!
পাঁচমিশালি

নির্দিষ্ট সময় পর ডিলিট হয়ে যাবে হোয়াটস্যাপের পুরানো মেসেজ!

এবার চট্টগ্রামে যুবককে প্রকাশ্যে নির্মম নির্যাতনের ভিডিও ভাইরাল
পাঁচমিশালি

এবার চট্টগ্রামে যুবককে প্রকাশ্যে নির্মম নির্যাতনের ভিডিও ভাইরাল

প্রথমবার স্যামসাং গ্যালাক্সি এম৩০এস ও গ্যালাক্সি এম১০এস এর সেল শুরু
পাঁচমিশালি

প্রথমবার স্যামসাং গ্যালাক্সি এম৩০এস ও গ্যালাক্সি এম১০এস এর সেল শুরু

রেডমি নোট ৯প্রো এবং রিয়েলমি ৭প্রো কোনটা সেরা ?
পাঁচমিশালি

রেডমি নোট ৯প্রো এবং রিয়েলমি ৭প্রো কোনটা সেরা ?

Load More

ট্রেন্ডিং টপিক

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি
নির্বাচিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য
পাঁচমিশালি

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য

বাংলাদেশে তৈরি থাপ্পড়ম্যান ব্রাউজার গেমের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

ব্রাউজার গেমে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 April 2021

বাংলাদেশের পরিবেশ রক্ষায় ফেসবুকের নয়া পদক্ষেপ

Techzoom.TV |
TechzoomTV