Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রসেসরের বাজারে ইন্টেলের একাধিপত্যে দিন শেষ!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯
প্রসেসরের বাজারে ইন্টেলের একাধিপত্যে দিন শেষ!
Share on FacebookShare on Twitter

ডেস্কটপ ও ল্যাপটপ প্রসেসরের বাজারে ইন্টেলের একাধিপত্যে সমাপ্তির ঘণ্টা বাজিয়ে দিয়েছে এএমডি! এএমডির পরবর্তী প্রজন্মের রাইজেন প্রসেসর বাজারে আসার আগেই দাম কমানোর চিন্তাভাবনা শুরু করেছে ইন্টেল। যেখানে গত বছরের চতুর্থ প্রান্তিকে অন্তত ৪ শতাংশ বাজার হারিয়েছে এ চিপ জায়ান্ট। খবর বিজনেস ইনসাইডার।

প্রসেসর চিপের বাজারে এএমডিকে ইন্টেলের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। এ পর্যায়ে আসতে এএমডিকে অন্তত ১০ বছর ঘাম ঝরাতে হয়েছে। অবশেষে চিপ প্রযুক্তিতে আলাদিনের প্রদীপ হাতে পেয়েছে তারা। বিশেষ করে রাইজেন সিরিজের প্রসেসর বাজারে আনার পরই ইন্টেলের আত্মবিশ্বাসের ভিত নাড়িয়ে দিতে পেরেছে এএমডি।

প্রযুক্তি পত্রিকা ডিজিটাইম বেশ কয়েকটি মাদারবোর্ড কোম্পানির সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইন্টেল তাদের প্রধান কিছু পণ্যের দাম ১৫ শতাংশ কমানোর চিন্তা করছে।

বিশ্লেষকরা মনে করছেন, চিপের বাজারে এএমডির কাছে হেরে যাওয়ার আশঙ্কাতেই এমন পদক্ষেপ নিচ্ছে ইন্টেল। এএমডির পরবর্তী প্রজন্মের রাইজেন প্রসেসর বাজারে আসার ঠিক আগে এমন সিদ্ধান্ত ইন্টেলের আশঙ্কার পক্ষেই প্রত্যয় জোরালো করছে। কারণ রাইজেন সিরিজের প্রসেসর এরই মধ্যে বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

এছাড়া চলতি বছরের শুরুর দিকে এক নারী কর্মীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জেরে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান কিরজানিকের পদত্যাগ নিয়ে বেশ টালমাটাল অবস্থার মধ্যে পড়েছিল চিপ জায়ান্ট ইন্টেল। অর্থ বিভাগের প্রধান বব সোয়ান পরে তার স্থলাভিষিক্ত হন। এখন ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এএমডি।

শুধু তা-ই নয়, উৎপাদন চ্যালেঞ্জ ও প্রযুক্তির কনজিউমার পণ্যের বাজারে নিম্নমুখী প্রবণতা লক্ষ করে গত এপ্রিলে স্মার্টফোন চিপ নির্মাণ ব্যবসা থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্টেল। পার্সোনাল কম্পিউটারের (পিসি) বাজারই কোম্পানির প্রধান ব্যবসা হলেও এখন ডাটা সেন্টারের জন্য সার্ভার চিপ নির্মাণেই গুরুত্ব দিচ্ছে এ কোম্পানি।

এ পরিস্থিতিতে প্রসেসরের দাম কমানোকে কৌশলী সিদ্ধান্ত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সেমিকন্ডাক্টর বাজার গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান দ্য লিনলি গ্রুপের লিনলি গোয়েনাপ বিজনেস ইনসাইডারকে বলেন, নির্দিষ্ট পণ্যের দাম কমানোর কৌশল গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ইন্টেলকে পেরে উঠতে দাম কমানো অন্যতম কৌশল হতে পারে।

তিনি আরো বলেন, আমি আশা করব ইন্টেল দাম কমানোর বিষয়টি বিবেচনা করবে। কারণ কোম্পানি এখন কঠিন প্রতিযোগিতার মুখে। তাদের সামনে দুটি পথ—হয় দাম কমিয়ে এএমডির সঙ্গে বাজারে থাকবে নতুবা চোখের সামনে এএমডির বাজার দখল দেখতে হবে।

গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) হিসাবে, বর্তমানে ডেস্কটপ ও ল্যাপটপ প্রসেসর সরবরাহের দিক থেকে ৮৬ শতাংশ বাজার ইন্টেলের দখলে। ২০১৮ সালের চতুর্থ প্রান্তিকের হিসাব এটি। সেখানে এএমডির দখল মাত্র ১৪ শতাংশ।

আগের বছরের একই সময়ের তুলনায় এএমডির বাজার অংশীদারিত্ব ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে। যেখানে ইন্টেলের বাজার অংশীদারিত্ব উল্টো ৪ দশমিক ৪ শতাংশ কমেছে।

ম্যুর ইনসাইটস অ্যান্ড স্ট্র্যাটেজির গবেষক প্যাট্রিক ম্যুরহেড বলেন, এর অর্থ ইন্টেল এখন কঠিন প্রতিযোগিতার চাপে আছে। আমি এএমডির নতুন রাইজেন প্রসেসর দেখেছি, এগুলো দারুণ! বিজনেস ইনসাইডারকে তিনি আরো বলেন, গেমিং ও মাল্টিমিডিয়া ওয়ার্কস্টেশন হিসেবে এএমডির সর্বশেষ সংস্করণের রাইজেন প্রসেসর খুবই শক্তিশালী।

তাছাড়া ২০০৬ সালে গ্রাফিকস চিপ নির্মাতা প্রতিষ্ঠান এটিআই কিনে নেয়ার পর গেমিং বাজারে বেশ শক্তিশালী অবস্থান তৈরি করেছে এএমডি। বাস্তবতা হচ্ছে, গেমাররা কম্পিউটারের পারফরম্যান্সের জন্য পয়সা খরচ করতে কসুর করেন না। এএমডি সে সুযোগটিই লুফে নিয়েছে।

গবেষণা প্রতিষ্ঠান এস টু সি পার্টনারের স্টিভ অ্যালেন বলেন, এএমডি গেমারদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি উচ্চতর সিলিকন প্রযুক্তিও আয়ত্ত করেছে। চিপ উৎপাদন প্রযুক্তিতে এএমডির অগ্রগতি অনেক বিশেষজ্ঞকে তাক লাগিয়ে দিয়েছে। প্রযুক্তিগত দিক থেকে কোম্পানিটি এরই মধ্যে ইন্টেলকে ছাড়িয়ে গেছে।

সিলিকন চিপের মান বিচার করা হয় সাধারণত চিপে ট্রানজিস্টরের ঘনত্ব বিবেচনায়। যে চিপে যত বেশি ট্রানজিস্টর, সেটিকে তত উন্নত বলা হয়। ঘনত্ব বাড়লে যেমন প্রসেসিং গতি বাড়ে, তেমনি কমে বিদ্যুৎ খরচ।

ক্ষুদ্রায়তন ও সস্তা প্রসেসরের কারণে চিপের বাজারে ঐতিহাসিকভাবে নেতৃত্ব দিয়ে আসছে ইন্টেল। কিন্তু সম্প্রতি ইন্টেলের সেই সক্ষমতাকে অতিক্রম করে গেছে এএমডি। ইন্টেল যেখানে প্রসেসরের মানে ১০ ন্যানোমিটার অতিক্রম করতেই হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে শিগগিরই ৭ ন্যানোমিটার মানের চিপ বাজারে আনার ঘোষণা দিয়েছে এএমডি। চলতি বছরের তৃতীয় প্রান্তিকেই এমন প্রসেসর উন্মোচনের আশা করছে কোম্পানিটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টেলএএমডি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলা ভাষায় স্ন্যাপচ্যাট!
নির্বাচিত

বাংলা ভাষায় স্ন্যাপচ্যাট!

মোবাইল অপারেটরদের বিরুদ্ধে বছরে সাড়ে ৫ লাখ অভিযোগ
টেলিকম

দেশে কোন অপারেটরের কত গ্রাহক

চমকপ্রদ ফোন নিয়ে আসছে শাওমি
নির্বাচিত

৭০ লাখ ফাইভজি স্মার্টফোন বিক্রি শাওমির

ওয়ানপ্লাস ৯ সিরিজের ফোন নিয়ে জল্পনা তুঙ্গে
ই-কমার্স

একটি মোবাইল কিনে জীবনটাই শেষ!

অন্যের পোস্টে ছবি যুক্ত করার সুবিধা দেবে ইনস্টাগ্রাম
নির্বাচিত

অন্যের পোস্টে ছবি যুক্ত করার সুবিধা দেবে ইনস্টাগ্রাম

থার্ড পার্টি অ্যাপ ছাড়াই ডাউনলোড করুন ফেসবুক ভিডিও
কিভাবে করবেন

থার্ড পার্টি অ্যাপ ছাড়াই ডাউনলোড করুন ফেসবুক ভিডিও

Load More

ট্রেন্ডিং টপিক

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল
নির্বাচিত

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল

ফিরতে পারে হোন্ডার জনপ্রিয় এলিমেন্ট এসইউভি
অটোমোবাইল

ফিরতে পারে হোন্ডার জনপ্রিয় এলিমেন্ট এসইউভি

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০
নির্বাচিত

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

এআই সার্চে বদলে যাচ্ছে ব্যবসার কৌশল, কমছে ওয়েবসাইট ভিজিটর
প্রযুক্তি সংবাদ

এআই যুদ্ধের খেসারত দিচ্ছে সাধারণ ভোক্তা!

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক...

আর মাত্র ১ দিন পর বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম

সিমের ওপর কর প্রত্যাহারে ১২০০ কোটি টাকার রাজস্ব হারাবে সরকার

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস

গুগল ম্যাপস আপনাকে কি ভুল রাস্তা দেখাচ্ছে? এই সেটিং বদলে নিন এখনই

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ জুন ২০১৯

প্রসেসরের বাজারে ইন্টেলের একাধিপত্যে দিন শেষ!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix