Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিশুর দৈনিক স্ক্রিন টাইম ১ ঘণ্টার বেশি নয়: ডব্লিউএইচও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
রবিবার, ২৮ এপ্রিল ২০১৯
শিশুর দৈনিক স্ক্রিন টাইম ১ ঘণ্টার বেশি নয়: ডব্লিউএইচও
Share on FacebookShare on Twitter

মা-বাবার ব্যস্ততা, সঙ্গে ডিজিটাল যুগের হাওয়ায় শিশু-কিশোররা মোবাইল, কম্পিউটার, টিভি নিয়েই সময় কাটাতে বেশি পছন্দ করে। যে বয়সে ছুটোছুটি করে খেলার কথা, সে সময়ে তারা ঘণ্টার পর ঘণ্টা বুঁদ থাকে ভার্চুয়াল জগতে। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, শিশুদের দিনে ১ ঘণ্টার বেশি কোনোভাবেই টেলিভিশন, ভিডিও অথবা কম্পিউটার গেমের সংস্পর্শে থাকা ঠিক নয়। আর এক বছরের কম বয়সী শিশুদের এ ধরনের ইলেকট্রনিক ডিভাইসের স্ক্রিন একেবারেই নিষিদ্ধ।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থা ডব্লিউএইচও প্রথমবারের মতো শিশু-কিশোরদের স্ক্রিন টাইম নিয়ে কোনো নির্দেশনা প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, পাঁচ বছরের নিচে থাকা শিশুদের শারীরিকভাবে অনেক বেশি সক্রিয় থাকতে হবে। অর্থাৎ খেলাধুলা এবং সৃজনশীল কাজের দিকে মনোযোগী করে তুলতে হবে এসব শিশুকে। সেসঙ্গে পর্যাপ্ত ঘুমাতে হবে। এ ধরনের চর্চার মধ্যে থাকা শিশুরা জীবনভর ভালো অভ্যাসের মধ্যে বেড়ে ওঠার পাশাপাশি পরবর্তী জীবনে স্থূলতা ও নানা ধরনের অসুখ-বিসুখ প্রতিরোধ করতে পারে।

ডব্লিউএইচওর নির্দেশনায় বলা হয়েছে, এক থেকে তিন বছর বয়সী শিশুদের দিনে কমপক্ষে ৩ ঘণ্টা বিভিন্ন ধরনের শারীরিক কার্যক্রমে ব্যস্ত রাখতে হবে। আর এক বছরের কম বয়সী শিশুদের ঘরের মেঝের মধ্যেই নানা ধরনের খেলাধুলা করাতে হবে এবং তাদেরকে কোনোভাবেই ডিজিটাল ডিভাইসের স্ক্রিনের সংস্পর্শে আনা যাবে না।

প্রয়োজন অনুযায়ী সক্রিয় না থাকার ফলাফলস্বরূপ পুরো বিশ্বেই স্থূল অথবা মাত্রাতিরিক্ত ওজনের মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। অতিরিক্ত ওজনধারীরা হূদরোগ, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, ক্যান্সারের মতো রোগে ভুগে; যার পরিণাম অকাল মৃত্যু।

ডব্লিউএইচওর বিশেষজ্ঞ ডা. ফিয়োনা বুল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ইলেকট্রনিক ডিভাইসের স্ক্রিনের সঙ্গে আপনার শিশুর মাত্রাতিরিক্ত সময় কাটানো নিয়ে আমরা সতর্ক করছি। অকালমৃত্যু প্রতিরোধ করতে হলে শিশুকাল থেকেই এর চর্চা করতে হবে।’

তিনি জানান, তিনজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন স্থূলতা অথবা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন এবং চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন প্রয়োজন অনুযায়ী শারীরিক কসরত করছেন না।

ফিয়েনা বুল জানিয়েছেন, বর্তমানে বিশ্বে পাঁচ বছর বয়সের ঘরে থাকা চার কোটি শিশু অতিরিক্ত ওজন নিয়ে বড় হচ্ছে। অর্থাৎ বিশ্বের ৫ দশমিক ৯ শতাংশ শিশুর ওজন অতিরিক্ত। এদের মধ্যে ৫০ শতাংশ আফ্রিকা এবং বাকি অংশ দক্ষিণ-পূর্ব এশিয়ার।

ডব্লিউএইচওর নির্দেশনাবলিতে শৈশবের শুরুটা মূলত ব্যাপক হারে শারীরিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের সময়। এ সময়ই মূলত একটি শিশুর মধ্যে পারিবারিক জীবনযাপনের জন্য বিভিন্ন অভ্যাস গড়ে ওঠে। অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পরিচালিত শত শত গবেষণায় এ ধরনের প্রমাণ মিলেছে।

ভাবলেশহীন আচরণ, হাঁটাহাঁটি অথবা সাইকেল চালানোর চেয়ে যানবাহনে চড়ে যাতায়াত, স্কুলের ডেস্কের ওপর বসে থাকা, টিভি দেখা অথবা সক্রিয় নয়, এমন স্ক্রিনভিত্তিক খেলাধুলায় বেশি আগ্রহের মতো বিষয়গুলো ক্রমে ভঙ্গুর স্বাস্থ্যের জন্য দায়ী হয়ে পড়ছে। এছাড়া একটি শিশু দিনের পর দিন অপর্যাপ্ত ঘুমালে তার শরীরে অতিরিক্ত চর্বি জমে যায়। বডি ম্যাস ইনডেক্সে এমনটাই বলা রয়েছে। কম সময় ঘুমালে টিভি দেখা ও কম্পিউটারে গেম খেলার প্রবণতাও বেড়ে যায় বলে জানিয়েছে ডব্লিউএইচও। দুই বছর বয়সী শিশুদের দিনে ১ ঘণ্টার বেশি মোবাইল, টিভি অথবা কম্পিউটারে সময় কাটাতে দেয়া ঠিক হবে না। স্ক্রিন টাইম এর চেয়ে কম হলে আরো ভালো। এর পরিবর্তে শিশুদের পড়া ও গল্প বলায় উৎসাহী করে তুলতে হবে।

দুই বছর বয়সী শিশুদের দৈনিক ১১ থেকে ১৪ ঘণ্টা ভালোভাবে ঘুমাতে হবে। অন্যদিকে চার থেকে পাঁচ বছর বয়সী শিশুদের কমপক্ষে ১৮০ মিনিট বা ৩ ঘণ্টা বিভিন্ন ধরনের শারীরিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে। স্ক্রিন টাইম ১ ঘণ্টার বেশি নয় এবং ঘুমাতে হবে ১০ থেকে ১৩ ঘণ্টা।

Tags: স্ক্রিন টাইম

এই বিভাগ থেকে আরও পড়ুন

৬ জিবি র‌্যামের সবচেয়ে সস্তা ফোন পোকো এম ২
পাঁচমিশালি

৬ জিবি র‌্যামের সবচেয়ে সস্তা ফোন পোকো এম ২

পদ্মা ব্যাংক লিমিটেডের নতুন এমডি ও সিইও হলেন তারেক রিয়াজ খান
পাঁচমিশালি

পদ্মা ব্যাংক লিমিটেডের নতুন এমডি ও সিইও হলেন তারেক রিয়াজ খান

ফোনে অ্যানড্রয়েড ১৭ ভার্সন উন্মোচন করল গুগল
পাঁচমিশালি

ফোনে অ্যানড্রয়েড ১৭ ভার্সন উন্মোচন করল গুগল

আইফোন ১৬ সিরিজে কোন প্রসেসর থাকবে
পাঁচমিশালি

আইফোন ১৬ সিরিজে কোন প্রসেসর থাকবে

জনপ্রিয় অ্যান্ড্রয়েড ওয়ান লাইনআপ প্রসারিত করতে যাচ্ছে শাওমি
পাঁচমিশালি

বিশ্বের সর্বোচ্চ রেজ্যুলেশনের ক্যামেরা ফোন আনছে শাওমি

যে পাঁচটি কারণে নজর কাড়বে অপো রেনো
পাঁচমিশালি

যে পাঁচটি কারণে নজর কাড়বে অপো রেনো

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
নির্বাচিত

উঁকি দিলেও লাভ নেই, নতুন স্মার্টফোনের আকর্ষণীয় ফিচার

একযোগে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
বিবিধ

একযোগে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix