Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিভো ওয়াই৩৬ রিভিউঃ স্মার্ট এবং প্রফেশনাল স্মার্টফোন

ভিভো ওয়াই৩৬: ব্যবহার অভিজ্ঞতা রিভিউ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৫ জুলাই ২০২৩
ভিভো ওয়াই৩৬ রিভিউঃ স্মার্ট এবং প্রফেশনাল স্মার্টফোন

ভিভো ওয়াই৩৬ রিভিউ

Share on FacebookShare on Twitter

ঈদকে সামনে রেখে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো এনেছে ওয়াই৩৬। চলতি বছর ওয়াই সিরিজের তৃতীয় স্মার্টফোন এটি।

ডিজাইন এবং নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের দিক দিয়ে ভিভো সব সময়েই অন্যদের তুলনায় বেশ এগিয়ে। ২৬,৯৯৯ টাকায় মিড রেঞ্জের মধ্যে এবারও ডিজাইনে বেশ চমক দেখা গেছে ভিভো ওয়াই৩৬ তে। ক্রিস্টাল গ্রিপ গ্লাসের ভাইব্রেন্ট গোল্ড রঙের স্মার্টফোনটির সোনালি ও সবুজাভ রঙের দারুণ মিশ্রণ চোখে বেশ আরাম দিয়েছে। পাশাপাশি মিটিওর ব্ল্যাক রঙের স্মার্টফোনটি দেখতে বেশ চমৎকার।

ব্যাক সাইডে ফ্লোরাইড এজি গ্লাস প্রযুক্তি ব্যবহার করায় হাতের ছাপ ও দাগ থেকে বেশ সুরক্ষা পাওয়া গেছে ভিভো ওয়াই৩৬ স্মার্টফোনটিতে। পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি একবার চার্জে সারা দিন ব্যবহারের পরও ব্যাটারি ব্যাক আপ দিয়েছে দুর্দান্ত। ৪৪ ওয়াটের সুপার ফ্লাশ চার্জার স্মার্টফোনটির দ্রুত ও নিরাপদ চার্জিং নিশ্চিত করেছে শতভাগ। বিশেষ করে ওয়াই সিরিজের স্মার্টফোনে ৪৪ ওয়াটের বিশাল চার্জার এবারই প্রথম এনেছে ভিভো।

স্মার্টফোনটির ডান পাশে হোম বাটনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। লক-আনলক এর ক্ষেত্রে স্ক্যানারটি কাজ করেছে যথেষ্ট দ্রুত ও নির্ভুল। ৬.৬৪ ইঞ্চি (২৩৮৮ × ১০৮০) ফুল এইচডিপ্লাস ডিসপ্লে ব্যবহৃত হয়েছে ভিভো ওয়াই৩৬ স্মার্টফোনে। যার রিফ্রেশ রেট ৯০ হার্জ। কালার, টোন ঠিক থাকায় কন্টেন্ট দেখার অভিজ্ঞতা হয়েছে বেশ আনন্দদায়ক। ডিসপ্লেটি মাল্টিটাচ ক্যাপাসেটিভ হওয়ায় বেশ স্মুথ টাচ স্ক্রিনের অভিজ্ঞতা পাওয়া গেছে। বক্স আকারের স্মার্টফোন হলেও চার কোণে কার্ভ ডিজাইন বেশ স্মুথ গ্রিপ দেয়।

মাল্টিটাস্কিং এর জন্য এই স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ফানটাচ ওএস ১৩ যা মূলত সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেম। প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড এবং তথ্য সংরক্ষণের জন্য রয়েছে ৮ জিবি র‌্যাম। তবে আরো ৮জিবি অতিরিক্ত র‌্যাম ব্যবহারের সুযোগ রয়েছে স্মার্টফোনটিতে। পাশাপাশি ১২৮ জিবি রমের স্টোরেজ ব্যবস্থা পাওয়া যাবে ভিভো ওয়াই৩৬তে।

তাই এক ট্যাপেই যেকোনো অ্যাপ ওপেন এবং সকল অ্যাপ ডেটা সংরক্ষণ হয়েছে অনেক স্মুথ। পাশাপাশি ২৭ টি অ্যাপ এক সাথে ব্যাকগ্রাউন্ডে রেখে অনেক কাজ একসাথে করা সম্ভব হয়েছে। আবার দ্রুততম সময়ে অ্যাপ পরিবর্তন করায় বেশ দক্ষতা দেখিয়েছে ভিভো ওয়াই৩৬। আপডেটেড সফটওয়্যার এবং হিটিং সিস্টেমে উন্নত প্রযুক্তি ব্যবহার করায় দীর্ঘক্ষণ গেইমিং এবং কন্টেন্ট দেখেও গরম হয়নি স্মার্টফোনটি। তবে রিসোর্স ইন্টেন্সিভ গেমের ক্ষেত্রে কিছুটা স্ট্রাগল করলেও অন্যান্য গেইম বেশ স্মুথলি খেলা যায়।

ভিভো ওয়াই৩৬ স্মার্টফোনটির ৫০ এমপি রিয়ার ক্যামেরা এবং ২ এমপি বোকেহতে তোলা ছবি বেশ ভালো অভিজ্ঞতা দিয়েছে। যেকোনো ছবির বিষয়বস্তুর কালার ধরে রেখে ‘রেডি টু পোস্ট’ টাইপ ছবি পাওয়া যায়। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের উপযোগী ছবি পাওয়ার ক্ষেত্রে বেশ ভালো ভিভো ওয়াই৩৬। এমনকি সেলফি তোলার ক্ষেত্রে ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরাও কালার টোন ধরে রেখে বেশ ভালো ছবি তোলা যায়। পাশাপাশি ডাবল এক্সপোজার মোড নামের নতুন মোডটি দিয়ে ছবি কম্পোজ করার অভিজ্ঞতাও বেশ ভালো।

যারা প্রফেশনার কাজে ব্যবহার উপযোগী স্মার্ট এবং সুন্দর স্মার্টফোন খুঁজছেন ভিভো৩৬ হতে পারে তাদের জন্য অন্যতম পছন্দ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভো ওয়াই৩৬ভিভো ওয়াই৩৬ রিভিউভিভো স্মার্টফোনরিভিউসেরা স্মার্টফোনস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপো এ ৩৩ এর স্পেসিফিকেশ ও রিভিউ
নির্বাচিত

অপো এ ৩৩ এর স্পেসিফিকেশ ও রিভিউ

জেনে নিন কোন প্রসেসর আপনার ফোনের জন্য ভালো
প্রযুক্তি সংবাদ

জেনে নিন কোন প্রসেসর আপনার ফোনের জন্য ভালো

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
লিড স্টোরি

৩ হাজার অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক

কেমন হয়েছে আইফোন ১২ম্যাক্স প্রো
নির্বাচিত

কেমন হয়েছে আইফোন ১২ম্যাক্স প্রো

বিশ্বব্যাপী ক্লিনিকাল অভিজ্ঞতা শেয়ার করল জ্যাক মা এবং আলিবাবা ফাউন্ডেশন
ই-কমার্স

বিশ্বব্যাপী ক্লিনিকাল অভিজ্ঞতা শেয়ার করল জ্যাক মা এবং আলিবাবা ফাউন্ডেশন

ফেসবুকে কোটিরও বেশি বাংলাদেশি রক্তদাতা
নির্বাচিত

ফেসবুকে কোটিরও বেশি বাংলাদেশি রক্তদাতা

Load More

ট্রেন্ডিং টপিক

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি
নির্বাচিত

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

গেমিং প্রেমীদের জন্য আসছে রেডমি টার্বো ৫
নির্বাচিত

গেমিং প্রেমীদের জন্য আসছে রেডমি টার্বো ৫

উবারের আদলে আসছে জাতীয় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক
প্রযুক্তি সংবাদ

উবারের আদলে আসছে জাতীয় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক

জিপির চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ
টেলিকম

জিপির চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা
প্রযুক্তি বাজার

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

মাত্র কয়েক বছর আগেও বাংলাদেশের বাজারে ১০ থেকে...

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

ভর্তি না নেওয়ায় ১৪৭ ডিপ্লোমা প্রতিষ্ঠানে শোকজ

ভর্তি না নেওয়ায় ১৪৭ ডিপ্লোমা প্রতিষ্ঠানে শোকজ

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ জুলাই ২০২৩

ভিভো ওয়াই৩৬ রিভিউঃ স্মার্ট এবং প্রফেশনাল স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV