Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মহাকাশে নিয়ে যেতে নাসার খাসা আয়োজন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
বুধবার, ১২ জুন ২০১৯
মহাকাশে নিয়ে যেতে নাসার খাসা আয়োজন
Share on FacebookShare on Twitter

পর্যটকদের জন্য মহাকাশে ঘোরার ও থাকার সুযোগ দেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)। মহাকাশ স্টেশনে পৌঁছার পর পর্যটকেরা ‘জিরো গ্রাভিটি’ বা ওজনহীনতার অভিজ্ঞতার পাশাপাশি দেখবেন পৃথিবীর চমৎকার দৃশ্য। সেখানে ব্যাডমিন্টন খেলার সুযোগও হয়তো পাবেন তাঁরা।

নাসার পক্ষ থেকে গত শুক্রবার নিউইয়র্কে এক অনুষ্ঠানে জানানো হয়, যাঁরা পর্যটক হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন, তাঁরা সেখানে ১ মাস পর্যন্ত থাকতে পারবেন। তবে সংখ্যায় অল্প কয়েকজন পর্যটকই প্রতিবছর সেখানে যাওয়ার সুযোগ পাবেন।

নাসা জানিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তারা পর্যটক পাঠাবে। আগামী বছর থেকে পর্যটক ও ব্যবসায়ীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকতে পারবেন। সেখানে যাতায়াত বাবদ সব মিলিয়ে খরচ পড়বে ৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় এর পরিমাণ ৪৯৩ কোটি টাকার (প্রতি ডলার ৮৫ টাকা ধরে) বেশি। তবে এ খরচ মহাকাশ স্টেশনের ভাড়া নয়, সেখানে পৌঁছানোর খরচ। এর বাইরে প্রতি রাতে সেখানে থাকার জন্য পকেট থেকে খসবে ৩৫ হাজার মার্কিন ডলার করে। পর্যটকদের প্রতিদিন লাইফ সাপোর্ট সিস্টেম এবং প্রসাধন (টয়লেট) ব্যবহারের জন্য ১১ হাজার ২৫০ ডলার; খাদ্যসামগ্রী, অক্সিজেন, চিকিৎসা সহায়তার জন্য ব্যয় হবে সাড়ে ২২ হাজার ডলার। এ ছাড়া আরও আনুষঙ্গিক কিছু ব্যয় করতে হবে পর্যটকদের। তবে পর্যটক হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার আগে খুবই কঠোর শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পর্যটকদের।

নাসার প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (চিফ ফিন্যান্সিয়াল অফিসার) জেফ ডে উইট বলেন, নাসার কোনো নভোচারী যখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান, তাঁদের পেছনে খরচ পড়ে ৮ কোটি ডলার। এখন যদি বাণিজ্যিক ভিত্তিতে নাসা সেখানে পর্যটক পাঠাতে শুরু করে, তখন গড়ে খরচ পড়বে জনপ্রতি ৫ কোটি ৮০ লাখ ডলার।

মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর সেখানে নানা ধরনের তৎপরতায় অংশ নিতে পারবেন পর্যটকেরা। সেখানে তাঁদের ‘জিরো গ্রাভিটি’ অর্থাৎ ওজনহীনতার অভিজ্ঞতা হবে । সেখান থেকে মহাকাশ এবং পৃথিবীর চমৎকার দৃশ্য তাঁরা দেখতে পাবেন। আর কপাল ভালো থাকলে ব্যাডমিন্টন খেলার সুযোগও পাবেন পর্যটকেরা।

পর্যটকদের মহাকাশ স্টেশনে আনা-নেওয়ার জন্য দুটি বেসরকারি কোম্পানিকে ভাড়া করেছে নাসা। দুটোর একটি ‘স্পেস এক্স’। রকেট নির্মাণপ্রতিষ্ঠান স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্ক। নাসা তাদের ড্রাগন ক্যাপসুল ব্যবহার করবে পর্যটকদের মহাকাশে আনা-নেওয়ার কাজে। আরেকটি হচ্ছে বোয়িং। বোয়িং এ জন্য স্টার লাইনার নামে একটি মহাকাশযান তৈরি করছে।

তবে সরাসরি নাসার পক্ষ থেকে পর্যটকদের কাছ থেকে কোনও অর্থ নেওয়া হবে না। দুটি বেসরকারি কোম্পানির মাধ্যমে অর্থ জমা দিয়ে এ সফরে অংশ নিতে হবে। ২০২৪ সালে চাঁদে অভিযানের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তাই এই ধরনের কাজে স্পেস স্টেশনকে ব্যবহার করে কিছুটা খরচ তোলার চেষ্টা করছে সংস্থাটি।

মহাকাশ স্টেশনে কোনো পর্যটককে পৌঁছে দেওয়া এবং ফিরিয়ে আনা বাবদ কোটি কোটি ডলার ভাড়া দিতে হবে এ দুটি কোম্পানিকে। নাসা আশা করছে, পর্যটকদের কাছ থেকে পাওয়া অর্থ তারা মহাকাশ গবেষণা এবং নতুন নতুন অভিযানে খরচ করতে পারবে।

নাসার কর্মকর্তা বিল গেরস্টেন মেইনার বলেন, নিচু কক্ষপথের বাণিজ্যিকীকরণের মাধ্যমে নাসা ২০২৪ সালের মধ্যে চাঁদে প্রথম নারী নভোচারী পাঠানো এবং নতুন করে চাঁদে অভিযান শুরু করার তহবিল জোগাতে পারবে। এরপর মঙ্গল গ্রহেও অভিযানের প্রস্তুতি নিতে পারবে।

১৯৯৮ সালে রাশিয়ার সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনটি তৈরি করে নাসা। তবে এখন এটি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। ২০০১ সালে রাশিয়াকে দু’কোটি ডলার দিয়ে প্রথমবার পর্যটক হিসেবে সেখানে গিয়েছিলেন মার্কিন ব্যবসায়ী ডেনিস টিটো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নাসা

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিক্রি বন্ধ হল রেডমি নোট ৯ প্রো ম্যাক্স এর
পাঁচমিশালি

বিক্রি বন্ধ হল রেডমি নোট ৯ প্রো ম্যাক্স এর

মহাশূন্য থেকে সমুদ্রের প্লাস্টিক শনাক্ত হবে?
পাঁচমিশালি

মহাশূন্য থেকে সমুদ্রের প্লাস্টিক শনাক্ত হবে?

বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোন আসছে বাংলাদেশে
পাঁচমিশালি

বিশ্বের প্রথম ব্লকচেইন স্মার্টফোন আসছে বাংলাদেশে

গেমিং পিসি রক্ষণাবেক্ষণের ৬ টিপস
কিভাবে করবেন

গেমিং পিসি রক্ষণাবেক্ষণের ৬ টিপস

মোবাইলের পাশাপাশি যন্ত্রাংশও বিক্রি করছে মটোরোলা
পাঁচমিশালি

মোবাইলের পাশাপাশি যন্ত্রাংশও বিক্রি করছে মটোরোলা

স্মার্টফোনে অ্যান্ড্রয়েড আপডেটে শীর্ষে নকিয়া
পাঁচমিশালি

স্মার্টফোনে অ্যান্ড্রয়েড আপডেটে শীর্ষে নকিয়া

Load More

ট্রেন্ডিং টপিক

ডব্লিউডব্লিউডিসি ২০২৬: সফটওয়্যারের আড়ালে অ্যাপল কি দেবে ৫টি হার্ডওয়্যার সারপ্রাইজ?
প্রযুক্তি সংবাদ

ডব্লিউডব্লিউডিসি ২০২৬: সফটওয়্যারের আড়ালে অ্যাপল কি দেবে ৫টি হার্ডওয়্যার সারপ্রাইজ?

কুইজ বক্স বিডির ‘ওয়ার্ল্ড কাপ ফিভার ২০২৬’ শুরু ১ জুন, মেগা পুরস্কার রিয়েলমি সি৮৫ প্রো
প্রযুক্তি সংবাদ

কুইজ বক্স বিডির ‘ওয়ার্ল্ড কাপ ফিভার ২০২৬’ শুরু ১ জুন, মেগা পুরস্কার রিয়েলমি সি৮৫ প্রো

এআই সার্ভারের রেকর্ড বিক্রি: ডেলের শেয়ার মূল্যে ৩০% প্রবৃদ্ধি
প্রযুক্তি সংবাদ

এআই সার্ভারের রেকর্ড বিক্রি: ডেলের শেয়ার মূল্যে ৩০% প্রবৃদ্ধি

ইউরোপে বড় শাস্তির মুখে গুগল, রেকর্ড জরিমানার আভাস
প্রযুক্তি সংবাদ

গুগলের গোপন তথ্যে বাজি ধরে ১২ লাখ ডলার লাভ, কর্মী গ্রেপ্তার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এটিএম কার্ড মেটাল করে দেওয়ার প্রলোভন, হারাতে পারেন ব্যাংকের টাকা
প্রযুক্তি সংবাদ

এটিএম কার্ড মেটাল করে দেওয়ার প্রলোভন, হারাতে পারেন ব্যাংকের টাকা

বর্তমান ডিজিটাল যুগে ব্যাংকিং সেবা যেমন সহজ ও...

ফোনের চার্জার দিয়েই চার্জ হবে এই স্মার্টওয়াচ

ফোনের চার্জার দিয়েই চার্জ হবে এই স্মার্টওয়াচ

মিটিংয়ে সবার কথোপকথন শুনে রিপোর্ট বানিয়ে দেবে মেটার এআই পেনডেন্ট

মিটিংয়ে সবার কথোপকথন শুনে রিপোর্ট বানিয়ে দেবে মেটার এআই পেনডেন্ট

প্রথা ভেঙে ১৩৫ ডলারে স্পেসএক্সের রেকর্ড ভাঙা আইপিও

প্রথা ভেঙে ১৩৫ ডলারে স্পেসএক্সের রেকর্ড ভাঙা আইপিও

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ জুন ২০১৯

মহাকাশে নিয়ে যেতে নাসার খাসা আয়োজন

Techzoom.TV |
TechzoomTV