Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এনভিডিয়ার রেকর্ড ৪৬৭০ কোটি ডলার আয়, চীনে বিক্রি নিয়ে জটিলতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
এনভিডিয়ার রেকর্ড ৪৬৭০ কোটি ডলার আয়, চীনে বিক্রি নিয়ে জটিলতা
Share on FacebookShare on Twitter

বিশ্বের সর্বাধিক মূল্যবান কোম্পানি এনভিডিয়া চলতি ত্রৈমাসিকে আবারও ব্যাপক আয় ও মুনাফার হিসাব প্রকাশ করেছে। গতকাল বুধবার প্রকাশিত আয় বিবরণীতে দেখা গেছে, কোম্পানিটি গত বছরের একই সময়ের তুলনায় ৫৬ শতাংশ বেশি, অর্থাৎ ৪৬ দশমিক ৭ বিলিয়ন বা ৪ হাজার ৬৭০ কোটি ডলার রাজস্ব অর্জন করেছে।

এই প্রবৃদ্ধির প্রধান উৎস ছিল এআই-ভিত্তিক ডেটা সেন্টার ব্যবসা, যেখানে এক বছরের ব্যবধানে রাজস্ব বেড়েছে ৫৬ শতাংশ।

কোম্পানিটির নিট আয়ও বেড়েছে। দ্বিতীয় প্রান্তিকে এনভিডিয়ার নিট মুনাফা দাঁড়িয়েছে ২৬ দশমিক ৪ বিলিয়ন বা ২ হাজার ৬৪০ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ৫৯ শতাংশ বেশি।

এবারের প্রান্তিকে শুধু ডেটা সেন্টার থেকে এনভিডিয়া আয় করেছে ৪১ দশমিক ১ বিলিয়ন বা ৪ হাজার ১১০ কোটি ডলার। এর মধ্যে ‘ব্ল্যাকওয়েল’ নামের নতুন প্রজন্মের উন্নত চিপ বিক্রি করে আয় হয়েছে ২৭ বিলিয়ন বা ২ হাজার ৭০০ কোটি ডলার।

এ প্রসঙ্গে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং বলেন, ‘ব্ল্যাকওয়েল সেই এআই প্ল্যাটফর্ম, যার জন্য বিশ্ব অপেক্ষা করছিল। এআই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এবং এই প্রতিযোগিতার কেন্দ্রে রয়েছে ব্ল্যাকওয়েল।’

তিনি বলেন, চলতি দশকের শেষে এআই অবকাঠামো খাতে ৩ থেকে ৪ ট্রিলিয়ন ডলার ব্যয় হবে বলে কোম্পানিটি প্রত্যাশা করছে। এক বিশ্লেষককে তিনি বলেন, ‘পরবর্তী পাঁচ বছরে ৩ থেকে ৪ ট্রিলিয়ন ডলার ব্যয় খুবই যৌক্তিক পূর্বাভাস।’

এনভিডিয়া আরও জানিয়েছে, চলতি মাসের শুরুতে ওপেনএআইয়ের ওপেন সোর্স মডেল জিপিটি–ওএসএস (gpt-oss) চালুতে তারা সহায়তা করেছে। কোম্পানির দাবি, একটি এনভিডিয়া ব্ল্যাকওয়েল জিবি২০০ এনভিএল৭২ র‍্যাংক-স্কেল সিস্টেম ব্যবহার করে প্রতি সেকেন্ডে ১৫ লাখ টোকেন প্রসেস করা হয়েছে।

তবে আয় বিবরণীর পাশাপাশি কোম্পানির চীনে ব্যবসা চালিয়ে যাওয়া নিয়ে জটিলতার কথাও উঠে এসেছে। গত প্রান্তিকে চীনের জন্য নির্মিত এইচ২০ চিপ একটিও বিক্রি হয়নি দেশটির কোনো গ্রাহকের কাছে। তবে চীনের বাইরের একজন গ্রাহকের কাছে ৬৫০ মিলিয়ন বা ৬৫ কোটি ডলারের এইচ২০ চিপ বিক্রির কথা জানিয়েছে কোম্পানিটি।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই উন্নত জিপিইউ বিক্রির ওপর চীনের জন্য নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে ভূরাজনৈতিক পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হয়েছে। এখন একটি নতুন ব্যবস্থার আওতায় কোম্পানিগুলো ১৫ শতাংশ ‘রপ্তানি কর’ যুক্তরাষ্ট্রের কোষাগারে পরিশোধ করলে চীনে চিপ বিক্রির অনুমতি পাচ্ছে।

আইনজ্ঞদের মতে, এই ব্যবস্থা একধরনের সাংবিধানিক সীমা লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার। কারণ এটি এখনো কোনো ফেডারেল আইনে পরিণত হয়নি।

এনভিডিয়ার প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস বলেন, এই অনিশ্চয়তার কারণেই চীনে এইচ২০ চিপ পাঠানো হয়নি। গত কয়েক সপ্তাহে চীনা কিছু গ্রাহক লাইসেন্স পেলেও এখন পর্যন্ত ওই লাইসেন্সের আওতায় কোনো ডিভাইস পাঠানো হয়নি।

তবে কোম্পানিটি আরও জানিয়েছে, চীনা সরকার দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে এনভিডিয়ার চিপ ব্যবহারে নিরুৎসাহিত করছে, যার পরিপ্রেক্ষিতে এনভিডিয়া চলতি মাসের শুরুতেই এইচ২০ চিপের উৎপাদন বন্ধ করে দেয়।

Tags: এনভিডিয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

চিনা কোম্পানী বি মেক্স এর সাশ্রয়ী মূল্যের ল্যাপটপঃ স্পেসিফিকেশন ও রিভিউ
পাঁচমিশালি

চিনা কোম্পানী বি মেক্স এর সাশ্রয়ী মূল্যের ল্যাপটপঃ স্পেসিফিকেশন ও রিভিউ

মন্ত্রীর বাসায় কাঁকড়া ছেড়ে দিল প্রতিবাদকারীরা, ভিডিও ভাইরাল
পাঁচমিশালি

মন্ত্রীর বাসায় কাঁকড়া ছেড়ে দিল প্রতিবাদকারীরা, ভিডিও ভাইরাল

আর মাত্র ১ দিন পর বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম
পাঁচমিশালি

আর মাত্র ১ দিন পর বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম

যুক্তরাষ্ট্রে চায়না মোবাইলকে ব্লক করার উদ্যোগ এফসিসির।
পাঁচমিশালি

যুক্তরাষ্ট্রে চায়না মোবাইলকে ব্লক করার উদ্যোগ এফসিসির।

মা দিবসে মায়েদের সম্মানিত করল গুগল
পাঁচমিশালি

মা দিবসে মায়েদের সম্মানিত করল গুগল

রোগীকে টেনে হেঁচড়ে এক্স-রে রুমে নিল হাসপাতালের কর্মী, ভিডিও ভাইরাল
পাঁচমিশালি

রোগীকে টেনে হেঁচড়ে এক্স-রে রুমে নিল হাসপাতালের কর্মী, ভিডিও ভাইরাল

Load More

ট্রেন্ডিং টপিক

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
বিবিধ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix