Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের নতুন ৪ অ্যান্টেনার ডুয়াল ব্যান্ড রাউটার বাজারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 26 January 2022
ওয়ালটনের নতুন ৪ অ্যান্টেনার ডুয়াল ব্যান্ড রাউটার বাজারে
Share on FacebookShare on Twitter

নতুন মডেলের ওয়াই-ফাই রাউটার বাজারে এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘তরঙ্গ’ ব্র্যান্ডের প্যাকেজিংয়ে ডব্লিউআর১৫ (WR15) মডেলের এই রাউটারটির প্রধান আকর্ষণ ডুয়াল ব্যান্ড প্রযুক্তি। ১২০০ এমবিপিএস স্পিডের এই রাউটারটি ২.৪ গিগাহার্জ ব্যান্ডে ৩০০ এমবিপিএস এবং ৫ গিগাহার্জ ব্যান্ডে ৮৬৭ এমবিপিএস পর্যন্ত স্পিড দিতে সক্ষম।

রাউটারটিতে রয়েছে ৪টি ৫ডিবিআই (5 dBi) এন্টেনা, যা সিগন্যালের স্ট্রেন্থ বাড়িয়ে ব্যবহারকারীকে দেবে আরও উন্নত ওয়ারলেস ইন্টারনেট ট্রান্সমিশন। এছাড়া রয়েছে ওমনি-ডিরেকশনাল প্রযুক্তি, যা বাড়ি কিংবা অফিসের সবখানেই শক্তিশালী নেটওয়ার্ক কাভারেজ দিতে সক্ষম। এতে মাল্টি ইউজার মাল্টি ইনপুট মাল্টি আউটপুট (MU-MIMO) প্রযুক্তি থাকায় একাধিক ডিভাইস কোনো বিরতি ছাড়াই দ্রুত রাউটারটিতে সংযুক্ত হতে পারবে।

ডব্লিউআর১৫ মডেলের রাউটারটিতে রয়েছে ৩টি ল্যান (LAN) এবং ১টি ওয়ান (WAN) পোর্ট। ফলে ক্যাবল সংযোগের মাধ্যমে ৩টি ডিভাইসে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করা যাবে। আরও উন্নত ওয়্যারলেস রিসেপশনের জন্য এতে রয়েছে এডভান্সড বিমফোর্মিং প্রযুক্তি। এছাড়া ম্যাক (MAC) এড্রেস ফিল্টারিং করে সুনির্দিষ্ট ডিভাইসে ইন্টারনেট সীমাবদ্ধ করা এবং ব্ল্যাক লিস্ট করে যেকোনো ডিভাইসকে নেটওয়ার্ক থেকে ব্লক করার সুবিধা রয়েছে। নিরাপত্তার জন্য রাউটারটিতে রয়েছে বিল্ট-ইন ফায়ারওয়াল এবং ৬৪/১২৮ বিটের এনক্রিপটেড প্রটেকশন।

ওয়ালটন রাউটার এবং নেটওয়ার্ক ডিভাইসের প্রোডাক্ট ম্যানেজার শাহাদাত হোসেইন জানান, মুক্ত স্থানে ২.৪ গিগাহার্জ ব্যান্ডে রাউটারটি ১৪০০-১৬০০ স্কয়ার ফুট পর্যন্ত জায়গায় ওয়াই-ফাই কাভারেজ দিতে সক্ষম। ৫ গিগাহার্জ ব্যান্ডে এই কাভারেজ ৭০০-৮০০ স্কয়ার ফুট পর্যন্ত পাওয়া যাবে। এছাড়া সর্বশেষ প্রযুক্তির চিপসেট ব্যবহার করায় এই মডেলের রাউটারটি গ্রাহকদেরকে বর্তমানে বাজারে প্রচলিত সকল মডেলের রাউটার থেকে অনেক বেশি সুবিধা দিতে পারবে।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিএমডি মো. লিয়াকত আলী বলেন, “বর্তমানে দেশে নেটওয়ার্ক ডিভাইসের ব্যাপক চাহিদা রয়েছে। সেজন্য আমরা ওয়াই-ফাই রাউটারে ভিন্নতা এনে গ্রাহকদের হাতে সর্বশেষ প্রযুক্তি তুলে দেওয়া নিশ্চিত করছি। এছাড়াও আমাদের আপকামিং পণ্যের মধ্যে নেটওয়ার্ক সুইচ রয়েছে, যাতে বিশ্বমানের সব সুবিধা নিশ্চিত করতে আমাদের রিসার্চ টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য ডিজিটাল বাংলাদেশের সর্বত্র অবাধ ইন্টারনেট এবং ওয়ারলেস প্রযুক্তি নিশ্চিত করা।”

রাউটারটি এখন দেশের সকল ওয়ালটন প্লাজা, ডিলার পয়েন্ট এবং অনলাইনে ই-প্লাজা এবং ওয়ালকার্টে পাওয়া যাচ্ছে। দাম মাত্র ২,৭৫০ টাকা। এতে ১ বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঘরে গোপন ক্যামেরা আছে কি না জানাবে অ্যাপ
নির্বাচিত

ঘরে গোপন ক্যামেরা আছে কি না জানাবে অ্যাপ

সক্রিয় হয়ে উঠেছে ‍সুযোগ-সন্ধানী মোবাইল ফোন চোরাকারবারিরা
প্রযুক্তি সংবাদ

সক্রিয় হয়ে উঠেছে ‍সুযোগ-সন্ধানী মোবাইল ফোন চোরাকারবারিরা

হুয়াওয়ে ডিভাইসে ক্যাশব্যাক-উপহার
নির্বাচিত

হুয়াওয়ে ডিভাইসে ক্যাশব্যাক-উপহার

ফোনের দাম কমালো ভিভো
ছাড় ও অফার

ফোনের দাম কমালো ভিভো

অক্টোবরে বাজার কাঁপাবে শাওমি ১৬ সিরিজ
প্রযুক্তি সংবাদ

অক্টোবরে বাজার কাঁপাবে শাওমি ১৬ সিরিজ

দেশের বাজারে ভিভো ‘এস১ নিউ’
নির্বাচিত

দেশের বাজারে ভিভো ‘এস১ নিউ’

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত
টেলিকম

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ
অর্থ ও বাণিজ্য

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির সমান
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসির ফল প্রকাশ শনিবার

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

স্মার্টফোন কেনার সময় ক্রেতাকে না জানিয়ে বিলের সঙ্গে...

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 January 2022

ওয়ালটনের নতুন ৪ অ্যান্টেনার ডুয়াল ব্যান্ড রাউটার বাজারে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix