Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাশিয়ার রকেটের মিসফায়ার নিয়ন্ত্রণের বাইরে আইএসএস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 31 July 2021
রাশিয়ার রকেটের মিসফায়ার নিয়ন্ত্রণের বাইরে আইএসএস
Share on FacebookShare on Twitter

জুলাই মাসের শেষ বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস) এ পৌঁছায় রাশিয়ার ল্যাবরেটরি মডিউল নাউকা। ডকিংয়ের পর ভুল করে চালু হয়ে গিয়েছিলো ‘নাউকা’র থ্রাস্টার ইঞ্জিন । আকস্মিক ওই ঘটনায় প্রায় ১ ঘণ্টা নিয়ন্ত্রণের বাইরে ছিলো আইএসএস। স্পেস স্টেশনের সাত নভোচারীর সঙ্গে নাসার যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো ১১ মিনিট।

বিবিসি জানিয়েছে, হঠাৎ করে ‘নাউকা’র থ্রাস্টার চালু হয়ে যাওয়ার ফলে আইএসএস-এর স্থানচ্যুতির খবর নিশ্চিত করেছে নাসা।

আরও আগে আইএসএস-এ পৌঁছানোর কথা ছিলো রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা ‘রসকসমস’-এর তৈরি স্পেস মডিউলটির। ‘নাউকা’র মিশন বিভিন্ন কারণে বারবার বিলম্বিত হয়ে অবশেষে বৃহস্পতিবার আইএসএস-এ পৌঁছায়। ডকিং-এর পরই ঘটে ওই ‘মিসফায়ার’-এর ঘটনা।

‘নাউকা’-র থ্রাস্টার ইঞ্জিন হঠাৎ করে চালু হয়ে যাওয়ার ফলে আইএসএস-এর অবস্থান নিয়ন্ত্রণ ব্যবস্থা অকার্যকর ছিলো প্রায় এক ঘণ্টা। বর্তমানে আন্তর্জাতিক স্পেস স্টেশনটিতে আছেন বিভিন্ন দেশের সাত নভোচারী। তাদের সঙ্গে নাসার যোগাযোগ ছিলো না ১১ মিনিট। তাৎক্ষণিকভাবে ওই ঘটনাকে “স্পেস ইমার্জেন্সি” বলে ঘোষণা করে নাসা কর্তৃপক্ষ। ঘটনার তদন্তে এক সঙ্গে মাঠে নেমেছে নাসা ও রসকসমস।

তবে ওই ঘটনায় নাসার নভোচারীরা কোনো ঝুঁকিতে পড়েননি বলে দাবি করেছেন আইএসএস প্রকল্পের প্রধান জোয়েল মন্টালবানো। যদিও একটা পর্যায় নভোচারীদের জানালা দিয়ে বাইরে তাকিয়ে স্পেস স্টেশনের কোথাও কোনো ক্ষতি হয়েছে কি না সেটি দেখতে বলেছিলো নাসা।

ওই ঘটনায় পিছিয়ে গেছে ক্রুবিহীন ‘বোয়িং স্টারলাইনার’-এর মিশন। শুক্রবার আইএসএস-এর উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা ছিলো ‘বোয়িং স্টারলাইনার’এর।

“ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন দলকে রসকসমসের নাউকা মডিউল পরীক্ষার কাজ চালিয়ে যেতে এবং স্টেশনটি স্টারলাইনারের আগমনের জন্য প্রস্তুত, সেটা নিশ্চিত করতে সময় দেওয়া হচ্ছে বলে জানিয়েছে নাসা।

এই প্রসঙ্গে নাসার ‘হিউম্যান এক্সপ্লোরেশন অ্যান্ড অপারেশন মিশন ডিরেক্টরেট’-এর সহযোগী প্রশাসক ক্যাথি লডার্স বলেন, “মহাকাশযাত্রা কঠিন কাজ, আমরা যখন নতুন কোনো যন্ত্রাংশ নিয়ে আসি তখন ভুল-ত্রুটি হতেই পারে, এ কারণেই আমরা তাদের এমন আকস্মিকতা মোকাবেলার জন্য প্রস্তুত করি, প্রশিক্ষণ দেই।

তবে বৃহস্পতিবারের ওই ঘটনাকে নাসা বড় কোনো দুর্ঘটনা হিসেবে আখ্যা দিতে চাইছে না বলে জানিয়েছে বিবিসি। ওই ঘটনাকে ‘বেশ উত্তেজনাপূর্ণ ঘণ্টা’ বলে বর্ণনা করেছে নাসা।

যখন আকস্মিকতা মোকাবেলার সব পূর্বপরিকল্পনা ভেস্তে যাবে, তখনই আপনি দুশ্চিন্তা করা শুরু করবেন, তবে, আজকে আমরা অমন পরিস্থিতিতে যাইনি বলেন মন্টালবানো।

তবে মন্টালবানো এটাও স্বীকার করেছেন যে, আইএসএস-এর ২০ বছরের ইতিহাসে দুর্ঘটনাবসত থ্রাস্টার ইঞ্জিন চালু হওয়ার ঘটনা ঘটেছে মাত্রই তিন থেকে চারবার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অবিশ্বাস্য ফির্চাস এবং দাম নতুন লুকে বাজারে আসছে বাজারের নতুন বাইক
পাঁচমিশালি

অবিশ্বাস্য ফির্চাস এবং দাম নতুন লুকে বাজারে আসছে বাজারের নতুন বাইক

পাঁচমিশালি

৪২ শতাংশ ছাড়ে ‌‌‘ওয়ান প্লাস ফাইভটি’ স্মার্টফোন

এটুআই এর ১৪ জন কর্মকর্তাকে দাপ্তরিক দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ
পাঁচমিশালি

এটুআই এর ১৪ জন কর্মকর্তাকে দাপ্তরিক দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ

কেনাকাটায় ব্যাংকের কার্ডে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়, কোন ব্যাংক কী কী ছাড় দিচ্ছে
পাঁচমিশালি

কেনাকাটায় ব্যাংকের কার্ডে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়, কোন ব্যাংক কী কী ছাড় দিচ্ছে

চিনা কোম্পানী বি মেক্স এর সাশ্রয়ী মূল্যের ল্যাপটপঃ স্পেসিফিকেশন ও রিভিউ
পাঁচমিশালি

চিনা কোম্পানী বি মেক্স এর সাশ্রয়ী মূল্যের ল্যাপটপঃ স্পেসিফিকেশন ও রিভিউ

১৪৪ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে শাওমি
পাঁচমিশালি

১৪৪ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 July 2021

রাশিয়ার রকেটের মিসফায়ার নিয়ন্ত্রণের বাইরে আইএসএস

Techzoom.TV |
TechzoomTV