Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এটিএম বুথ ও টিভি চ্যানেল যুক্ত হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
রবিবার, ২৮ এপ্রিল ২০১৯
এটিএম বুথ ও টিভি চ্যানেল যুক্ত হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটে
Share on FacebookShare on Twitter

দেশি টেলিভিশন চ্যানেলকে স্যাটেলাইট ইন্টারনেটের আওতায় আনার পাশাপাশি নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) অটোমেটেডে টেলার মেশিনের (এটিএম) সঙ্গে যুক্ত হচ্ছে। একসঙ্গে বঙ্গবন্ধু স্যাটেলাইটের এক বছর পূর্তি বা প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, আগামী ১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইটের-১ এর বর্ষপূর্তি। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে ব্যাংকের এটিএম বুথ আর অনলাইনে আর্থিক লেনদেন স্যাটেলাইট ইন্টারনেটের সঙ্গে যুক্ত করা হচ্ছে। পাশাপাশি দেশি টেলিভিশন চ্যানেলকে এর সঙ্গে যুক্ত হবে এবং ইন্টারনেট সেবা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হবে স্যাটেলাইট সেবা।

অধিকাংশ এটিএম বুথ ইন্টারনেট সেবার আওতায় আনার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘প্রাথমিক পর্যায়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ডাচবাংলা ব্যাংকের এটিএম বুথে স্যাটেলাইট ইন্টারনেট সেবার পরীক্ষামূলক ব্যবহার করা হবে। স্যাটেলাইট ইন্টারনেট সেবা ব্রডব্যান্ড ইন্টারনেটের তুলনায় অনেক বেশি নিরাপদ।’ স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা থেকে কোন তথ্য ফাঁস হওয়ার সুযোগ নেই বলে তিনি দাবি করেন।

তিনি জানান, হাতিয়া দ্বীপ এবং ইন্টারনেট বঞ্চিত দেশের অন্যান্য অঞ্চলে থ্রিজি এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যার সূচনাও এদিনে হবে। প্রসঙ্গত, দেশে বর্তমানে প্রায় ৪০টি টেলিভিশন চ্যানেল এবং বাণিজ্যিক ব্যাংকের ৭ হাজার এটিএম বুথ রয়েছে।
বিএস-১ ব্যবহার প্রসঙ্গে ডাচবাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরীন বলেন,‘দূর্গম এবং ইন্টারনেট সংযোগবিহীন এলাকার গ্রাহকদেরকে আমরা স্যাটেলাইট থেকে পাওয়া ‘ডেডিকেটেড’ ব্যান্ডউইথ দিয়ে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে চাই।’ ডাচবাংলা ব্যাংকের ৪৮০০ এটিএম বুথ আছে উল্লেখ করে তিনি বলেন, এই স্যাটেলাইট ব্যান্ডউইথ ব্যবহার করে আমরা আরো অনেক মানুষের কাছে পৌঁছাতে পারব বলে আশা করি।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বহুমুখী ব্যবহারের উপর কয়েকটি প্রদর্শনী করা হবে। এর মধ্যে রয়েছে অনলাইন ব্যাংকিং, অনলাইনে আর্থিক লেনদেন, সব টিভি চ্যানেলকে স্যাটেলাইটের আওতায় আনা ইত্যাদি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

স্যাটেলাইট ব্যান্ডউইথ ব্যবহার করে বিসিএসসিএলের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনার কথা উল্লেখ করে শাহজাহান মাহমুদ জানান, কেবল দেশের ভেতরে নয়, দেশের বাইরেও বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ফিলিপাইন ও নেপাল এই স্যাটেলাইট থেকে ব্যান্ডউইথ কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। আলাপ-আলোচনা চলছে। শিগগিরিই বিষয়টি চূড়ান্ত হবে।
এখন পর্যন্ত ১৯টি টিভি চ্যানেল এ ব্যাপারে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন, বাকী টিভি চ্যানেলগুলো আগামী ১২ মে থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার কার্যক্রম শুরু করবে। তিনি বলেন, টিভি চ্যানেলগুলো আগে যে দামে কিনত এখন সেই দামই দেবে। প্রতি মেগাহার্ডজ দুই হাজার ডলার করেই পরিশোধ করবে তারা। প্রতিটি টিভি চ্যানেলের ৪ থেকে ৬ মেগাহার্ডজ লাগে। এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের দুর্গম অঞ্চলে ইন্টারনেট সংযোগ ব্যবস্থা চালু সহজ হবে। ইতোমধ্যে সে উদ্যোগও নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১১ মে রাত ২টা ১৪ মিনিটে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপন করে মহাকাশ প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান স্পেস এক্স।

Tags: স্যাটেলাইট

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাঁচমিশালি

৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সফটওয়্যার মেলা

তৈরি হয়েও বাজারে আসেনি শাওমির একক ক্যামেরা ফোন
পাঁচমিশালি

তৈরি হয়েও বাজারে আসেনি শাওমির একক ক্যামেরা ফোন

ল্যাপটপ কেনার আগে যে বিষয়গুলি না জানলে ঠকবেন !
পাঁচমিশালি

সাশ্রয়ী দামে ১৭ ইঞ্চির যত ল্যাপটপ

বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে টুইটারে
পাঁচমিশালি

টুইটারে নিষিদ্ধ হচ্ছে রাজনৈতিক বিজ্ঞাপন

ভিভো পাবজি মোবাইল ক্লাব ওপেন ডিসেম্বরে
পাঁচমিশালি

ভিভো পাবজি মোবাইল ক্লাব ওপেন ডিসেম্বরে

‘শনাক্ত ও চিকিৎসা’য় সক্ষম স্মার্ট গ্লাসে পেটেন্ট শাওমির
পাঁচমিশালি

‘শনাক্ত ও চিকিৎসা’য় সক্ষম স্মার্ট গ্লাসে পেটেন্ট শাওমির

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়েবসাইট তৈরির নতুন ফিচার নিয়ে এলো ওয়ার্ডপ্রেস
প্রযুক্তি পরামর্শ

ওয়েবসাইট তৈরির নতুন ফিচার নিয়ে এলো ওয়ার্ডপ্রেস

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ
সোশ্যাল মিডিয়া

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ

বিশ্বব্যাপী সাইবার হামলার ঘটনা ১ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে
নির্বাচিত

হুমকির মুখে বৈশ্বিক ডিজিটাল অবকাঠামো

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
প্রযুক্তি সংবাদ

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা
নির্বাচিত

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা

ফেসবুকে আপনার বা আপনার সন্তানের একটি সাধারণ পারিবারিক...

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix