Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শাওমি রেডমি নোট ৯ রিভিউ: একটি সাশ্রয়ী মূল্যের চ্যাম্পিয়ন স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 10 July 2020
শাওমি রেডমি নোট ৯ রিভিউ: একটি সাশ্রয়ী মূল্যের চ্যাম্পিয়ন স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

মোবাইল মার্কেটে নিজের জমি শক্ত করে নিজেকে একটি মিড রেঞ্জ স্পেশালিস্ট ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে।  মিডরেঞ্জার মার্কেটে রিয়েলমি, স্যামসাং, অনার, মোটোরোলার মত বড় বড় ব্র্যান্ডকে পিছনে ফেলে শাওমি এখন স্মার্টফোন মার্কেটের ভালো একটি জায়গা দখল করে আছে।

শাওমির জনপ্রিয় ফোনগুলোর মধ্যে এখন রেডমি নোট সিরিজ অন্যতম। এবার নির্মাতা প্রতিষ্ঠান শাওমি তাদের ‘রেডমি নোট  ৯’ বাজারে ছেড়েছে। ফোনটিতে ২০২০ সালের সকল ট্রেন্ডিং ডিজাইন ও ফিচার যুক্ত করা হয়েছে, চেষ্টা করা হয়েছে এটি যাতে সেরা মাঝারি বাজেটের ফোন হয়ে ওঠে।

২০২০ সালের মিডরেঞ্জার মার্কেটে নতুন ফোনের মধ্যে রিয়েলমি ৬, হুয়াওয়ে ওয়াই ৭ পি, স্যামসাং গ্যালাক্সি এম৩০এস-এর মতো ফোনের সঙ্গে টক্কর দিতে হচ্ছে নোট ৯  ডিভাইসকে।

আজ আমরা এই নতুন এই স্মার্টফোনের সম্পূর্ণ রিভিউ এবং আমাদের মতামত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।

 বাজেট সাশ্রয়ী রেডমি নোট ৯ ডিভাইসের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন —

কাঠামো : প্লাস্টিকের কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৬৩.৩×৭৭.২××৮.৯ এমএম

নেটওয়ার্ক সমর্থন : জিএসএম, এইচএসপিএ, এলটিই

সিম : ডুয়াল ন্যানো

ডিসপ্লে : ৬ দশমিক ৫৩ ইঞ্চি হোল-পাঞ্চ আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন

ডিসপ্লে রেজল্যুশন : ১০৮০×২৩৪০ পিক্সেল

ওএস : অ্যান্ড্রয়েড ১০

চিপসেট : মিডিয়াটেক হেলিও জি৮৫

অভ্যন্তরীণ স্টোরেজ : ৪ গিগাবাইট র্যাম সংস্করণে ১২৮

রিয়ার ক্যামেরা : ৪৮,৮,২,২ মেগাপিক্সেল

ফ্রন্ট ক্যামেরা : ১৩ মেগাপিক্সেল

কানেক্টিভিটি : ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি

ব্যাটারি : নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৫০২০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, ১৮ ওয়াট চার্জিং সমর্থন

ডিজাইন-
রেডমি নোট ৯  তে আপনারা পেয়ে যাবেন একটি প্রিমিয়াম ডিজাইন। এই ফোনটির পিছনে একটি গ্রেডিয়েন্ট ফিনিশ ব্যাক প্যানেল রয়েছে। এই প্যানেলে আপনি ভালো লাইট রিফ্লেকশন পেয়ে যাবেন। এই ফিনিশিংয়ের জন্যই আপনি ফোনটি থেকে একটি প্রিমিয়াম লুক পাবেন। তবে ব্যাক প্যানেলটি স্মাজ প্রুফ নয়, ব্যবহার করার সময় আপনার হাতের ছাপ ব্যাক প্যানেলে লাগবে। তাই ফোনটিতে একটি ব্যাক কভার লাগিয়ে ব্যবহার করাই ভালো। শাওমি এই ফোনটির সাথে আপনাকে একটি খুব ভালো না হলেও চলনসই ব্যাক কভার ফোনের বক্সেই দিয়ে দিয়েছে ।

সামনে প্যানেলে দেওয়া হয়েছে হোল-পাঞ্চ যুক্ত ৬.৬৩ ইঞ্চির আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ ডিসপ্লে। ডিসপ্লেটি অ্যামোলেড না হলেও যথেষ্ট ভালো। এই ফোনটিতে আপনারা ৪৫০নিট পর্যন্ত ব্রাইটনেস পাবেন এবং সঙ্গে নাইট মোডও রয়েছে যার ফলে রাত্রে কাজ করলে আপনার চোখে সমস্যা হবে না। এই ডিসপ্লেটি একটি মাল্টি টাচ্ ডিসপ্লে।

ডিসপ্লেটির রেসোলিউশন ২৩৪০×১০৮০ পিক্সেল এবং পিপিআই লেভেল ৩৯৫। স্ক্রিন এবং ব্যাক প্যানেলের দিক থেকে ফোনটি খুবই ভালো এবং আপনার হাতে একটি প্রিমিয়াম ফোনের লুক দেবে। তবে ফোনটির ওজন ১৯৯ গ্রাম যার ফলে ফোনটি আপনার হাতে একটু ভারী লাগতে পারে।

ফোনের উপরে রয়েছে একটি সেকেন্ডারি মাইক্রোফোন আর একটি আইআর ব্লাস্টার।

নিচের দিকে থাকছে একটি ইউসি টাইপ-সি পোর্ট, স্পিকার ও একটি ৩.৫ মিমি অডিও জ্যাক। ডান দিকে ভলিউম রকার, পাওয়ার বাটন এবং বাঁদিকে সিম কার্ড ট্রে।একেবারে পিছনে থাকছে তিনটি ক্যামেরার সেটআপ ও এলইডি ফ্ল্যাশ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

পারফরম্যান্স-
রেডমি নোট ৯ ফোনে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। রেডমি তার আগের নোট ৮ এর চেয়ে ৩২% দ্রুত জিপিইউ এবং ২২% দ্রুত সিপিইউ বেশি কার্যকর । তবে এই দামের ফোন আপনি স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসর আশা করতে পারেন ।  ১২ ন্যানোমিটার অক্টাকোর প্রযুক্তিতে তৈরি এই প্রসেসরটিতে ১.৮ গিগাহার্ৎজের ফ্রিকোয়েন্সি পাওয়া যায় এবং প্রসেসরটি ৩৫% অবধি এনার্জি সাশ্রয়কারী। ফোনটিতে কল অফ ডিউটি, ব্যাটেলফিল্ড, পাবজি মোবাইলের মত হাই গ্রাফিক্সের ভারী গেম খেলতে কোন অসুবিধা হবে না। অর্থাৎ ফোনটি গেমিং লাভার্সদের জন্য বেশ ভালো।


ভয়েস কল, এসএমএস, সোশ্যাল মিডিয়া ব্যবহারে ভালো অভিজ্ঞতা পাবেন। একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহারেও অসুবিধা হবে না। যদিও এই ফোনে বেশি রিফ্রেশ রেট ডিসপ্লে থাকছে না।

বড় ও ভারি হওয়ার কারণে রেডমি নোট ৯ ব্যবহারে সমস্যা হবে। দুই হাতে এই ফোন ধরে গেম খেলতেও সমস্যা হতে পারে। একটাকা অবেক্ষণ ফোনে কথা বললেও হাতে ব্যথা অনুভব করতে পারেন। যদিও এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেন্সর ও ফেস আনলক দ্রুত কাজ করবে।

যথেষ্ট উজ্জ্বল এই ফোনের ক্যামেরা। ফোনের হোল পাঞ্চ ডিসপ্লের কারণে ফল স্ক্রিন ভিডিও দেখার সময় সমস্যা হতে পারে। হাই প্রিসেটে এই ফোনে পাবজি মোবাইল খেলা গিয়েছে। ৩০ মিনিট এই গেম খেলার পর ফোনটি সামান্য গরম হয়েছিল। যদিও গেমের গ্রাফিক্সে কোন সমস্যা হয়নি।

রেডমি নোট ৯ অ্যান্ড্রয়েড ১০ এর উপর বানানো এমআইইউআই ভার্সন ১১ তে কাজ করে। ৫০২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে এতে। ডিসপ্লের রেজুলেশন কম হওয়ার কারণে ব্যাটারি থেকে দীর্ঘ ব্যাকআপ পাওয়া যাবে। সাধারণ মানের ব্যবহারে এটি একবার ফুল চার্জে টানা ২ দিন ব্যবহার করা যাবে। ফোনটি ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সমর্থন করলেও ফোনের সঙ্গে দেয়া চার্জারের সক্ষমতা ১০ ওয়াট।

ফোনটিতে  রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট। সাধারণত এই রেঞ্জের ফোনে টাইপ-সি পোর্ট দেখতে পাওয়া যায় না। তাই এটি এই ফোনটির একটি ভাল দিক বলা যেতে পারে। শক্তিশালী প্রসেসর, ভালো ব্যাটারি, ফাস্ট চার্জিং,  টাইপ-সি পোর্ট, এবং কানেক্টিভিটির সবদিক থেকেই ফোনটি আপনার জন্য একটি ভালো পছন্দ হবে।

ক্যামেরা
আগেই বলেছি এতে থাকছে চারটি রিয়ার ক্যামেরা। এর মূল রিয়ার ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেল যাতে ব্যবহার করা হয়েছে । থাকছে এফ/১.৮ অ্যাপার্চারের লেন্স। এর সাথে আছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর যা ১৯০ ডিগ্রি পর্যন্ত ভিউয়ের ছবি তুলতে সক্ষম। এছাড়া আছে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।

সামনে থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা যার অ্যাপার্চার এফ/২.০। ক্যামেরা ফিচারে থাকছে প্রচলিত সব ফিচারই। পর্যাপ্ত আলোতে এই ফোনের ক্যামেরায় তোলা ছবি মুগ্ধ করার মতো। ছবির ফোকাস, ডিটেইলস এবং ডায়নামিক রেঞ্জ ছিল ঠিকঠাক। এছাড়া এর ম্যাক্রো ক্যামেরায় তোলা ছবিও ছিল অসাধারণ। অল্প আলোতে এর রিয়ার ক্যামেরায় তোলা ছবি খুব বেশি ভালো না হলেও কাজ চালানোর মতো। তবে নাইট মোড চালু করে তোলা হলে আবার অল্প আলোতেও ভালো ছবি দিয়েছে রেডমি নোট ৯। ফ্রন্ট ক্যামেরায় এইচডিআর মোড থাকায় এতেও বেশ ভালো ছবি পাওয়া গেছে। বিউটিফিকেশনের পাশাপাশি ফ্রন্ট ক্যামেরায় থাকছে পোর্টেট এবং প্যানারোমা মোড। এর রিয়ার ক্যামেরা ব্যবহার করে ৩০ এফপিএসে ৪কে ভিডিও ধারন করা যাবে।

ব্যাটারি
সারাদিন ব্যবহারে এই ফোনের ব্যাটারি সহজেই পুরা দিন চলবে এই ফোন। এমনকি দ্বিতীয় দিন দুপুর পর্যন্ত এই ফোন চার্জ করার দরকার হয়নি । এই সময়ে গেম খেলা ছাড়াও ভিডিও স্ট্রিম, ও ক্যামেরায় ছবি ও ভিডিও তোলা হয়েছিল। আমাদের এইচডি ভিডিও লুপ টেস্টে ১৫ ঘণ্টা ১৬ মিনিট চলেছে এই স্মার্টফোন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমিশাওমি রেডমি নোট ৯ রিভিউ

এই বিভাগ থেকে আরও পড়ুন

উন্মোচনের আগেই গ্যালাক্সি এস২৩র ছবি ফাঁস
নির্বাচিত

উন্মোচনের আগেই গ্যালাক্সি এস২৩র ছবি ফাঁস

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো
প্রযুক্তি সংবাদ

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

শক্তিশালী প্রসেসর সাথে বাজারে এল জেডটিই ব্লেড ১১ প্রাইম
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী প্রসেসর সাথে বাজারে এল জেডটিই ব্লেড ১১ প্রাইম

ঈদে স্মার্টফোন কেনার সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন
কিভাবে করবেন

ঈদে স্মার্টফোন কেনার সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন

লাভার এই কম দামি ফোনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা
নির্বাচিত

লাভার এই কম দামি ফোনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা

সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বেড়েছে দ্বিগুণ
নির্বাচিত

সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বেড়েছে দ্বিগুণ

Load More

ট্রেন্ডিং টপিক

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট
নির্বাচিত

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ
অর্থ ও বাণিজ্য

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট
প্রযুক্তি সংবাদ

টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি
প্রযুক্তি সংবাদ

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 July 2020

শাওমি রেডমি নোট ৯ রিভিউ: একটি সাশ্রয়ী মূল্যের চ্যাম্পিয়ন স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix