Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের সর্বাধিক বিক্রিত ১০ স্মার্টফোনের তালিকায় অ্যাপলের পাঁচটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 4 June 2025
বিশ্বের সর্বাধিক বিক্রিত ১০ স্মার্টফোনের তালিকায় অ্যাপলের পাঁচটি
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক স্মার্টফোন বাজারে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আইফোন ১৬। একই সঙ্গে এ সময় সর্বোচ্চ স্মার্টফোন বিক্রি করেছে টেক জায়ান্ট অ্যাপল। বছরের প্রথম তিন মাসে শীর্ষ দশ বিক্রিত ফোনের তালিকায় পাঁচটিই দখলে রেখেছে আইফোন। বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদন অনুযায়ী, তালিকায় শীর্ষে আছে আইফোন ১৬। এরপর আইফোন ১৬ প্রো ম্যাক্স এবং আইফোন ১৬ প্রো। স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৫ আলট্রা অবস্থান সপ্তম স্থানে। স্যামসাং ও অ্যাপলের বাইরে কেবল শাওমি ব্র্যান্ডটি রেডমি ১৪সি মডেল নিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, আইফোন ১৬ দিয়ে দুই বছর পর আবারও কোনো স্ট্যান্ডার্ড আইফোন মডেল (প্রো বা ম্যাক্স নয়) শীর্ষস্থানে ফিরল। বিশেষ করে জাপান, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজারে মডেলটি ইতিবাচক সাড়া পেয়েছে। এছাড়া বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী দ্বিতীয় ও তৃতীয় সর্বাধিক বিক্রিত ফোন ছিল যথাক্রমে আইফোন প্রো ম্যাক্স ও আইফোন ১৬ প্রো।

টানা তিন প্রান্তিকে প্রো মডেল দুটি অ্যাপলের মোট বিক্রির প্রায় ৫০ শতাংশ জুড়ে ছিল। তবে চীনে এ সময় ১৬ প্রোর বিক্রি কিছুটা কম ছিল। বাজার বিশেষজ্ঞদের মতে, এর কারণ ৬ হাজার ইউয়ানের কম দামের ফোনে সরকারের ভর্তুকি ও হুয়াওয়ের মতো ব্র্যান্ডের তীব্র প্রতিযোগিতা।

এদিকে জানুয়ারি-মার্চ প্রান্তিকে বিশ্বজুড়ে শীর্ষ ১০ স্মার্টফোনের তালিকায় স্যামসাংয়ের মডেল আছে চারটি, যা আগের বছরের তুলনায় একটি কম। তবে এবার কম দামি বা বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোর বিক্রি কিছুটা বেড়েছে।

কাউন্টারপয়েন্টের তথ্যানুযায়ী, বাজেট সেগমেন্টে জনপ্রিয়তা ও সহজলভ্যতার কারণে এ সময় বিশ্বজুড়ে পঞ্চম সর্বাধিক বিক্রিত স্মার্টফোনের স্থানে আছে গ্যালাক্সি এ১৬ ফাইভজি।

অ্যাপল ও স্যামসাং ছাড়াও শীর্ষ ১০ স্মার্টফোনের তালিকায় একমাত্র চীনা ব্র্যান্ড হল শাওমি। কোম্পানির রেডমি ১৪সি মডেলটি অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে। ফোনটি বেশি বিক্রি হয়েছে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও লাতিন আমেরিকার মতো উদীয়মান বাজারে।

এদিকে শুল্ক জটিলতা ও বাজারের অনিশ্চয়তা থাকা সত্ত্বেও, আগামী মাসগুলোয় শীর্ষ দশ স্মার্টফোন মডেলের বাজার হিস্যা স্থির থাকবে বলে মনে করছে কাউন্টারপয়েন্ট। কারণ বর্তমানে ভিন্ন কোম্পানি উচ্চমানের ফিচারযুক্ত প্রিমিয়াম ফোন তৈরিতে বেশি গুরুত্ব দিচ্ছে। এসব ফোনের প্রতি ব্যবহারকারীদের আগ্রহ এখন বেশ শক্তিশালী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইন ক্লাস কি সামনা সামনি ক্লাসের বিকল্প হতে পারে?
প্রযুক্তি সংবাদ

অনলাইন ক্লাস কি সামনা সামনি ক্লাসের বিকল্প হতে পারে?

চীনের জন্য ইন্টেলের নতুন দুই প্রসেসর উন্মোচন
নির্বাচিত

চীনের জন্য ইন্টেলের নতুন দুই প্রসেসর উন্মোচন

দুর্দান্ত ক্যামেরা সহ আসছে এমআই এ৩
লিড স্টোরি

দুর্দান্ত ক্যামেরা সহ আসছে এমআই এ৩

ইন্ডাস্ট্রি ও অ্যাক্যাডেমিয়া সম্মিলিত ভাবে কাজ করতে হবে: পলক
প্রযুক্তি সংবাদ

ইন্ডাস্ট্রি ও অ্যাক্যাডেমিয়া সম্মিলিত ভাবে কাজ করতে হবে: পলক

সুপারকম্পিউটারে বড় বিনিয়োগ করছে মাস্কের এক্সএআই
নির্বাচিত

সুপারকম্পিউটারে বড় বিনিয়োগ করছে মাস্কের এক্সএআই

বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে টুইটারে
নির্বাচিত

ব্যবহারকারীদের আলাদা করতে টুইটারে নতুন লেবেল

Load More

ট্রেন্ডিং টপিক

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট
অর্থ ও বাণিজ্য

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?
প্রযুক্তি সংবাদ

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 June 2025

বিশ্বের সর্বাধিক বিক্রিত ১০ স্মার্টফোনের তালিকায় অ্যাপলের পাঁচটি

Techzoom.TV |
TechzoomTV