Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভাড়া দেয়া হচ্ছে রোবট কুকুর!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 5 October 2019
ভাড়া দেয়া হচ্ছে রোবট কুকুর!
Share on FacebookShare on Twitter

মার্কিন রোবট নির্মাণকারী একটি কোম্পানি ‘কৃত্রিম কুকুর’ ভাড়া দেওয়া শুরু করেছে।

কৃত্রিম এই কুকুরটির নাম: স্পট। বোস্টন ডাইনামিক্স কোম্পানি বলেছে, কুকুরের মতো দেখতে চার পায়ের এই রোবটটিকে এখন একটি গাড়ির চাইতেও কম মূল্যে লিজ বা ভাড়া নেওয়া যাবে। কোম্পানিটি আরও জানিয়েছে, নির্মাণ কাজ, তেল ও গ্যাস ক্ষেত্রে এবং জননিরাপত্তা সংক্রান্ত কাজে এই রোবটটিকে ব্যবহার করা সম্ভব।

একজন বিশেষজ্ঞ বলছেন, মূল্য বেশি হওয়ারে কারণে অনেকেই হয়তো এটি ব্যবহার করতে আগ্রহী হবে না। তবে কোম্পানিটি বলছে, কৃত্রিম এই কুকুরটির দাম কতো হবে সেটা নির্ভর করছে এর চাহিদার উপর।

যুক্তরাজ্যে শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক ও রোবটিক্স বিশেষজ্ঞ নোয়েল শার্কি বলেছেন, “চতুষ্পদ রোবটের একটি দারুণ উদাহরণ হতে পারে এই স্পট, বিশেষ করে এর সাথে হাত যুক্ত করার পর। এখন এটিকে আরো একটু বেশি ব্যবহারযোগ্য বলেই মনে হচ্ছে।“

তিনি আরও বলেন, “এই রোবটটিকে যদি নির্মাণ কাজে ব্যবহার করা যায় তাহলে হয়তো এটি ব্যয়সাপেক্ষ হবে কারণ এটি এমন জায়গায় পৌঁছাতে পারে যেখানে মানুষের পক্ষে যাওয়া কঠিন। নির্মাণ শ্রমিকদের পাশাপাশি এটিও ইটের মতো নানা নির্মাণ-সামগ্রী ও যন্ত্রপাতি বহন করতে পারে।”

তবে তিনি এও বলেছেন, বোস্টন ডায়নামিক্সের জন্যে এটি একটি বড় পরীক্ষা। এখন সাধারণ ভোক্তাদের জন্যে এটিকে আরো সস্তায় তৈরি করা যায় কীনা সেটা নিয়ে হয়তো প্রতিযোগিতা তৈরি হতে পারে। এখন কেউ যদি স্পটকে ব্যবহার করতে আগ্রহী হয় তাহলে তাকে বোস্টন ডায়নামিক্সের ওয়েবসাইটে গিয়ে একটি ফর্ম পূরণ করতে হবে।

কোম্পানিটি বলছে, পরীক্ষামূলক-ভাবে তারা এখনও পর্যন্ত ১০০টি স্পট তৈরি করেছে। এখন তারা এটিকে গণহারে উৎপাদনের পরিকল্পনা করছে। বোস্টন ডায়নামিক্সের প্রধান নির্বাহী মার্ক রাইবার্ট বলেছেন, “আমাদের জন্যে এটি একটি যুগান্তকারী ঘটনা।“

এর আগে এই কোম্পানি একটি অনুষ্ঠানে দেখিয়েছিল সেটি কিভাবে একটি পার্সেল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে। কিন্তু সেটি ঠিক পরিকল্পনা অনুসারেই কাজ করেনি। কিন্তু পরে স্পটের যে ভিডিও ছাড়া হয়েছে তাতে দেখা যাচ্ছে স্পট হেঁটে যাচ্ছে, সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছে, এবং দরজা খুলে ঢুকছে ঘরের ভেতরে।

তবে অনেকেই বলছেন, স্টপকে যদি নির্মাণ খাতে কাজে লাগানো হয় তাহলে তাকে এর চেয়েও বেশি ওজন বহন করার ব্যাপারে সক্ষম হতে হবে।

এই স্পট তৈরির ব্যাপারে কোম্পানির আসল গবেষণাটির পেছনে অর্থের যোগান দিয়েছিল সামরিক বাহিনী। প্রথম দিকে একটি ভিডিওতে দেখা গিয়েছিল যুদ্ধক্ষেত্রেও কিভাবে রোবট কাজ করতে পারে। কিন্তু পরে বোস্টন ডায়নামিক্স এই ধারণা থেকে সরে এসেছে।

তথ্যসূত্রঃ বিবিসি

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘প্যানিক অ্যাটাক’ শনাক্ত করবে ভবিষ্যত অ্যাপল ওয়াচ
প্রযুক্তি সংবাদ

‘প্যানিক অ্যাটাক’ শনাক্ত করবে ভবিষ্যত অ্যাপল ওয়াচ

বিকাশে ক্যাশ আউট চার্জ কত
নির্বাচিত

বিকাশে ক্যাশ আউট চার্জ কত

ইলেকট্রনিক্স কোম্পানি ভিসতায় যোগ দিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন
প্রযুক্তি সংবাদ

ইলেকট্রনিক্স কোম্পানি ভিসতায় যোগ দিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

আপনার ফোনে ম্যালওয়্যার আছে বুঝবেন যেসব লক্ষণে
প্রযুক্তি সংবাদ

আপনার ফোনে ম্যালওয়্যার আছে বুঝবেন যেসব লক্ষণে

মার্কিন কোম্পানিগুলোকে হুয়াওয়ের হুঁশিয়ারি
নির্বাচিত

যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে রাশিয়ায় হাব গড়ছে হুয়াওয়ে

আইফোন ১২-এ উন্নত ক্যামেরা লেন্স: কুয়ো
প্রযুক্তি সংবাদ

‘সস্তা’ যন্ত্রাংশের পথে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট
নির্বাচিত

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?
প্রযুক্তি সংবাদ

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 October 2019

ভাড়া দেয়া হচ্ছে রোবট কুকুর!

Techzoom.TV |
TechzoomTV