Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সবচেয়ে সাশ্রয়ী ফোরজি ফোন…

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 21 July 2019
সবচেয়ে সাশ্রয়ী ফোরজি ফোন…
Share on FacebookShare on Twitter

দেশে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সেবা ফোরজি চালু হয়েছে। দেশব্যাপী ফোরজি সেবা দিচ্ছে সেলফোন অপারেটর প্রতিষ্ঠানগুলো। দ্রুতগতির এ নেটওয়ার্ক সেবা পেতে প্রয়োজন ফোরজি সমর্থিত স্মার্টফোন। সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাজেটে কোন ব্র্যান্ডের ফোরজি স্মার্টফোন কিনবেন?

বাজারে বিভিন্ন দামে দেশী-বিদেশী ব্র্যান্ডের বেশকিছু ফোরজি স্মার্টফোন পাওয়া যাচ্ছে। সে রকম কয়েকটি ডিভাইস নিয়ে আজকের আয়োজন…

প্রিমো এইচ৮ টার্বো

ওয়ালটনের ৫ দশমিক ৪৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লের ফোরজি সমর্থিত এ ডিভাইসে ১ দশমিক ৫ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর আছে। ডিভাইসটিতে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এতে ৮ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ডিভাইসটির ২ ও ৩ গিগাবাইট র‌্যাম সংস্করণের দাম যথাক্রমে ৬ হাজার ৮৯৯ ও ৭ হাজার ৯৯৯ টাকা।

প্রিমো এনএফ৪

ওয়ালটনের ৫ দশমিক ৯৯ ইঞ্চি ফুলভিউ আইপিএস ডিসপ্লের এ ফোরজি স্মার্টফোনে ১ দশমিক ২৮ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর রয়েছে। ১ গিগাবাইট র‌্যামের এ ডিভাইসে ৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিওচালিত (গো সংস্করণ) ডিভাইসটিতে সনির ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেন্সর ও ৮ মেগাপিক্সেলের ওমনিভিশন সেলফি ক্যামেরা আছে। ডিভাইসটির দাম ৬ হাজার ৪৯৯ টাকা।

ইনোভা

সিম্ফনির ৫ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লের এ ফোরজি সমর্থিত স্মার্টফোনে ১ দশমিক ৩ গিগাহার্টজের ৬৪-বিট কোয়াড-কোর প্রসেসর রয়েছে। ২ গিগাবাইট র‌্যামের ডিভাইসটিতে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। অ্যান্ড্রয়েড ৭.০ নুগাটচালিত ডিভাইসটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ডিভাইসটির দাম ৮ হাজার ৩৯০ টাকা।

সিম্ফনি আই১০০

সিম্ফনির ৫ দশমিক ২ ইঞ্চি এইচডি ২.৫ডি আইপিএস ডিসপ্লের এ স্মার্টফোনে ১ দশমিক ২৫ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর আছে। ২ গিগাবাইট র‌্যামের ডিভাইসটিতে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। অ্যান্ড্রয়েড ৭.০ নুগাটচালিত ডিভাইসটিতে ডুয়াল ফ্ল্যাশ সুবিধার ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ডিভাইসটির দাম ৮ হাজার ৮৯০ টাকা।

নকিয়া ১ প্লাস

এইচএমডি গ্লোবালের তৈরি নকিয়া ব্র্যান্ডের ৫ দশমিক ৪৫ ইঞ্চি ডিসপ্লের এ ফোরজি সমর্থিত স্মার্টফোনে ১ দশমিক ৫ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর আছে। ১ গিগাবাইট র‌্যামের ডিভাইসটিতে ৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। অ্যান্ড্রয়েড ৯.০ পাইচালিত (গো সংস্করণ) স্মার্টফোনটিতে অটোফোকাস এলইডি ফ্ল্যাশ সুবিধার ৮ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ডিভাইসটির দাম ৬ হাজার ৯৯৯ টাকা।

ওয়াই৫ (২০১৯)

হুয়াওয়ের ৫ দশমিক ৭১ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লের এ ফোরজি সমর্থিত স্মার্টফোনে ২ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর আছে। ২ গিগাবাইট র‌্যামের ডিভাইসটিতে ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৫১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। অ্যান্ড্রয়েড ৯.০ পাইচালিত স্মার্টফোনটিতে পিডিএএফ এলইডি ফ্ল্যাশ সুবিধার ৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ডিভাইসটির দাম ৯ হাজার ৪৯৯ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফোনফোরজি

এই বিভাগ থেকে আরও পড়ুন

১০ মিনিটেই সম্পূর্ণ চার্জ হবে ইনফিনিক্সের নতুন ফোন
নির্বাচিত

১০ মিনিটেই সম্পূর্ণ চার্জ হবে ইনফিনিক্সের নতুন ফোন

এক চার্জে ২ দিন চলবে স্যামসাংয়ের এই ফোন
নির্বাচিত

এক চার্জে ২ দিন চলবে স্যামসাংয়ের এই ফোন

ফোরকে স্ক্রিনের ল্যাপটপ আনলো আসুস
নির্বাচিত

ফোরকে স্ক্রিনের ল্যাপটপ আনলো আসুস

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ
নির্বাচিত

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

ইউরোপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সার্চ ইঞ্জিন বেছে নেয়ার সুযোগ
নির্বাচিত

ইউরোপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সার্চ ইঞ্জিন বেছে নেয়ার সুযোগ

অপো ফাইন্ড এক্স৯ সিরিজ: এই ফোনে পূর্ণাঙ্গ ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা পাবেন
নির্বাচিত

অপো ফাইন্ড এক্স৯ সিরিজ: এই ফোনে পূর্ণাঙ্গ ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা পাবেন

Load More

ট্রেন্ডিং টপিক

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক
নির্বাচিত

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ

গ্রামীণফোন
টেলিকম

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণের জন্য...

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 July 2019

সবচেয়ে সাশ্রয়ী ফোরজি ফোন...

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix