Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মাউশিতে প্রশিক্ষণ তিন দিনের, বিল ৪ দিনের— সরকারি অর্থের অপচয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 17 September 2025
মাউশিতে প্রশিক্ষণ তিন দিনের, বিল ৪ দিনের— সরকারি অর্থের অপচয়
Share on FacebookShare on Twitter

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তেরের (মাউশি) একটি প্রশিক্ষণে তিন দিনের সেশন চার দিন দেখিয়ে ভুয়া বিল-ভাউচার তৈরির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এভাবে বিলের মাধ্যমে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সংস্থাটির প্রশিক্ষণ শাখার কর্মকর্তাদের বিরুদ্ধে। অভিযোগ আছে, শিক্ষা অডিট অধিদপ্তরের কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুষ দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন অভিযুক্তরা।

জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ‘অভিযোগ প্রতিকার’, ‘ইন হাউজ’, ‘তথ্য অধিকার’, ‘প্রকল্প ব্যবস্থাপনা’, ‘ডি-নথি’, ‘এআই’, ‘লাইব্রেরি সায়েন্স’, ‘ই-জিপি’সহ ১২ থেকে ১৩টি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মাউশির দুটি অডিটোরিয়ামে মন্ত্রণালয়, অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা প্রশিক্ষক হিসেবে একাধিক সেশন নেন। প্রশিক্ষণে দেশের বিভিন্ন সরকারি সংস্থার প্রায় দুই হাজার প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণগুলো সম্পাদনা করতে প্রায় দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছিল সরকার।

প্রশিক্ষণের বিল-ভাউচারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রশিক্ষণের প্রতিটি সেশন এক ঘণ্টা করে ছিল। একদিনে তিনটি সেশন নেওয়ার নিয়ম থাকলেও ভাউচারে পাঁচটি পর্যন্ত সেশন দেখানো হয়েছে। এছাড়া একজন প্রশিক্ষকদের অনেকেই দুই দিন এক ঘণ্টা করে প্রশিক্ষণ দিলেও বিল-ভাউচারে তিন দিনে ৩-৪টি এমনকি কোনো কোনো ক্ষেত্রে পাঁচটি পর্যন্ত সেশন দেখানো হয়েছে। এভাবে অতিরিক্ত সেশন দেখিয়ে প্রায় অর্ধকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে মাউশির প্রশিক্ষণ উইংয়ের পরিচালক প্রফেসর সাঈদুর রহমান এবং সহকারী পরিচালক ড. জাহিদা বেগমের বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা গেছে, ‘ই-জিপি’ প্রশিক্ষণের চতুর্থ এবং পঞ্চম ব্যাচে প্রশিক্ষক হিসেবে ছিলেন মাউশির অর্থ ও ক্রয় উইংয়ের উপ-পরিচালক আবু সাঈদ মজুমদা। চতুর্থ ও পঞ্চম ব্যাচের প্রশিক্ষণ পরিচালিত হয়েছিল ১৩-১৫ মে এবং ১৭-১৯ জুন। চতুর্থ ও পঞ্চম ব্যাচে আবু সাঈদ মজুমদার তিন দিন প্রশিক্ষকের দায়িত্ব পালন করলেও চারদিন করে বিল-ভাউচার তৈরি করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে।

‘আমি দুই/তিনদিন দুটি করে সেশন পরিচালনা করেছি। প্রতিটি সেশন দুই ঘণ্টা করে ছিল। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে প্রশিক্ষণ শেষ করেছি। প্রতিটি ব্যাচের প্রশিক্ষণ তিন দিন করে ছিল। চার দিনের বিল-ভাউচার কীভাবে করা হয়েছে সেটি প্রশিক্ষণ শাখাই বলতে পারবে।—আবু সাঈদ মজুমদার, উপ-পরিচালক, মাউশি

চতুর্থ ব্যাচের প্রশিক্ষণে আবু সাঈদ মজুমদার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা প্রশিক্ষণ দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। তবে ৬ ঘণ্টায় পাঁচটি সেশন পরিচালনা করা আদতে সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, প্রশিক্ষণে প্রশিক্ষকদের অনবরত কথা বলতে হয়। সেখানে টানা পাঁচটি সেশন পরিচালনা করা সম্ভব নয়। এ সময়ের মধ্যে নামাজ, খাওয়া এবং অন্যান্য প্রয়োজনীয় কাজও করতে হয়েছে।

জানতে চাইলে মাউশির উপ-পরিচালক আবু সাঈদ মজুমদার বলেন, ‘আমি দুই/তিনদিন দুটি করে সেশন পরিচালনা করেছি। প্রতিটি সেশন দুই ঘণ্টা করে ছিল। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে প্রশিক্ষণ শেষ করেছি। প্রতিটি ব্যাচের প্রশিক্ষণ তিন দিন করে ছিল। চার দিনের বিল-ভাউচার কীভাবে করা হয়েছে সেটি প্রশিক্ষণ শাখাই বলতে পারবে।

প্রাপ্ত নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান কোনো প্রশিক্ষণ দেননি। ‘ই-জিপি’ বিষয়ে প্রশিক্ষণের চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধনের সময় পরামর্শমূলক বক্তব্য দিয়েছিলেন তিনি। এ বক্তব্যের জন্য কোনো সম্মানী নেওয়ার নিয়ম নেই। তবে তাকেও প্রশিক্ষক বানিয়ে বিল-ভাউচার করা হয়েছে। চতুর্থ ব্যাচের ১৩-১৫ মে এবং পঞ্চম ব্যাচের ১৭-১৯ জুন চলা প্রশিক্ষণে মাউশি মহাপরিচালককে প্রশিক্ষক দেখিয়ে দুটি সেশনের বিল করে টাকা উত্তোলন করা হয়েছে। চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধনের সময় মহাপরিচালক বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্য দেওয়ার জন্য প্রশিক্ষক হিসেবে তার নামে বিল করা হয়েছে। তবে পঞ্চম ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন না মহাপরিচালক। তবুও তার নামে বিল-ভাউচার করেছে প্রশিক্ষণ শাখা।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘ই-জিপি প্রশিক্ষণের নামে সরকারের অর্থ হরিলুট করা হয়েছে। প্রশিক্ষণ না দিয়েও বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন মাউশির পরিচালক (প্রশিক্ষণ) প্রফেসর সাঈদুর রহমান এবং সহকারী পরিচালক ড. জাহেদা বেগম। এই দুই কর্মকর্তার যোগসাজসে প্রশিক্ষণের নামে টাকা লুটের মহোৎসবে মেতেছেন।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘প্রশিক্ষণে একজন কর্মকর্তার নামে দিনে পাঁচটি সেশন (৫ ঘণ্টা) দেখানো হয়েছে; যা কোনভাবেই সম্ভব নয়। এর পরও একজন কর্মকর্তার নামে তিন দিনে ১৫টি সেশন থাকলেও ১৬টি সেশন দেখিয়ে বিল-ভাউচার করা হয়েছে। সবগুলো ভুয়া বিল-ভাউচার প্রফেসর সাঈদুর রহমানের কক্ষের আলমিরাতে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। বিষয়গুলো নিয়ে যেন তদন্ত না হয়, সেজন্য তারা শিক্ষা অডিট অধিদপ্তরের কর্মকর্তাদের অর্থের বিনিময়ে ম্যানেজ করে ফেলেছেন।’

অভিযোগের বিষয়ে জানতে মাউশি পরিচালক (প্রশিক্ষণ) প্রফেসর সাঈদুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সহকারী পরিচালক (প্রশিক্ষণ-২) ড. জাহিদা বেগম দেশের বাইরে থাকায় তার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কিছুই বলতে চাচ্ছি না। আপনি তথ্যদাতার কাছ থেকে প্রমান নিয়ে নিউজ করবেন প্লিজ।’

এ বিষয়ে বক্তব্য জানতে মাউশি মহাপরিচালকের দপ্তরে গেলে তাকে পাওয়া যায়নি। পরে সচিবালয়ের ৬ নম্বর ভবনে গিয়ে বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

‘প্রশিক্ষণে একজন কর্মকর্তার নামে দিনে পাঁচটি সেশন (৫ ঘণ্টা) দেখানো হয়েছে; যা কোনভাবেই সম্ভব নয়। সবগুলো ভুয়া বিল-ভাউচার তালাবদ্ধ অবস্থায় রয়েছে। বিষয়গুলো নিয়ে যেন তদন্ত না হয়, সেজন্য তারা শিক্ষা অডিট অধিদপ্তরের কর্মকর্তাদের অর্থের বিনিময়ে ম্যানেজ করে ফেলা হয়েছে।’

অডিটরদের সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ
প্রশিক্ষণের নামে ভুয়া বিল-ভাউচার করে অর্থ আত্মসাতের বিষয়টি আড়াল করতে মাউশির পরিচালক (প্রশিক্ষণ) প্রফেসর সাঈদুর রহমান, সহকারী পরিচালক ড. জাহিদা বেগম এবং ড. নীহার পারভীন গত ২১ আগস্ট শিক্ষা অডিট অধিদপ্তরের অডিটরদের সঙ্গে একটি গোপন বৈঠক করেন বলে জানা গেছে। ওই বৈঠকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভুয়া বিল-ভাউচারের কাগজপত্র ‘না দেখার’ সমঝোতা হয় বলে অভিযোগ উঠেছে।

পরে ২৪ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত মাউশিতে অডিট কার্যক্রম চালায় শিক্ষা অডিটের কর্মকর্তারা। তবে এই সময়ে প্রফেসর সাঈদুর রহমান দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ‘কেএলআইসি লিড গ্লোবাল ওয়ার্কশপ-২০২৫’-এ অংশ নিয়েছিলেন। অডিটের সময় তিনি উপস্থিত না থাকলেও অডিট সম্পন্ন ঘোষণা করা হয়। শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মহলে এ ঘটনায় তীব্র সমালোচনা উঠলেও এখনো পর্যন্ত কোনো তদন্ত করা হয়নি।

যদিও আর্থিক লেনদেন এবং গোপন সভার কথা অস্বীকার করেছেন মাউশিতে অডিট কার্যক্রম পরিচালনাকারী দলের প্রধান শিক্ষা অডিট অধিদপ্তরের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার তোফাজ্জল হোসেন। তিনি বলেন, ‘মাউশিতে দুই ধাপে অডিট সম্পন্ন হচ্ছে। প্রথম ধাপের অডিটের সময় প্রশিক্ষণ উইংয়ের পরিচালক দেশের বাইরে ছিলেন। তার অফিস কক্ষে প্রয়োজনীয় অনেক ডকুমেন্টস রয়েছে। তবে সেগুলো তালাবদ্ধ অবস্থায় ছিল। সেজন্য তখন অডিট অসম্পূর্ণ থেকে গেছে। দ্বিতীয় ধাপে ডিসেম্বরে আমরা পুনরায় মাউশিতে যাব। তখন বিল-ভাউচারগুলো দেখা হবে।’

অডিট শুরুর আগে মাউশি পরিচালকের রুমে গোপন বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘মাউশিতে অডিট শুরু হয়েছে ২৪ আগস্ট থেকে। এর আগে আমি মাউশিতে যাইনি। কোনো গোপন বৈঠকও হয়নি। যারা এ ধরনের অভিযোগ করেছেন তারা মিথ্যা তথ্য দিচ্ছেন।’

যদিও অডিট কর্মকর্তা তোফাজ্জল হোসেনের দাবি সঠিক নয় বলে মাউশির একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ‘২৪ আগস্ট রবিবার ছিল। এর আগে বুধবার অথবা বৃহস্পতিবার তোফাজ্জল হোসেন পরিচালক সাঈদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমরা নিজেরাই বিষয়টি দেখেছি।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-জিপিবিল-ভাউচারমাউশিসরকারি অর্থের অপচয়

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোল্ডেবল ট্যাবলেট আনছে অ্যাপল
পাঁচমিশালি

ফোল্ডেবল ট্যাবলেট আনছে অ্যাপল

জাল দিয়ে তৈরি হবে স্যামসাংয়ের স্মার্টফোন
পাঁচমিশালি

জাল দিয়ে তৈরি হবে স্যামসাংয়ের স্মার্টফোন

পাঁচমিশালি

বিশ্বব্যাপী সরকারি নজরদারি বাড়ছে মোবাইল ও কম্পিউটারে

ফরিদপুরের বন মাফিয়া শফিউদ্দিন খান
পাঁচমিশালি

ফরিদপুরের বন মাফিয়া শফিউদ্দিন খান

অনলাইন জুয়ায় ভয়াবহ আসক্তি, খোয়া যাচ্ছে কোটি কোটি টাকা
পাঁচমিশালি

অনলাইন জুয়ায় ভয়াবহ আসক্তি, খোয়া যাচ্ছে কোটি কোটি টাকা

সিঙ্গার নিয়ে এলো একাদশ প্রজন্মের ডেল ল্যাপটপ
পাঁচমিশালি

সিঙ্গার নিয়ে এলো একাদশ প্রজন্মের ডেল ল্যাপটপ

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের টেলিযোগাযোগ নীতিমালা প্রণয়নে কমিটি, খসড়া জমা সাত দিনে
টেলিকম

২০২৬ সালের টেলিযোগাযোগ নীতিমালা প্রণয়নে কমিটি, খসড়া জমা সাত দিনে

ভিভো ভি৮০
নির্বাচিত

বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০

স্যামসাং গ্যালাক্সি এস২৭ আল্ট্রা, প্রো ও প্লাসের ফাঁস হওয়া ডামি মডেল
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ সিরিজের ডামি মডেল ফাঁস, ক্যামেরায় বড় পরিবর্তনের আভাস

ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

১ম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে উল্লেখযোগ্যহারে; ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস
নির্বাচিত

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ...

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

Dazzle Care+

Dazzle Care+ কী? বিক্রয়োত্তর সেবা, নাকি প্রতিশ্রুতি আর শর্তের জটিল ফাঁদ

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 September 2025

মাউশিতে প্রশিক্ষণ তিন দিনের, বিল ৪ দিনের— সরকারি অর্থের অপচয়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix