Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিইউভি রাইনল্যান্ড কোয়ালিটি সার্টিফাইড রিয়েলমি সি২১ এখন বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 1 May 2021
টিইউভি রাইনল্যান্ড কোয়ালিটি সার্টিফাইড রিয়েলমি সি২১ এখন বাংলাদেশে
Share on FacebookShare on Twitter

রিয়েলমি সম্প্রতি তাদের সি সিরিজের নতুন চমক – সি২১ – বাজারে এনেছে। রিয়েলমি সি২১ সি সিরিজের সর্বপ্রথম স্মার্টফোন যা অর্জন করেছে টিইউভি রাইনল্যান্ড উচ্চ নির্ভরযোগ্য মানের স্বীকৃতি। চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোনটিতে কি কি থাকছেঃ

টিইউভি রাইনল্যান্ড কোয়ালিটি সার্টিফিকেশন পাওয়া রিয়েলমি সি সিরিজের প্রথম স্মার্টফোন

তরুণ বাংলাদেশি ব্যবহারকারিরা এমন একটি স্মার্টফোন ব্যবহারের সুযোগ পাচ্ছেন যার সুরক্ষা এবং মানের নির্ভরতা বিশ্বখ্যাত সংস্থা টিইউভি রাইনল্যান্ড কর্তৃক অনুমোদিত হয়েছে। রিয়েলমি সি২১ এমন প্রশংসাপত্র অর্জন করা রিয়েলমি সি সিরিজের প্রথম স্মার্টফোন। রিয়েলমি তাদের স্মার্টফোনের গুণগত মাণ নিয়ন্ত্রণের পদ্ধতি পরবর্তী স্তরে নেওয়ার জন্য টিইউভি রাইনল্যান্ডের সাথে একযোগে কাজ করে যাচ্ছে।

আট মাস ধরে গবেষণা এবং পরীক্ষার পরে টিইউভি রাইনল্যান্ড এবং রিয়েলমি যৌথভাবে টিইউভি রাইনল্যান্ড স্মার্টফোন উচ্চ নির্ভরযোগ্যতা প্রশংসাপত্র তৈরি করেছে, যা বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় শিল্পের মানদণ্ড হিসেবে কাজ করবে। টিইউভি রাইনল্যান্ড স্মার্টফোন উচ্চ নির্ভরযোগ্যতা প্রশংসাপত্র অর্জনের প্রক্রিয়ায় ড্রপ এবং টিয়ার, চরম তাপমাত্রা, চরম আর্দ্রতা, ভোল্টেজের ওঠানামা এবং উপাদান নির্ভরযোগ্যতার মতো ২৩ টি বড় পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। এইসব পরীক্ষা স্মার্টফোনের প্রাথমিক ৩ বছর জীবনচক্রের উপর ভিত্তি করে তৈরি করা। রিয়েলমি সি২১ এই সমস্ত পরীক্ষা খুব ভালোভাবে উতরে গেছে।

উচ্চ সহনশীলতা এবং প্রতিরোধ শক্তির রিয়েলমি সি২১ তরুণ ব্যবহারকারীদের জন্য

রিয়েলমি তাদের তরুণ ফ্যানদের জন্য সেরা পণ্য বাজারে নিয়ে আসতে বদ্ধপরিকর। এ কারণেই সি২১ এর বিকাশের সময় রিয়েলমি পরিবেশগত সেটিংসে পণ্য অভিজ্ঞতা সমীক্ষা এবং ফ্যানদের প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে জোরালোভাবে এই স্মার্টফোনের কার্যকারিতা পরীক্ষা করেছে। উদাহরণস্বরূপ – ড্রপের ক্ষেত্রে সহনশীলতা পরীক্ষা করার জন্য ডিভাইসটি বিভিন্ন পৃষ্ঠ থেকে ১.৮ মিটার উচ্চতা বজায় রেখে বার বার ফেলে দেখা হয়েছে।  ভ্রমণের সময় রিয়েলমি সি২১ একই রকম সক্ষম থাকবে কিনা তা নিশ্চিত করার জন্য একটি বহিরঙ্গন পরিবেশে প্রতিকূল তাপমাত্রায় ব্যবহার করার অভিজ্ঞতা নেওয়া হয়েছে। সি২১ ডিজাইন করার সময় রিয়েলমি নীতি এবং মানদণ্ডের পরিমাপকগুলো কঠোরভাবে অনুসরণ করেছে।

উচ্চ ক্ষমতার মেগাব্যাটারি

নন-স্টপ স্মার্টফোন ব্যবহারের আনন্দের জন্যে রিয়েলমি সি২১-এ রয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি এবং এটি রিভার্স চার্জিং ক্ষমতাসম্পন্ন। সুপার সেভিং মোড চালু রাখলে ফোনটি ৪৭দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকতে পারে। বিশেষ ওটিজি রিভার্স চার্জযুক্ত রিয়েলমি সি২১ হলো ব্যাটারি লাইফ সেভার।

 এআই ট্রিপল ক্যামেরা সেটআপ- সুপার ক্লিয়ার ছবি

রিয়েলমি সি২১ ট্রিপল ক্যামেরাতে আপগ্রেড করা হয়েছে। ১৩ মেগাপিক্সেলের সাথে এফ/২.২ এর বড় অ্যাপারচার অল্প আলোতেও পরিষ্কার, উজ্জ্বল ছবি তুলতে সাহায্য করবে। বি অ্যান্ড ডব্লিউ এবং রেট্রো লেন্স ছবিকে আরো শৈল্পিক করে তুলবে। এই লেন্স দুটি উচ্চ এক্সপোজার সম্বলিত সাদাকালো ছবি তুলতে সাহায্য করবে।

সেলফি প্রেমীদের জন্য সি২১-এ রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার সাহায্যে খুব সহজে ক্রিস্টাল ক্লিয়ার সেলফি তোলা সম্ভব। এই ক্যামেরার এআই বিউটিফিকেশন ফাংশন এবং পোর্ট্রেট মোড ব্যবহারকারীর ক্যামেরা অভিজ্ঞতাকে আরো উপভোগ্য করে তুলবে।

সি২১ এর ডিজাইন তরুণ প্রজন্মের দৈনন্দিন জীবনযাত্রা দ্বারা অনুপ্রাণিত

রিয়েলমি সি২১ এর ডিজাইন তরুণ প্রজন্মের দৈনন্দিন জীবনযাত্রাকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। সি২১ এর অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক রিয়েলমি ইউআই চারটি জিনিস মাথায় রেখে ডিজাইন করা হয়েছে – রঙ, আইকন, ওয়ালপেপার এবং অ্যানিমেশন। টাইম আওয়ারগ্লাস দ্বারা অনুপ্রাণিত এই ডিজাইনটি ফ্যাশনেবল ও কার্যকরী এবং তরুণ প্রজন্মের ট্রেন্ডি লাইফস্টাইলকে সম্পূর্ণ করবে।

এর পাশাপাশি, রিয়েলমি সি২১ এ রয়েছে মিডিয়াটেক হেলিও জি ৩৫ প্রসেসর, যার ফলে এই ফোন খুব দ্রুত কাজ সম্পাদন করতে পারে। এতে আরো রয়েছে ইনস্ট্যান্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, রিভার্স চার্জিং, সুপার পাওয়ার সেভিং মোড এবং ৬.৫ ইঞ্চির মিনি ড্রপ ফুলস্ক্রিন ডিসপ্লের মতো সব ফিচার যা রিয়েলমি সি২১-কে বাজারে উপলভ্য অন্যান্য ফোনগুলোর থেকে আলাদা করে তুলেছে।

রিয়েলমি সি২১ ক্রস ব্ল্যাক এবং ক্রস ব্লু এই দুই রঙে ৪+৬৪ জিবি ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে মাত্র ১১,৯৯০ টাকায়। পাশাপাশি, এর ৩+৩২ জিবি ভ্যারিয়েন্টটি খুব শিগগিরই সারাদেশে পাওয়া যাবে। কেনার জন্য নিকটস্থ রিয়েলমি ব্র্যান্ডশপ ভিজিট করতে ক্লিকঃ https://realmebd.com/brandshop/

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমিরিয়েলমি সি২১

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপো এ৫৭ পাচ্ছেন এখন ২ হাজার টাকা কমে
নির্বাচিত

অপো এ৫৭ পাচ্ছেন এখন ২ হাজার টাকা কমে

আইফোন ১৮ প্রো: ডিজাইনে বড় চমক আর শক্তিশালী ফিচারে ফিরছে অ্যাপল
নির্বাচিত

সেপ্টেম্বরেই আসতে পারে আইফোন ১৮ প্রো, সম্ভাব্য তারিখ ৯ সেপ্টেম্বর

বিজয়ের মাসে অপো’র ১২ হাজার টাকা পর্যন্ত ছাড়
নির্বাচিত

বিজয়ের মাসে অপো’র ১২ হাজার টাকা পর্যন্ত ছাড়

অক্টোবরে চীনে মোবাইল ফোনের চালান বেড়েছে
নির্বাচিত

অক্টোবরে চীনে মোবাইল ফোনের চালান বেড়েছে

৩০ হাজার টাকার মধ্যে ভালো ফোন কোনটি?
প্রযুক্তি বাজার

৩০ হাজার টাকার মধ্যে ভালো ফোন কোনটি?

মোবাইল ফোনকে রিমোট কন্ট্রোল বানানোর উপায়
নির্বাচিত

মোবাইল ফোনকে রিমোট কন্ট্রোল বানানোর উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

এআইয়ের চাহিদা বাড়ায় সার্কিট বোর্ডের সংকটে কম্পিউটার ও স্মার্টফোন খাত
প্রযুক্তি সংবাদ

এআইয়ের চাহিদা বাড়ায় সার্কিট বোর্ডের সংকটে কম্পিউটার ও স্মার্টফোন খাত

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
প্রযুক্তি সংবাদ

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন
নির্বাচিত

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ
প্রযুক্তি সংবাদ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

কমপ্যাক্ট আকারের স্মার্টফোনে বড় ব্যাটারি, উন্নত ডিসপ্লে ও...

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

অ্যাপলের সম্ভাব্য নতুন আইপ্যাড মিনি, ম্যাকবুক প্রো ও আইম্যাক

আইপ্যাড মিনি থেকে টাচস্ক্রিন ম্যাকবুক, অ্যাপলের নতুন চমক ঘিরে আলোচনা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 May 2021

টিইউভি রাইনল্যান্ড কোয়ালিটি সার্টিফাইড রিয়েলমি সি২১ এখন বাংলাদেশে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix