Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেট ব্যাংকিং- এ ব্র্যাক ব্যাংকের ৯ অ্যাপস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
ইন্টারনেট ব্যাংকিং- এ ব্র্যাক ব্যাংকের ৯ অ্যাপস
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি সর্বাধুনিক সকল সুবিধা নিয়ে বাংলাদেশের ব্যাংকিং খাতে এগিয়ে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্রাক ব্যাংক এর গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের চেষ্টায় বেশকিছু অ্যাপস চালু করেছে। ব্র্যাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং ৯টি অ্যাপস Brac Bank Internet Banking Apps নিয়ে জানানোর চেষ্টা করবো-

২০০১ সাল থেকে বিভিন্ন সময়ে যুগ উপযোগী বা সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ব্রাক ব্যাংক গ্রাহকের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। গ্রাহকের হিসাবের নিরাপত্তা নিশ্চিতকরণে তাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সময়োপযোগী বিভিন্ন ব্যাংকিং সার্ভিস চালুর মাধ্যমে গ্রাহককে সর্বাধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে তারা নিয়মিত তাদের সিস্টেম আপডেট করে চলেছে এ কারণে তারা অন্যান্য ব্যাংক থেকে সবসময় কিছুটা এগিয়ে থাকে।

ব্র্যাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং
বর্তমান সময়ের প্রযুক্তিগত অভূতপূর্ব উন্নয়নের কারণে মানুষের হাতে হাতেই পৌঁছে গেছে ব্যাংকিং সেবা সিস্টেম। সবার সাথে তাল মিলাতে এবং গ্রাহকদের সর্বাধুনিক ব্যাংকিং সেবা প্রদান করতে ব্রাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং সেবায় অনেক পরিবর্তন নিয়ে এসেছেন।

ব্রাক ব্যাংক তাদের গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সকল সার্ভিসের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন প্রস্তুত করেছে যাতে দ্রুত এবং সহজতর সেবা প্রদান করা যায়।

ব্র্যাক ব্যাংকের স্মার্ট ব্যাংকিং সিস্টেমের অংশ হিসেবে তারা এই পর্যন্ত নয়টি মোবাইল ও কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা যাচ্ছে। এই অ্যাপ গুলো যেমন নিরাপদ তেমনি সহজ ও দ্রুত।

আমরা আজকে ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন ব্রাক ব্যাংক আস্থা, ব্রাক ব্যাংক লিমিটেড সুবিধা, বিবিএল আলো, ব্রাক ব্যাংক এইচআর অ্যাপ, বিবিএল এমসিপিভি, ব্রাক এসএমই ড্যাশবোর্ড, সুবিধা পার্টনার, বিবিএল অবিচল, ব্র্যাক ব্যাংক সফটওয়ার টোকেন এই অ্যাপ্লিকেশনগুলো নিয়ে জানানোর চেষ্টা করব।

BRAC Bank Astha – ব্র্যাক ব্যাংক আস্থা
সকল গ্রাহকদের ইন্টারনেট ব্যাংকিং সেবা প্রদানের জন্য ব্র্যাক ব্যাংক তৈরি করেছে BRAC Bank Astha – ব্রাক ব্যাংক (Brack Bank) আস্থা নামক একটি অ্যাপ যা এন্ড্রয়েড এবং আই ও এস অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়।

বাংলাদেশী গ্রাহকগণ ইন্টারনেট ছাড়াই ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এপ্লিকেশনটি তাদের মোবাইলে ব্যবহার করতে পারেন এবং লেনদেন সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা করতে পারেন।

২০২১ সালের জানুয়ারি মাসে রিলিজ করা এই অ্যাপ্লিকেশনটি এখন পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে এক লক্ষ এর বেশি বার ডাউনলোড করা হয়েছে। বর্তমানে ব্র্যাক ব্যাংক আস্থা এর ভার্সন ১.২.০ চলমান রয়েছে যা ব্যবহার করতে অ্যান্ড্রয়েড ৫.১ অপারেটিং সিস্টেম থাকা লাগবে।

ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন ব্রাক ব্যাংক (Brack Bank) আস্থা অ্যাপ এর মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই তাদের হাতে থাকা মুঠোফোন দিয়েই সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবে। এই অ্যাপ্লিকেশনটি শতভাগ নিরাপদ এবং সহজ যা গুগল প্লে স্টোরে গিয়ে ব্র্যাক ব্যাংক অধ্যায় লিখে সার্চ করলেই পাওয়া যাবে।

BRAC Bank Astha এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার
লেনদেন, ডিপোজিট, ব্যালেন্স চেক সহ হিসাব সংক্রান্ত সকল কার্যক্রম করা যাবে ব্রাক ব্যাংক (Brack Bank) অস্থায়ী এপ্লিকেশনের মাধ্যমে। তবে এর আরো কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিচার রয়েছে যা আমরা জানার চেষ্টা করছি-

হিসাব সংক্রান্ত তথ্য প্রাপ্তি;
ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে হিসাবধারীগণ তাদের একাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিত দেখতে পাবে।

১. এখানে সকল প্রকার লেনদেন, লোন, এবং বিভিন্ন সময় করা ডিপোজিট গুলোর তথ্য পাওয়া যাবে।
২. একক অথবা যৌথ নামে পরিচালিত অ্যাকাউন্টের তথ্য;
৩. লেনদেনের বিবরণী;
৪. একাউন্টের লেনদেনের বিবরণী বা স্টেটমেন্ট ডাউনলোড;

ক্রেডিট কার্ডের তথ্য;
পৃথিবীর যেকোন প্রান্ত থেকে ব্রাক ব্যাংক (Brack Bank) আস্থা এপ্লিকেশনের মাধ্যমে গ্রাহকগণ তাদের ক্রেডিট কার্ডের যাবতীয় তথ্য দেখতে পাবেন যার মধ্যে অন্যতম-
১. ক্রেডিট কার্ডের লেনদেন সংক্রান্ত বিস্তারিত তথ্য;
২. ক্রেডিট কার্ডের লিমিট এবং আউটস্ট্যান্ডিং ভিউ;
৩. রিওয়ার্ড পয়েন্ট ক্যালকুলেট করার সুবিধা;
৪. মাল্টিপল কার্ডের তথ্য দেখার সুবিধা;
৫. লেনদেনের ইতিহাস দেখা;

ফান্ড ট্রান্সফার এবং বিল পেমেন্ট সুবিধা
ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এবং ওয়েব এপ্লিকেশন ব্যবহার করে গ্রাহক মুহূর্তের মধ্যে দেশের যেকোনো ব্যাংকে বি এফ টি এন অথবা এমপিএসবি পদ্ধতি ব্যবহার করে টাকা প্রেরণ করতে পারবে।

সেই সাথে ব্র্যাক ব্যাংকের যে কোন একাউন্টে যেকোনো সময় অর্থ লেনদেন করতে পারবে। ব্র্যাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং থেকে গ্রাহকরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, রকেট, ওকে ওয়ালেট, আইপে এবং নগদ) একাউন্টে অর্থ ট্রান্সফার করতে পারবে।

সকল প্রকার ক্রেডিট কার্ড বিল সহ যেকোনো ইউটিলিটি বিল যেমন- ইন্টারনেট বিল, মোবাইল বিল, মোবাইল টপ, টিউশন ফি পেমেন্ট, ইন্সুরেন্স প্রিমিয়াম পরিশোধ করার সুবিধা রয়েছে।

ব্র্যাক ব্যাংকের হিসাব খোলার সুবিধা
BRAC Bank Astha অ্যাপের মাধ্যমে বাংলাদেশি যেকোনো নাগরিক জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে স্মার্টফোনের মাধ্যমে ব্র্যাক ব্যাংকে একটি নতুন হিসাব খুলতে পারবেন।

গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যারটি ডাউনলোড করার পর লগইন করার পূর্বেই চাইলে নতুন ইউজার রেজিস্ট্রেশন করা যাবে, ইউজার আইডি অথবা পাসওয়ার্ড রিকভার করা যাবে, ব্র্যাক ব্যাংকের সকল এটিএম এবং শাখার তালিকা দেখা যাবে;

ব্রাক ব্যাংক (Brack Bank) ইন্টারনেট ব্যাংকিং অ্যাপের মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই চাইলে ব্রাক ব্যাংক (Brack Bank)ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে লাইভ চ্যাট অথবা মোবাইল ফোনে কলের মাধ্যমে।

BRAC Bank Astha – ব্রাক ব্যাংক (Brack Bank) আস্থা ব্যবহার করতে যা যা লাগবে
এই অ্যাপটি ব্যবহার করার জন্য আপনার ব্র্যাক ব্যাংকে একটি সচল সঞ্চয়ী অথবা চলতি হিসাব চালু থাকতে হবে সেই সাথে ব্র্যাক ব্যাংক থেকে প্রদত্ত একটিভ ডেবিট কার্ড অথবা একটি সচল ক্রেডিট কার্ড থাকতে হবে।

Google android অথবা অ্যাপেলের আই ও এস অপারেটিং সিস্টেম সম্বলিত স্মার্টফোন প্রয়োজন হবে যাতে ওয়াইফাই অথবা মোবাইল ইন্টারনেট সচল থাকবে।

ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস ব্যবহার করার জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপলের অ্যাপ স্টরে গিয়ে BRAC Bank Astha লিখে সার্চ করুন এবং ইনস্টল করে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে অ্যাকাউন্ট চালু করে নিন।

BRAC Bank Shubidha ব্র্যাক ব্যাংক সুবিধা
ব্রাক ব্যাংক তাদের গ্রাহকদের মধ্যে খুচরা ঋণ স্বয়ংক্রিয় ডিজিটাল পদ্ধতিতে বিতরণের জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে যার নাম BRAC Bank Shubidha ব্র্যাক ব্যাংক সুবিধা।

অসাধারণ এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা মোবাইলেই ব্রাক ব্যাংকের ঋণ প্রাপ্তির আবেদন করতে পারে। তাদের প্রতিনিধিগণ আবেদন মূল্যায়ন এবং ঋণ বিতরণ প্রক্রিয়া পরিচালনা করতে পারে।

BRAC Bank Shubidha ব্র্যাক ব্যাংক সুবিধা অ্যাপ ব্যবহার করে দ্রুত, নিরাপদ ও সুবিধাজনকভাবে ডিজিটাল লোন গ্রহণ করতে পারে।

ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ঋণ গ্রহণ এপ্লিকেশনের মাধ্যমে আবেদনকারীরা নয় পার্সেন্ট বাৎসরিক সুদে তিন থেকে ১৮ মাসের সহজ কিস্তিতে লোন গ্রহণ করতে পারে।

ডিজিটাল লোন নেয়ার অভিজ্ঞতা নিতে এবং সহজে ব্র্যাক ব্যাংক থেকে লোন নিতে এখনই গুগল প্লে স্টোর বা অ্যাপলের আইওএস থেকে BRAC Bank Shubidha ব্র্যাক ব্যাংক সুবিধা লিখে সার্চ করুন এবং ইন্সটল করে নিন।

BBL ALO ব্র্যাক ব্যাংক আলো
ব্র্যাক ব্যাংকে কর্মরত কর্মকর্তাদের ব্যাংকিং বিভিন্ন কার্যক্রম ডিজিটাল পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে শেখানোর জন্য তারা চালু করেছে BBL ALO ব্র্যাক ব্যাংক আলো নামক alternative learning platform;

এই অ্যাপের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা এবং তাদের সেল স্কিল ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের টেকনিক্যাল কোর্স এবং সেলফ ডেভেলপমেন্ট কোর্স করে পেশাগত জীবনে আরো বেশি সমৃদ্ধি অর্জন করতে পারে।

এখানে রয়েছে ব্যাংকিং রিলেটেড বিভিন্ন ই-বুক সমৃদ্ধ ডিজিটাল ই লাইব্রেরী যা কর্মকর্তারা বিনামূল্যে পড়তে পারবে এবং দক্ষতা উন্নয়ন করতে পারবে। ব্র্যাক ব্যাংকের আলো অ্যাপটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে BBL ALO লিখে সার্চ করুন।

Tags: ইন্টারনেট ব্যাংকিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

কল অব ডিউটির শুরুতেই বাজিমাত
পাঁচমিশালি

কল অব ডিউটির শুরুতেই বাজিমাত

 গুগল পিক্সেল ৪ এ বনাম অ্যাপল আইফোন এস ই (২০২০)ঃ কোনটি সেরা দেখে নিন
পাঁচমিশালি

 গুগল পিক্সেল ৪ এ বনাম অ্যাপল আইফোন এস ই (২০২০)ঃ কোনটি সেরা দেখে নিন

এনভিডিয়ার রেকর্ড ৪৬৭০ কোটি ডলার আয়, চীনে বিক্রি নিয়ে জটিলতা
পাঁচমিশালি

এনভিডিয়ার রেকর্ড ৪৬৭০ কোটি ডলার আয়, চীনে বিক্রি নিয়ে জটিলতা

চীনে গ্যালাক্সি ফোল্ড উন্মোচন অনুষ্ঠান স্থগিত
পাঁচমিশালি

চীনে গ্যালাক্সি ফোল্ড উন্মোচন অনুষ্ঠান স্থগিত

হোয়াটসঅ্যাপ
পাঁচমিশালি

হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ হলো রাশিয়ায়

কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন ধোনি, ভিডিও ভাইরাল
পাঁচমিশালি

কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন ধোনি, ভিডিও ভাইরাল

Load More

ট্রেন্ডিং টপিক

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

টার্নওভার কর কমিয়ে দশমিক ২৫ শতাংশ চান সুপারশপ ব্যবসায়ীরা
অর্থ ও বাণিজ্য

টার্নওভার কর কমিয়ে দশমিক ২৫ শতাংশ চান সুপারশপ ব্যবসায়ীরা

রিয়েলমি নিয়ে আসছে ৮০০০ mAh ব্যাটারির দানব: বাজেট কাঁপাতে আসছে realme C100x
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি নিয়ে আসছে ৮০০০ mAh ব্যাটারির দানব: বাজেট কাঁপাতে আসছে realme C100x

এবার ‘গুগল ফটোসের’ সঙ্গে যোগ হচ্ছে জেমিনাই ও ন্যানো ব্যানানা
নির্বাচিত

এবার ‘গুগল ফটোসের’ সঙ্গে যোগ হচ্ছে জেমিনাই ও ন্যানো ব্যানানা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা
নির্বাচিত

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা

ফেসবুকে আপনার বা আপনার সন্তানের একটি সাধারণ পারিবারিক...

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix