Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চার ঘণ্টায় ঢাকা থেকে টরন্টো!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 12 May 2023
চার ঘণ্টায় ঢাকা থেকে টরন্টো!
Share on FacebookShare on Twitter

প্রযুক্তির অগ্রগতি কল্পকাহিনিকেও হার মানাচ্ছে। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে স্বল্প সময়ে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন গবেষকরা। বিশ শতকেই শব্দের চেয়ে দ্রুতগতির বিমান দেখেছে বিশ্ব। কিন্তু সাড়ে ৪ ঘণ্টায় জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে অস্ট্রেলিয়ার সিডনি কিংবা চার ঘণ্টায় ঢাকা থেকে কানাডার টরন্টোয় পৌঁছানো সম্ভব? যেখানে এ দূরত্ব পাড়ি দিতে এখনকার দ্রুতগতির উড়োজাহাজগুলোর ২০ ঘণ্টা সময় লেগে যায়।

ইউরোপীয় একটি প্রতিষ্ঠান এমন লোভনীয় ভ্রমণ সময়ের প্রতিশ্রুতি দিচ্ছে। সংস্থাটির হাইপারসনিক যাত্রীবাহী বিমান শব্দের গতির চেয়ে পাঁচ গুণ গতিতে ছুটতে সক্ষম। হাইড্রোজেনচালিত এ বিমান বর্তমান ফ্লাইটের এক-চতুর্থাংশেরও কম সময়ে ভ্রমণকারীদের গন্তব্যে পৌঁছে দেবে।

সাম্প্রতিক বছরগুলোয় সুপারসনিক, হাইপারসনিক, হাইড্রোজেনচালিত, অ্যান্টি-বুমের মতো প্রযুক্তি দ্রুতগতিতে ভ্রমণের প্রতিশ্রুতি দিচ্ছে। যদিও প্রকল্পগুলোর কোনোটিই এখনও চূড়ান্ত সফলতার খবর দিতে পারেনি। কোনোটা স্থবির আবার কোনোটা বিলম্বিত হচ্ছে। এর আগে ১৯৭০-এর দশকে প্রথমে ফ্রান্স থেকে আকাশে ওড়ে বাণিজ্যিক সুপারসনিক বিমান কনকর্ড। এয়ার ফ্রান্স ও ব্রিটিশ এয়ারওয়েজ এই বিমানের ফ্লাইট পরিচালনা করত। তবে অত্যধিক ব্যয় ও পরিবেশগত বিধিনিষেধের কারণে ২০০৩ সালে এই উড়োজাহাজগুলোর ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। অতিরিক্ত ভাড়ার কারণে শুধু ধনীদের পক্ষে ওই বিমানে ভ্রমণের ক্ষমতা ছিল।

বর্তমানে সুইজারল্যান্ডভিত্তিক বেসরকারি অ্যারোস্পেস কোম্পানি ডেস্টিনাস দ্রুত মাইলফলক ছুঁয়ে চলেছে। ২০২১ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির প্রথম দুটি প্রোটোটাইপ বিমান সফল পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে এবং হাইড্রোজেনচালিত ফ্লাইটের পরীক্ষা চালাচ্ছে। সংস্থাটির তৃতীয় প্রোটোটাইপ ডেস্টিনাস থ্রি চলতি
বছরের শেষ নাগাদ উদ্বোধনী ফ্লাইটের প্রস্তুতি নিচ্ছে।

ডেস্টিনাসের আশা, তারা হাইপারসনিক বিমানে ভ্রমণের নতুন যুগের সূচনা করতে পারে। সংস্থাটির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার লফকভিস্ট জানান, এটা করার জন্য বিভিন্ন পন্থা রয়েছে। মার্কিন প্রতিষ্ঠান বুম সুপারসনিকের মতো অনেক প্রতিষ্ঠান সরাসরি বড় আকারের যাত্রাবাহী বিমান উন্নয়নে কাজ করছে। তবে আমাদের কৌশল হলো– পাইলটচালিত যাত্রীবাহী বিমানের পরীক্ষা চালানোর আগে স্বচালিত বা ছোট আকারের পূর্ণাঙ্গ বিমান তৈরি করা।

জলবায়ু পরিবর্তনজনিত বৈশ্বিক নানা সংকটের বিষয়টি মাথায় রেখে সংস্থাটি পরিবেশবান্ধব জ্বালানি নিয়েও কাজ করছে। এ ক্ষেত্রে সংস্থাটির প্রথম পছন্দ হাইড্রোজেন। এটি পরিবেশবান্ধব, তুলনামূলক সস্তা এবং বিমানের গতি ও দীর্ঘ-সীমার উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
লফকভিস্ট বলেন, আমরা আমাদের যানগুলো অতি-দীর্ঘ দূরত্বে ভ্রমণের উপযোগী করার চেষ্টা করছি। কেরোসিন বা জেট জ্বালানি ব্যবহার করলে বিমান অনেক ভারী হয়ে যাবে। যেখানে হাইড্রোজেন খুব হালকা এবং অন্য জ্বালানির তুলনায় ঘনত্বও বেশি। আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো, বিমানকে সম্পূর্ণভাবে হাইড্রোজেনচালিত এবং শূন্য কার্বন নিঃসরণসম্পন্ন করে তোলা।

ডেস্টিনাসের প্রোটোটাইপগুলো বহু বছর ধরে অধ্যয়ন করার ফল। ডিজাইনের কারণে এটি কম জ্বালানি ব্যবহার করে বেশি গতিতে ছুটতে পারে।
আসন্ন প্রোটোটাইপ ডেস্টিনাস থ্রি সুপারসনিক হবে। আশা করা হচ্ছে এটি ২০২৪ সালেই সুপারসনিক হাইড্রোজেনচালিত ফ্লাইটের সফল পরীক্ষা সম্পন্ন করবে। ১০ মিটার লম্বা এ প্রোটোটাইপ আগেরটির চেয়ে ১০ গুণ বেশি ভারী।

সংস্থাটির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ২৫ জন যাত্রী বহনে সক্ষম ছোট আকারের বাণিজ্যিক বিমান চালু করা। এটির লক্ষ্য হবে বিজনেস ক্লাসের যাত্রীদের সেবা দেওয়া। ২০৪০ সালের মধ্যে ইকোনমিসহ একাধিক ক্লাসের পূর্ণাঙ্গ যাত্রীবাহী বিমান চালু করতে চায় ডেস্টিনাস। সংস্থাটির আশা, ওই সময়ে হাইড্রোজেন সহজলভ্য এবং দামও উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এতে দীর্ঘ পাল্লার ফ্লাইটের খরচও কমানো সম্ভব হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশ থেকে শুরু রিয়েলমি সি সেভেন্টিনের গ্লোবাল লঞ্চ
পাঁচমিশালি

বাংলাদেশ থেকে শুরু রিয়েলমি সি সেভেন্টিনের গ্লোবাল লঞ্চ

জন্মমাসেই চলে গেলেন লোক বিজ্ঞান গবেষক আশরাফ সিদ্দিকী
পাঁচমিশালি

জন্মমাসেই চলে গেলেন লোক বিজ্ঞান গবেষক আশরাফ সিদ্দিকী

কেনাকাটায় ব্যাংকের কার্ডে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়, কোন ব্যাংক কী কী ছাড় দিচ্ছে
পাঁচমিশালি

কেনাকাটায় ব্যাংকের কার্ডে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়, কোন ব্যাংক কী কী ছাড় দিচ্ছে

বিআইটিএম এর প্রধান নির্বাহী দায়িত্ব নিলেন সাব্বির
পাঁচমিশালি

বিআইটিএম এর প্রধান নির্বাহী দায়িত্ব নিলেন সাব্বির

এটুআই এর ১৪ জন কর্মকর্তাকে দাপ্তরিক দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ
পাঁচমিশালি

এটুআই এর ১৪ জন কর্মকর্তাকে দাপ্তরিক দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ

দেশে প্রথমবারের মত শুরু হতে যাচ্ছে দারাজ ফ্রি ডেলিভারি ফেস্টিভ্যাল
পাঁচমিশালি

দারাজে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

Load More

ট্রেন্ডিং টপিক

লংকাবাংলা
অর্থ ও বাণিজ্য

টানা দুই বছর লভ্যাংশ নেই, লোকসানে লংকাবাংলা ফাইন্যান্স

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের বাজারে চলতি বছর বিক্রি কমছে রেকর্ড ১২ শতাংশ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
প্রযুক্তি সংবাদ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
প্রযুক্তি সংবাদ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি রাজিব আহমেদ
ফিচার

শূন্য থেকে ই-ক্যাব, ১২ বছরের পথচলার গল্প শোনালেন রাজিব আহমেদ

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রতিষ্ঠাতা ও প্রথম...

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 May 2023

চার ঘণ্টায় ঢাকা থেকে টরন্টো!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix