Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইটেল ভিশন ২ঃ সংক্ষিপ্ত স্পেসিফিকেশন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১
আইটেল ভিশন ২ঃ সংক্ষিপ্ত স্পেসিফিকেশন
Share on FacebookShare on Twitter
বর্তমানে অনেক মোবাইল ব্র্যান্ড চালিয়ে যাচ্ছে তাদের শক্তিশালী ইফেক্ট। কারন, কে কাকে ছাড়িয়ে যাবে এজন্য চলছে প্রতিযোগিতা। বর্তমানে মোবাইল ব্র্যান্ড গুলোতে শুধু নামি-দামি ফোনের রাজত্ব। তাদের ব্র্যান্ড গুলোও অনেক বিখ্যাত। কিন্তু, এদের সাথে টক্কর দেয়ার জন্য মাঠে নেমে গেছে অনেক মোবাইল ব্র্যান্ড। অনেকে তো চোখ কপালে তুলে ফেলেছে এসব দেখে। কাহিনী এরকমও হয়েছিলো যে নামি-দামি সেসব মোবাইল ব্র্যান্ডদের ছাড়িয়ে গিয়েছিলো সেই নাম না জানা কমদামি মোবাইল ব্র্যান্ডগুলো। আস্তে আস্তে এভাবেই অনেক মানুষের মনে জায়গা করে নিয়েছে সেই মোবাইল ব্র্যান্ড গুলো। এই মোবাইল ব্র্যান্ডগুলির মধ্যে একটি হচ্ছে ‘আইটেল’। যেটা খুব কম সময়ের মধ্যে কামিয়েছে অনেক পজিটিভ রিভিউ। এই মোবাইল ব্র্যান্ড এ বছরের জানুয়ারীর ১১ তারিখে রিলিজ দিয়েছিলো তাদের নতুন একটি ফোনের মডেল। যেটার নাম ‘ভিশন ২’। নামের সাথে এই ফোনের পারফরম্যান্সও ছিলো অসাধারন। আজ এই ফোনের ব্যাপারেই হবে কথা।
চলুন নিচে গিয়ে জেনে আসা যাক এই ফোনের ব্যাপারে বিস্তারিত তথ্যঃ⤵️

বডিঃ
‘আইটেল’ এর এই ফোনের মডেলটির বডি ডিমেনশন হচ্ছে ১৫৫.৩×৭৩.৫×৮.৫ মি.মি.। এর সামনের ডিসপ্লে হচ্ছে নরমাল গ্লাসের প্রটেকশন দেয়া। এর পিছনে দেয়া হয়েছে প্লাস্টিক। এই ফোনের ফ্রেমেও ব্যাবহার করা হয়েছে প্লাস্টিক। যেটা একটু ভাবিয়েছলো। তবে প্লাস্টিক গুলো দূর থেকে দেখলে গ্লাসের মতোই মনে হবে। থাকছে ডুয়্যাল সিম ব্যাবহারের জন্য দুইটি স্লট। যেগুলোতে ব্যাবহার করতে পারবেন ন্যানো সিম। এই ‘ভিশন ২’ ফোনটির ওজন হচ্ছে ১৬৯ গ্রাম।

ডিসপ্লেঃ
এই ফোনের ডিসপ্লের সাইজ হচ্ছে ৬.৬ ইঞ্চি যেটা কম বাজেটের মধ্যে বিশাল বলাই যেতে পারে৷ এই ডিসপ্লেটি আইপিএস এলসিডি সমৃদ্ধ। যেটার রেজুলেশন হচ্ছে ৭২০×১৬০০ পিক্সেলের। ডিসপ্লেতে আরও রয়েছে ২৮২ পিপিআই এর এইচডি মোড। সাথে গ্লাসের প্রটেকশন তো থাকছেই।

প্লাটফর্মঃ
ফোনটির প্লাটফর্মে অপারেটিং সিস্টেমে থাকছে ‘এন্ড্রোয়েড ১০’। যেটা ‘জিঅ’ এডিশনের। এর চিপসেট ‘ইউনিসোক এসসি ৯৮৬৩এ’। যেটা ২০ ন্যানোমিটারের। এর প্রসেসর হচ্ছে ‘অক্ট্যা কোর’ ১.৬ গিগাহার্জের। এর জিপিইউ তে থাকছে ‘পাওয়ার ভিআর আইএমজি ৮৩২২’।

ক্যামেরাঃ
ব্যাকঃ ‘আইটেল’ তাদের এই ফোনের পিছনে দিয়েছে তিনটি ক্যামেরা। যেগুলোর রেজুলেশন হচ্ছে ১৩ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল এবং ০.৩ মেগাপিক্সেল। ক্যামেরাগুলোতে থাকছে অটোফোকাস। আরও থাকছে এলইডি ফ্ল্যাশ। ফিচারে থাকছে প্যানোরামা মোড। এই ক্যামেরা দিয়ে ১০৮০’পি@৬০এফপিএসের ভিডিও রেকর্ড করা যাবে। মোট রেজুলেশন হচ্ছে ১০৮০×১৯২০ পিক্সেলের।
ফ্রন্টঃ এই ফোনের সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
যেটা দিয়েও ১০৮০’পি@৬০এফপিএসের ভিডিও ভালোভাবেই তৈরী করা যাবে। ক্যামেরাটি থাকছে ফোনের ডিসপ্লের মধ্যে।

মেমোরীঃ
‘আইটেল’ তাদের এই ফোনে দিয়েছে ২/৩২ ভ্যারিয়্যান্টের মডেল। বাজারে এই একটি ভ্যারিয়্যান্টেই পাওয়া যাচ্ছে এই ফোনটি৷ ফোনটির মেমোরি কার্ড স্লটে ব্যাবহার করা যাবে ১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ড।

নেটওয়ার্কঃ
‘আইটেল’ তাদের এই ফোনে দিয়েছে ৪জি ব্যান্ডস। এই ফোনের নেটওয়ার্কের কিছু তথ্য হচ্ছে, টেকনোলজিতে এই ফোনে থাকছে ‘জিএসএম / এইচএসপিএ / এলটিই। ২জি নেটওয়ার্কে থাকছে ‘জিএসএম ৮৫০/৯০০/১৮০০/১৯০০- সিম১ এবং সিম২’ । ৩জি নেটওয়ার্কে থাকছে ‘এইচএসডিপিএ ৮৫০/৯০০/১৯০০/২১০০’। অবশেষে ৪জি নেটওয়ার্কে থাকছে এলটিই। এর স্পিড হচ্ছে ‘এইচএসপিএ+/এলটিই’। আরও থাকছে জিপিআরএস এবং এজ।

সাউন্ডঃ
এই ফোনের সাউন্ড ছিলো অসাধারন ক্লিয়ার। বিভিন্ন ধরনের মিউজিক সুন্দরভাবেই লাউডস্পিকারে শোনা যাচ্ছিলো। থাকছে ৩.৫ মি.মি.’র ইয়ারফোন জ্যাক।

ব্যাটারীঃ
এই ফোনে থাকছে ৪০০০ এমএইচের ব্যাটারী। সাথে থাকছে ৫ওয়াটের ফাস্ট চার্জিং পোর্ট। ব্যাটারিটি হচ্ছে লিথিয়াম লায়নের।

ফিচারঃ
ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি থাকছে পিছনের মাঝামাঝি জায়গায়। যেটা ভালোই ফাস্ট। এই ফোনের সেন্সরে আরও থাকছে অ্যাকসেলেরোমিটার, জিওয়াই আর ও, প্রক্সিমিটি এবং কম্পাস। মেসেজিং এ থাকছে ‘এসএমএস থ্রেডেড ভিউ’। থাকছে এমএমএস, ইমেইল এবং আইএম। ব্রাউজারে থাকছে এইচটিএমএল ৫।

যেসব পরিবর্তন রয়েছে এই ফোনেঃ
‘আইটেল’ তাদের এই ‘ভিশন ২’ ফোনে আনেনি বিশেষ কোনো পরিবর্তন। এই মডেলের আগের মডেলটির মতো সবকিছুই পাওয়া যাবে এটায়। বাড়তি হিসেবে একটু আপগ্রেড করা হয়েছে, ব্যাস।

দামঃ
বর্তমানে এদেশে এর ২/৩২ জিবি ভ্যারিয়্যান্টের দাম ৮,৯৯০ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইটেলআইটেল ভিশন ২আইটেল ভিশন ২ রিভিউ

এই বিভাগ থেকে আরও পড়ুন

আগামী মাস থেকে আর পাওয়া যাবে না হ্যাংআউটের সুবিধা
নির্বাচিত

আগামী মাস থেকে আর পাওয়া যাবে না হ্যাংআউটের সুবিধা

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়
নির্বাচিত

নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

আইফোন-১৫ অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে, কারণ জানাল অ্যাপল
নির্বাচিত

আইফোন-১৫ অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে, কারণ জানাল অ্যাপল

ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় বেশি পিছিয়ে বাংলাদেশের নারীরা
নির্বাচিত

ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় বেশি পিছিয়ে বাংলাদেশের নারীরা

ক্রেতাদের মাঝে সাড়া ফেলেছে টেকনো ক্যামন আই ফোর
নির্বাচিত

ক্রেতাদের মাঝে সাড়া ফেলেছে টেকনো ক্যামন আই ফোর

অ্যান্ড্রয়েড অটোর ম্যাপেও পরিবর্তন এনেছে গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েড অটোর ম্যাপেও পরিবর্তন এনেছে গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে
নির্বাচিত

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

জামায়াতের নামে সিজেপিকে সমর্থনের চিঠি ভুয়া
প্রযুক্তি সংবাদ

জামায়াতের নামে সিজেপিকে সমর্থনের চিঠি ভুয়া

নতুন ১৬.৬ এমপি সেন্সর ও ইন-ক্যামেরা ‘র’ ফিচারে সনি আনল সিনেমা ক্যামেরা ‘এফএক্স৫’
প্রযুক্তি সংবাদ

নতুন ১৬.৬ এমপি সেন্সর ও ইন-ক্যামেরা ‘র’ ফিচারে সনি আনল সিনেমা ক্যামেরা ‘এফএক্স৫’

কন্টেন্ট ক্রিয়েটরদের সুখবর দিলো টিকটক
নির্বাচিত

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল
বিবিধ

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল

পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থাপনা নতুন...

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা

স্যামসাং-এলজির ওপর অ্যাপলের চাপ, ডিসপ্লের দাম কমানোর প্রস্তাব

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ জানুয়ারি ২০২১

আইটেল ভিশন ২ঃ সংক্ষিপ্ত স্পেসিফিকেশন

Techzoom.TV |
TechzoomTV