Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোনে ফাইভ-জি কীভাবে চালু করবেন, যেসব সুবিধা পাবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
ফোনে ফাইভ-জি কীভাবে চালু করবেন, যেসব সুবিধা পাবেন
Share on FacebookShare on Twitter

দেশে মোবাইল নেটওয়ার্কে ফাইভ-জি সেবা চালু করেছে শীর্ষ দুই মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি আজিয়াটা। বাংলাদেশে আশির দশকের শেষ দিকে প্রথম প্রজন্মের, অর্থাৎ ওয়ান-জি প্রযুক্তি আসে সিটিসেলের মাধ্যমে। এরপর ১৯৯৬ সালে আসে টু-জি প্রযুক্তি। এর প্রায় ১৭ বছর পর চালু হয় থ্রি-জি। অন্যদিকে ফোর-জি চালু হয় ২০১৮ সালের ফেব্রুয়ারিতে।

বাংলাদেশে ফোর-জি চালুর পরের বছর ২০১৯ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে দক্ষিণ কোরিয়া বাণিজ্যিকভাবে ফাইভ-জি চালু করে। বাংলাদেশে কয়েকবার পরীক্ষার পর এবার চালু হলো ফাইভ-জি প্রযুক্তি। কিন্তু অনেকেই হয়তো বুঝতেই পারছেন না ফাইভ-জি আসলে কীভাবে চালু করবেন এবং এর সুবিধা আসলে কতটুকু পাবেন।

ইন্টারনেট ব্যবহার করেন না এমন মানুষ বোধহয় দেশে খুঁজে পাওয়া একটু মুশকিলই বটে। স্মার্টফোন, ল্যাপটপ বা ডেস্কটপে ইন্টারনেট ব্যবহার করছেন। যোগাযোগ, ব্রাউজিং কিংবা ভিডিও দেখার কাছে ইন্টারনেট ব্যবহার করছেন। কিন্তু কাজের সময় ইন্টারনেটের স্পিড ঠিকমতো না পাওয়া বা বাফারিং নতুন কোনো ঘটনা নয়।

ফাইভ-জির মাধ্যমে ইন্টারনেটের গতি আরও বাড়বে, যা আপনার ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করবে। ফাইভ-জির গতি ফোর-জির চেয়ে ১০ থেকে ২০ গুণ বেশি হতে পারে। তবে দেশভেদে গতিতে ভিন্নতা দেখা যায়। ফাইভ-জিতে ডাটা আদান-প্রদানের সময় অনেক কম লাগে। ফলে ইন্টারনেট ব্যবহারে পাওয়া যায় স্বাচ্ছন্দ্য।

যেসব অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নেই সেখানেও দ্রুতগতির ইন্টারনেট পাওয়া যাবে এই প্রযুক্তির মাধ্যমে। বিশ্বের যেসব দেশে ফাইভ-জি চালু আছে, সেখানে সাধারণ গ্রাহকদের ব্যবহার ছাড়াও বন্দর পরিচালনা, বাণিজ্যিক কার্যক্রম, চিকিৎসা, শিক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ, শিল্প খাতে এই সেবা ব্যবহৃত হয়।

কীভাবে আপনার ফোনে ফাইভ-জি চালু করবেন দেখে নিন-

এজন্য ফাইভ-জি সমর্থন করে এমন মুঠোফোন লাগবে। আধুনিক মডেলের মুঠোফোনগুলো সাধারণত ফাইভ-জি উপযোগী হয়। এজন্য সিম পরিবর্তন করতে হবে না। এমনকি বাড়তি কোনো টাকা দিতে হবে না। বিদ্যমান ফোর-জি ডাটা কিনেই গ্রাহকরা ফাইভ-জি ব্যবহার করতে পারবেন।

অর্থাৎ গ্রামীণফোন ও রবির ফাইভ-জি নেটওয়ার্কভুক্ত এলাকার কোনো গ্রাহকের এই প্রযুক্তি উপযোগী মুঠোফোন থাকলেই তিনি তা ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে মুঠোফোনের কানেকশন অপশন থেকে ফাইভ-জি চালু করে নিতে হবে।

>> সেখানে পাবেন মোবাইল ‘নেটওয়ার্ক বা সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক’ অপশন। সেটিতে ট্যাপ করতে হবে।
>> এরপর ‘নেটওয়ার্ক মোড’ বা ‘নেটওয়ার্ক টাইপ’-এ যেতে হবে। সেখানে ফাইভ-জি নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে।
>> ফাইভ-জি ডিভাইসে ফাইভ-জি (স্বয়ংক্রিয়) অপশনটি অন করার পরে, ডিভাইস ফাইভ-জি সিগন্যাল ধরার চেষ্টা করবে। নেটওয়ার্কটি উপলব্ধ হলে স্ক্রিনে ফাইভ-জি এসে যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোনটু-জি প্রযুক্তিফাইভ-জিরবিল্যাপটপস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘মোবাইলের কলড্রপে ক্ষতিপূরণ দিতে হবে’
টেলিকম

‘মোবাইলের কলড্রপে ক্ষতিপূরণ দিতে হবে’

ই-কমার্সে আসছে নিবন্ধন প্রক্রিয়া
ই-কমার্স

ই-কমার্সে আসছে নিবন্ধন প্রক্রিয়া

ইন্টারনেট ব্যান্ডউইথের সংকট বাড়ছে বাংলাদেশে
কিভাবে করবেন

বাড়িয়ে নিন ওয়াইফাই রাউটারে ইন্টারনেটের গতি

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের জন্য পুরস্কৃত বাংলাদেশ
টেলিকম

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের জন্য পুরস্কৃত বাংলাদেশ

ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে ‘পেড ফিচার’
নির্বাচিত

ফেসবুক আইডি ও পাসওয়ার্ড চুরি করছে এই অ্যাপগুলো

আইফোনের চাহিদা ক্রমেই কমছে
নির্বাচিত

স্মার্টফোন কিনতে মাথায় রাখুন বিষয়গুলো

Load More

ট্রেন্ডিং টপিক

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
অটোমোবাইল

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন

জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার মেগা পরিকল্পন
প্রযুক্তি সংবাদ

জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার মেগা পরিকল্পন

নতুন কারখানায় আলোচিত ‘৭৩৭ ম্যাক্স’ উৎপাদন শুরু করছে বোয়িং
অর্থ ও বাণিজ্য

নতুন কারখানায় আলোচিত ‘৭৩৭ ম্যাক্স’ উৎপাদন শুরু করছে বোয়িং

ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ: কিশোর গ্যাংয়ের নেপথ্যে স্মার্টফোন
পাঁচমিশালি

ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ: কিশোর গ্যাংয়ের নেপথ্যে স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

চলতি বছরের আগস্টের শেষদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে...

দরপতনের শীর্ষে বেক্সিমকো

দরপতনের শীর্ষে বেক্সিমকো

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ সেপ্টেম্বর ২০২৫

ফোনে ফাইভ-জি কীভাবে চালু করবেন, যেসব সুবিধা পাবেন

Techzoom.TV |
TechzoomTV