Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শাওমি কেন এত জনপ্রিয়?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২
বাংলাদেশে তৈরি শাওমির প্রথম স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

কখনো ভেবে দেখেছেন কি শাওমি এতো জনপ্রিয় কেনো? বিজ্ঞাপন, অনলাইন শপিং প্ল্যাটফর্মসহ প্রায় সকল স্থানে শাওমি ব্র‍্যান্ড চোখে পড়তে বাধ্য। তবে এই চাইনিজ টেক জায়ান্ট সবসময় কিন্তু এমন ছিলোনা। তাহলে কি কারণে এতো জনপ্রিয় হয়ে উঠেছে শাওমি? চলুন আলোচনা করি সে ব্যাপারে।

স্মার্টফোন ইন্ডাস্ট্রির কথা বিবেচনা করলে অনেক কোম্পানির তুলনায় শাওমি নতুন একটি কোম্পানি। জেনে অবাক হবেন যে শাওমি’র প্রথম প্রোডাক্ট কোনো স্মার্টফোন ছিলোনা। শাওমি’র প্রথম প্রোডাক্ট ছিলো কাস্টম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম মিইউআই (MIUI)। মিইউআই এর সফলতার কারণে চীনে শাওমি মি ১ ফোন নিয়ে আসে কোম্পানিটি। বর্তমানে সাব-ব্র‍্যান্ডসমূহকে সাথে নিয়ে বেস্ট সেলিং স্মার্টফোন ব্র‍্যান্ডের মধ্যে শাওমি একটি।

শাওমি রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছে এমন কিন্তু না। সময়ের সাথে সাথে গ্রাহকদের মন জয় করার মত সব প্রোডাক্ট বাজারে এনে তবেই শাওমি বর্তমানের জনপ্রিয় ব্র‍্যান্ডে পরিণত হয়েছে। চলুন জেনে নেওয়া যাক শাওমি কেনো এতো জনপ্রিয় সে সম্পর্কে বিস্তারিত।

সঠিক কৌশল অনুসরণ
সুলভ মূল্যে ব্যবহারকারীদের হাতে সেরা পণ্য তুলে দিতে শাওমি সবসময় বদ্ধ পরিকর। শাওমি প্রোডাক্ট এবং শাওমি মোবাইলের দাম কম হওয়ার পেছনে তাদের ফিজিক্যাল প্রোডাক্ট ব্রিক্রির স্ট্রেটেজি বা কৌশল আসল ভূমিকা পালন করে। স্টাফসহ বিশাল সংখ্যার ফিজিক্যাল স্টোর না খুলে বরং ই-কমার্স এর মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনেই ফোন বা যেকোনো প্রোডাক্ট বিক্রি করে শাওমি।

এছাড়াও শাওমি কোনো স্মার্টফোন গণহারে তৈরী করেনা। কোনো স্মার্টফোন নতুন বাজারে আনলে নির্দিষ্ট সংখ্যক ইউনিট তৈরী করা হয়, যাতে বাড়তি ইউনিট স্টকে ফেলে রেখে ক্ষতির মুখোমুখি হতে না হয়। অর্থাৎ “ডিমান্ড অনুসারে সাপ্লাই” এর নিয়ম অনুসরণ করে শাওমি। এই কারণে যেকোনো শাওমি স্মার্টফোন বাজারে আসার কিছুদিনের মধ্যেই স্টক আউট হতে দেখা যায়।

এছাড়াও দীর্ঘমেয়াদী বিজনেস মডেল এর অংশ হিসেবে সুলভ মূল্যে ফোন বিক্রি করে শাওমি। তৎক্ষণাৎ ফোন বিক্রি থেকে বেশি আয় না করে বরং সময়ের সাথে রেভিনিউ তুলে নেওয়ার বিজনেস মডেল অনুসরণ করে শাওমি। বিগত সময়গুলোতে কম দামে ফোন বিক্রি করে পরে ইউআই তে এড দেখিয়ে ঠিকই লাভ তুলে নিয়েছে শাওমি। এছাড়াও অ্যাপস, অনলাইন ভিডিও, থিমস, ইত্যাদি সার্ভিসের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে পৌঁছে যেতে সর্বোচ্চ চেষ্টা করে শাওমি।

ইকোসিস্টেম
শুধুমাত্র স্মার্টফোন কোম্পানি নয় শাওমি। স্মার্টফোন এর পাশাপাশি স্মার্ট হোম প্রোডাক্ট বিক্রি করে তারা। শুধুমাত্র ভালো ফোন বানিয়ে থেমে নেই শাওমি। স্মার্টফোন এর পাশাপাশি বৃহৎ একটি মোবাইল ইকোসিস্টেম তৈরি করেছে শাওমি। ইকোসিস্টেম নির্ভর প্রোডাক্ট লাইন আপ বজায় রাখায় শাওমিকে “Apple of China” নামে ডাকতেও দেখা যায়।

শাওমি তাদের স্মার্ট লিভিং সিস্টেম ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের বৈচিত্র এনেছে। আবার এই সকল প্রোডাক্ট একটি অন্যটির সাথে খুব ভালোভাবে কাজ করে। এতো অল্প সময়ের মধ্যে একটি প্রতিষ্ঠান এতো উন্নতি করা আসলেই অবাক করার মত ব্যাপার।

শুধুমাত্র স্মার্টফোন বা স্মার্ট হোম গ্যাজেটস তৈরি করেই থেমে নেই শাওমি। ৫জি ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন গ্যাজেট তৈরিতেও শাওমি প্রচুর পরিমাণে ইনভেস্ট করেছে। অর্থাৎ ক্রমবর্ধমান এই ইন্ডাস্ট্রিতে শাওমি তাদের অবস্থান একদম পাক্কা করে নিয়েছে। যদিওবা বর্তমানে শাওমির রেভিনিউ এর বিশাল অংশ আসে স্মার্টফোন বিক্রি থেকে, তবে ভবিষ্যতে এটি পরিবর্তিত হতে চলেছে।

প্রোডাক্টে বৈচিত্র্য
শাওমির ব্যাপারে সবচেয়ে লক্ষণীয় বিষয়ই তাদের জনপ্রিয়তার অন্যতম কারণ। বলছি শাওমি প্রোডাক্টের বৈচিত্র্যময় লাইন আপের কথা। গ্রাহকরা যাতে প্রোডাক্ট কেনার সময় নিজেদের পছন্দমত শাওমি প্রোডাক্ট কিনতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে অসংখ্য প্রোডাক্ট তৈরি করে শাওমি। এন্ট্রি-লেভেল ডিভাইস থেকে শুরু করে ফ্ল্যাগশিপ-গ্রেড ফোন পর্যন্ত সব ধরনের গ্যাজেট তৈরি করে কোম্পানিটি।

তবে শুধুমাত্র স্মার্টফোন দ্বারা শাওমি এতো জনপ্রিয়তা অর্জন করেছে সেটা ভাবলে ভুল হবে। স্মার্টফোন ও ওয়্যারেবলস ছাড়াও ঘরের জন্য স্মার্ট বালব, ভ্যাকিউম ক্লিনার, স্মার্ট রাইস কুকার এর মতো প্রোডাক্ট ও তৈরি করে শাওমি। অর্থাৎ কিচেনে থাকা ইনডাকশন কুকার থেকে শুরু করে লিভিং রুমে থাকা স্মার্ট টিভি পর্যন্ত, দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে শাওমি তাদের প্রোডাক্ট রেখেছে।

শাওমি কেনো এতো জনপ্রিয়?
এতোসব শুনে অবাক লাগলেও শাওমির যাত্রা এখানেই থেমে নেই। শাওমি অ্যাপস এর মাধ্যমে চালিত স্মার্ট কার আসতে যাচ্ছে খুব শীঘ্রই। এছাড়াও ইতিমধ্যে ইলেকট্রিক স্কুটার বাজারে নিয়ে এসেছে শাওমি।

শাওমি’র লক্ষ্য একটাইঃ একটি অল-ইন-ওয়ান নির্ভরযোগ্য ও বৈচিত্র্যময় প্ল্যাটফর্ম তৈরি করা। এমন একটি স্মার্ট হোম এর কথা চিন্তা করুন যা ফোন থেকে নিয়ন্ত্রণের পাশাপাশি বিশ্বের যেকোনো প্রান্তে বসে নিয়ন্ত্রণ করা যাবে। অর্থাৎ শাওমি’র লক্ষ্য হচ্ছে সফটওয়্যার ও হার্ডওয়্যারকে একই ছাতার নিচে এনে একটি অসাধারণ ইউনিভার্সাল ইকোসিস্টেম তৈরি করা।

যেসব প্রতিষ্ঠান সবসময় এক ধাপ আগে ভাবতে পছন্দ করে, তাদের সাধুবাদ জানানো যায়। শাওমিও ঠিক এমনই একটি প্রতিষ্ঠান। কিভাবে একটি প্রতিষ্ঠানকে সঠিকভাবে এগিয়ে নিয়ে গ্রাহকের মনে জায়গা করে নিতে হয়, তার উপায় শাওমি’র জানা। শাওমি’র এই উন্নয়নের ধারা অব্যহত থাকলে অদূর ভবিষ্যতে শাওমি এক অদম্য শক্তিতে পরিণত হতে যাচ্ছে।

Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনের দুই চিপ সংস্থার ওপর মার্কিন বিধিনিষেধ
পাঁচমিশালি

৫০০ কর্মী ছাঁটাই করছে এক্সএআই

কক্সবাজার ভ্রমণের সুযোগ দিচ্ছে ইনফিনিক্স
পাঁচমিশালি

কক্সবাজার ভ্রমণের সুযোগ দিচ্ছে ইনফিনিক্স

ঈদ উপলক্ষে স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের ২ হ্যান্ডসেট বাজারে
পাঁচমিশালি

ঈদ উপলক্ষে স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের ২ হ্যান্ডসেট বাজারে

তৈরি হয়েও বাজারে আসেনি শাওমির একক ক্যামেরা ফোন
পাঁচমিশালি

তৈরি হয়েও বাজারে আসেনি শাওমির একক ক্যামেরা ফোন

চীনে গ্যালাক্সি ফোল্ড উন্মোচন অনুষ্ঠান স্থগিত
পাঁচমিশালি

চীনে গ্যালাক্সি ফোল্ড উন্মোচন অনুষ্ঠান স্থগিত

নতুন সুপারকন্ডাক্টর পথ দেখাচ্ছে কোয়ান্টাম কম্পিউটার গবেষণায়
পাঁচমিশালি

নতুন সুপারকন্ডাক্টর পথ দেখাচ্ছে কোয়ান্টাম কম্পিউটার গবেষণায়

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের সেনারা শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
বিবিধ

ইরানের সেনারা শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত
বিবিধ

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান
বিবিধ

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix