Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তদন্তের মুখে ইলোন মাস্কের নিউরোলিংক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 10 December 2022
তদন্তের মুখে ইলোন মাস্কের নিউরোলিংক
Share on FacebookShare on Twitter

মানবদেহে ব্রেইন চিপ পরীক্ষার অনুমোদন পাওয়ার আগে প্রাণীদেহে পরীক্ষা চালিয়েছে নিউরোলিংক। এ পরীক্ষার বিরুদ্ধে প্রাণী সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ। খবর রয়টার্স।

ইলোন মাস্ক মালিকানাধীন মেডিকেল ডিভাইস কোম্পানি নিউরোলিংকের কর্মীরা জানান, ব্রেইন চিপ প্রযুক্তির কার্যক্ষমতা যাচাইয়ে মাস্কের কোম্পানি অনেক তাড়াহুড়ো করেছে। যার পরিপ্রেক্ষিতে ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত দেড় হাজারের বেশি প্রাণী মারা গিয়েছে। অন্যদিকে নিউরোলিংকের দাবি, তারা এমন একটি চিপের উন্নয়নে কাজ করছে যেটি চলাচলে অক্ষমদের স্বাভাবিক হতে সহায়তা করবে।

২০১৬ সালে নিউরোলিংকের যাত্রা। সে সময় ইলোন মাস্ক সহপ্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন। কোম্পানির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সংযোগ স্থাপনের প্রযুক্তি নির্মাণ। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের ইন্সপেক্টর জেনারেলস অফিস তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। এতে প্রাণী কল্যাণ আইনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। এ আইনে পরীক্ষাগারে কোনো প্রাণীর ওপর পরীক্ষা-নিরীক্ষা চালানোর সময় কোন বিষয়গুলো গ্রহণযোগ্য আর কোনগুলো নয় তার বিস্তারিত তথ্য রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন প্রযুক্তি উদ্ভাবনের গতি বাড়াতে মাস্ক ক্রমাগত চাপ দিয়েছেন। যা পরীক্ষাগারে প্রাণীগুলোর ওপর অভাবনীয় নির্যাতনের সূচনা করেছে। কিছু ক্ষেত্রে প্রস্তুতি ছাড়াই আর কিছু ক্ষেত্রে একই পরীক্ষা বারবার চালাতে বাধ্য হয়েছেন গবেষকরা। এসকল কারণে অনেক প্রাণী মারা গেছে।

২০১৮ সাল থেকে নিউরোলিংকের পরীক্ষাগারে যে দেড় হাজার প্রাণীর মৃত্যু হয়েছে এর মধ্যে ২৮০টি ভেড়া, শূকর আর ম্যাকাক বানর আছে বলে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে। তবে তথ্য সংরক্ষণের বেলায় নিউরোলিংক ভুল করেছিল বলেও অভিমত রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ধারণা করা হচ্ছে, প্রতিবেদনে যে পরিমাণ প্রাণহানির কথা বলা হয়েছে তার হার আরো বেশি হতে পারে।

যুক্তরাষ্ট্রের ফিজিশিয়ান কমিটি ফর রেসপনসিবল মেডিসিন নিউরোলিংকের এ কার্যক্রমের কঠোর সমালোচনা করেছে। সংস্থাটি জানায়, ইলোন মাস্কের কোম্পানি ব্রেইন মেশিন ইন্টারফেসের নামে ম্যাকাক বানরগুলোর অঙ্গ বিচ্ছেদ করে বিকৃত করছে। এর আগে গত ফেব্রুয়ারিতে এক ব্লগ পোস্টে নিউরোলিংক নিজেদের প্রাণী কল্যাণে প্রতিজ্ঞাবদ্ধ দাবি জানিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছিল।

অন্যদিকে গত ৩০ নভেম্বর এক অনুষ্ঠানে ছয় মাসের মধ্যে মানবদেহে ওয়্যারলেস ব্রেইন চিপ পরীক্ষার কথা জানিয়েছেন ইলোন মাস্ক। নতুন এ চিপের বিষয়ে সর্বশেষ দেয়া এক আপডেটে মাস্ক জানান, মানবদেহে প্রতিস্থাপনের আগে চিপটির শতভাগ কার্যকারিতা নিশ্চিতে আমরা সতর্ক অবস্থানে আছি।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে দুজন মানুষের ওপর নিউরোলিংক ডিভাইসের পরীক্ষা চালানো হবে। বিশেষ করে যাদের দৃষ্টিশক্তি নেই বা দুর্বল ও চলাচলে অক্ষম তাদের প্রাধান্য দেয়া হবে। তিনি বলেন, যদি জন্মের সময় কেউ দৃষ্টিশক্তি ছাড়া জন্মায় আমাদের বিশ্বাস তাদেরও আমরা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারব।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইলোন মাস্ক

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাঁচমিশালি

বাজারে এলো নতুন শাওমি ফোন, এক চার্জে চলবে ১৫ দিন

নতুনদের জন্য ইউটিউব ভিডিও মার্কেটিং
কিভাবে করবেন

নতুনদের জন্য ইউটিউব ভিডিও মার্কেটিং

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

রুয়েটে দেশের প্রথম হাইব্রিড গাড়ি উদ্ভাবন
পাঁচমিশালি

রুয়েটে দেশের প্রথম হাইব্রিড গাড়ি উদ্ভাবন

এবার ভিডিও কনফারেন্সে সংবাদ সম্মেলন করবেন পলক
পাঁচমিশালি

প্রধানমন্ত্রীর কর্মপন্থায় করোনা সংক্রমণ রোধ করতে হবে: পলক

পুরনো সিপিইউ-তে উইন্ডোজ ১১ ইনস্টল করার পদ্ধতি
টিপস

পুরনো সিপিইউ-তে উইন্ডোজ ১১ ইনস্টল করার পদ্ধতি

Load More

ট্রেন্ডিং টপিক

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 December 2022

তদন্তের মুখে ইলোন মাস্কের নিউরোলিংক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix