Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিভো এস ১প্রো রিভিউ: ত্রিশ হাজারের নীচে এটাই সেরা স্মার্টফোন?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 29 January 2020
ভিভো এস ১প্রো রিভিউ: ত্রিশ হাজারের নীচে এটাই সেরা স্মার্টফোন?

ভিভো এস ১প্রো রিভিউ-techzoom.tv

Share on FacebookShare on Twitter

সম্প্রতি ভিভো এস সিরিজে নতুন স্মার্টফোন বাজারে এসেছে। স্টাইলের কথা মাথায় রেখে ভিভো এস১ প্রো লঞ্চ হলেও এই ফোনে থাকছে একাধিক আকর্ষণীয় স্পেসিফিকেশন। ভিভো এস১ প্রো ফোনে দুর্দান্ত স্পেসিফিকেশনের সঙ্গেই থাকছে সম্পূর্ণ নতুন ডিজাইন। জ্যাজি ব্লু এবং মিসটিক ব্ল্যাক- দুটি ভিন্ন রঙয়ের ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ৯৯০ টাকা।

ভিভো এস১ প্রো ডিজাইন
ভিভো এস১ প্রো ফোনের পিছনে রয়েছে ডায়মন্ড কাট ডিজাইনের ক্যামেরা মডিউল। সঙ্গে ফোনের পিছনে রয়েছে গ্র্যাডিয়েন্ট ফিনিশ। এই ফোনটি ৮.৬৮ মিমি পাতলা। ফোনের পিছনে কার্ভড ডিজাইন ব্যবহারের জন্য এক হাতে ব্যবহারে সমস্যা হবে না।

ফোনের সামনে রয়েছে একটি ৬.৩৮ ইঞ্চি সুপার অ্যামোলয়েড টাচস্ক্রিন প্রযুক্তিসমৃদ্ধ ডিসপ্লে। ফোন আনলকের সময় দুর্দান্ত অ্যানিমেশন দেখা যাবে। ডিসপ্লের উপরে একটি স্ক্রিন প্রটেক্টর লাগানো থাকবে।

ফোনের বাঁ দিকে রয়েছে কার্ড স্লট। এখানে একসঙ্গে দুটি ন্যানো সিম কার্ড অথবা একটি ন্যানো সিম কার্ড ও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। ফোনের নীচে রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট ও স্পিকার। ফোনের উপরে রয়েছে ৩.৫ মিমি অডিও জ্যাক।

ভিভো এস১ প্রো স্পেসিফিকেশন
ভিভো এস১ প্রো ফোনে থাকছে একটি ৬.৩৮ ইঞ্চি সুপার অ্যামোলয়েড টাচস্ক্রিন প্রযুক্তিসমৃদ্ধ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট, ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

ভিভো এস১ প্রো ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে ভিভো। সাথে থাকছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য ভিভো এস১ প্রো ফোনে থাকছে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য ভিভো এস১ প্রো ফোনে থাকছে ৪জি এলটিই, ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM রেডিও আর ইউএসবি টাইপ-সি পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সাথে থাকছে 18W ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জ সাপোর্ট। নতুন এই ফোনের ওজন ১৮৬.৭ গ্রাম।

ভিভো এস১ প্রো পারফর্মেন্স ও ব্যাটারি লাইফ
রোজকার ব্যবহারে ভিভো এস১ প্রো তে কোন সমস্যা চোখে পড়বে না। এই ফোনের ডিজাইন এই দামে যে কোন স্মার্টফোনের থেকে আলাদা। এই ফোনে রয়েছে একটি রঙিন ও উজ্জ্বল অ্যামোলয়েড ডিসপ্লে। যদিও এই ফোনে হাই গ্রাফিক্স গেম খেলার সময় স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট হোঁচট খাবে।

লো গ্রাফিক্স প্রিসেটে ভিভো এস১ প্রো ফোনে পাবজি খেলার সময় মসৃণ ফ্রেম রেট পাওয়া গিয়েছে। ৩০ মিনিট গেম খেলার পরেও এই ফোন গরম হয়নি।

ভিভো এস১ প্রো ফোনে রয়েছেন একটি ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এক চার্জে সহজেই দেড় দিন চলবে এই স্মার্টফোন। আমাদের এইচডি ভিডিও লুপ টেস্টে ১৭ ঘণ্টা মিনিট চলেছে এই স্মার্টফোন। এই ফোনে রয়েছে ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জ সাপোর্ট। যদিও ফোনের সঙ্গে পাওয়া চার্জর ব্যবহার করে এই ফোন দ্রুত চার্জ করা যাবে না। বাক্সের চার্জর ব্যবহার করে ৩০ মিনিটে ৩১ শতাংশ চার্জ হয়েছে ভিভো এস১ প্রো। এক ঘণ্টায় এই ফোন ৬১ শতাংশ চার্জ হয়েছে।

ভিভো এস১ প্রো ক্যামেরা
ভিভো এস১ প্রো ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে ভিভো। সাথে থাকছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য ভিভো এস১ প্রো ফোনে থাকছে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।

দিনের আলোতে ভিভো এস১ প্রো ফোনের ক্যামেরায় মধ্যমানের ল্যান্ডস্কেপ ছবি উঠেছে। এই ছবিতে ডেপ্ত কম ছিল।

মতামত
দুর্দান্ত দেখতে ভিভো এস১ প্রো ফোনে রয়েছে একটি উজ্জ্বল ডিসপ্লে ও বিশাল ব্যাটারি। S সিরিজের অন্যান্য ফোনের মতোই ভিভো এস১ প্রো ফোন ভিড়ের মধ্যেও নজর কাড়বে। যদিও স্মার্টফোনে হাই গ্রাফিক্স গেম খেলা ও ভালো ছবি তোলা লক্ষ হলে ভিভো এস১ প্রো আপনার জন্য নয়। এই দামে রিয়েলমি এক্স২ ও রেডমি কে২০ ফোনে পাবেন অনেক বেশি শক্তিশালী চিপসেট।

যদিও এই ফোনের সেলফি ক্যামেরা আমাদের পছন্দ হয়েছে। দিনের আলোয় থাকছে ভিভো এস১ প্রো সেলফি ক্যামেরা ব্যবহার করে ভালো ছবি তোলা যাবে। এই ফোনে ডুয়াল সিম ব্যবহার করলে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভো

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি ১৫ আলট্রা রিভিউ: লেইকার ক্যামেরা ও প্রিমিয়াম পারফরম্যান্সে পরিপূর্ণ এক ফ্ল্যাগশিপ
প্রযুক্তি সংবাদ

শাওমি ১৫ আলট্রা রিভিউ: লেইকার ক্যামেরা ও প্রিমিয়াম পারফরম্যান্সে পরিপূর্ণ এক ফ্ল্যাগশিপ

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
শিক্ষা ও ক্যাম্পাস

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

আইফোন এস ই ২০২০ রিভিউ : পানির দামে আইফোন
নির্বাচিত

আইফোন এস ই ২০২০ রিভিউ : পানির দামে আইফোন

আসছে আসুসের ডুয়াল স্ক্রিনের ল্যাপটপ
স্পটলাইট

আসছে আসুসের ডুয়াল স্ক্রিনের ল্যাপটপ

শ্রীলংকায় জুয়ার আসরে সুজনের ছবি ফেসবুকে ভাইরাল!
সোশ্যাল মিডিয়া

শ্রীলংকায় জুয়ার আসরে সুজনের ছবি ফেসবুকে ভাইরাল!

রিয়েলমি সি১২ স্মার্টফোনের রিভিউ
ভিডিও

রিয়েলমি সি১২ স্মার্টফোনের রিভিউ

Load More

ট্রেন্ডিং টপিক

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 January 2020

ভিভো এস ১প্রো রিভিউ: ত্রিশ হাজারের নীচে এটাই সেরা স্মার্টফোন?

Techzoom.TV |
TechzoomTV