Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হজের নিয়ম জানাবে ‌‌কথা বলা ‘কলম’(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 21 July 2019
হজের নিয়ম জানাবে ‌‌কথা বলা ‘কলম’(ভিডিও)
Share on FacebookShare on Twitter

প্রতিবছর বিপুল সংখক ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশ থেকে হজব্রত পালনের জন্য মক্কা শরীফ গমন করেন। এর মধ্যে অনেকেই সহিশুদ্ধভাবে হজ করার নিয়ম জানেন না। তাদের জন্য জিজিটাল হজ গাইজ আনল জাফর সাদেক।

তিনি ‘কিউ পেন’ বা ‘কোরআনি পেন’ উদ্ভাবন করেছেন। এই কলম দিয়ে বইয়ের পাতায় স্পর্শ করলেই ধাপে ধাপে হজের পুরো নিয়ম জানা যাবে। বইয়ের পাতায় কেবল স্পর্শ করেই শুনতে পাওয়া যাবে হজ গাইড বইয়ের যাবতীয় তথ্য।

সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাফর সাদেক বলেন, আমাদের দেশ থেকে প্রতিবছর হজ করতে যান প্রায় ১ লাখ ৩০ হাজার নারী-পুরুষ। এবং ৪ থেকে ৫ লাখ মানুষ যান ওমরাহ হজ পালন করতে। যাদের অনেকেই হজ বা ওমরাহর নিয়ম-কানুন, দোয়া বা আমল ঠিকমত জানেন না। কিংবা মক্কা, মদিনা, মিনা, মুজদালেফা, আরাফার কোথায় কি নিয়ম পালন করতে হয় তা অনেকের অজানা। এসব কথা মাথায় রেখেই আমি এই ডিজিটাল হজ গাইডটি তৈরির কাজ শুরু করি। যাতে করে একজন ব্যক্তি হজ বা ওমরা পালন করার নিয়ত করার পর থেকে তাকে কী কী ধাপ অনুসরণ করতে হবে। বইয়ের শুরু থেকেই আমি গাইডটি ঠিক সেভাবেই সাজিয়েছি। হজের নিয়ত করার পর কি করতে হবে, প্রাক-নিবন্ধন কিভাবে করতে হবে, তার বর্ণনা দিয়েছি। হজ বা ওমরাহর প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত বলা আছে গাইডটিতে।

জাফর সাদেক আরো বলেন, একজন ব্যক্তির হজ করার পূর্বে ইসলামের আরো কিছু বিষয় জানা প্রয়োজন। যেমন কোরআন পড়তে জানা, নামাজ আদায় করতে জানা, অজু, গোসল, তায়াম্মুম, কালেমা, নামাজ শিক্ষাসহ ইসলামের মৌলিক বিষয়গুলো জানা। তাই ডিজিটাল হজ গাইড বইটির সঙ্গে আরো ৯টি বই সংযোজন করা হয়েছে, যাতে ইসলামের মৌলিক বিষয়গুলো রয়েছে।

ডিজিটাল হজ গাইডে আছে-‘হজ ক্যাম্প, ইহরাম, ইহরাম অবস্থায় বৈধ-অবৈধ কাজগুলোর বর্ণনা। বাক্যের ব্যবস্থাপনা কেমন হবে, প্লেনে কীভাবে সময় কাটবে, প্লেনের ওয়াসরুম কীভাবে ব্যবহার করবেন, মক্কায় পৌঁছে কী আমল করতে হবে, তার বর্ণনা, তাওয়াফের সময় জুতা কোথায় রাখা ভালো হবে, এমন খুঁটিনাটি যাবতীয় বিষয়গুলো স্থান পেয়েছে গাইডটিতে।

একটি ছকের মাধ্যমে তাওয়াফের সাত চক্কর সম্পর্কে আলোচনা, তাওয়াফ করার সময় কী কী দোয়া পড়তে হবে, সেই দোয়া এবং মোনাজাতগুলো অন্তর্ভুক্ত আছে বইটিতে। এছাড়াও মক্কা মদিনার বিশেষ দর্শনীয় স্থান, কোরবানি, হজ-ই-বদল সম্পর্কেও এখানে বর্ণনা রয়েছে।

এই অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর আকর্ষণীয় ‘কিউ পেন’ বা ‘কোরানিক পেন’ এর প্যাকেজের মধ্যে আছে একটি রিচার্জেবল কুরআনিক পেন, যা একবার চার্জ দিলে ২ থেকে ৩ দিন পর্যন্ত পড়া যাবে। থাকছে ১০টি ডিজিটাল বই, একটি চার্জার, একটি ইয়ার ফোন ও ১ বছরের ওয়্যারেন্টি কার্ড।

পুরো এই প্যাকেজের দাম ৩ হাজার টাকা মাত্র। এই বইগুলো পাওয়া যাবে অনলাইনে ‘ডিজিটাল পাবলিকেশন্স লি.’ নামের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: কলমহজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

দিনে ১০০ বারের বেশি আপনার ফোনের ডাটা ট্র্যাক হচ্ছে
প্রযুক্তি সংবাদ

দিনে ১০০ বারের বেশি আপনার ফোনের ডাটা ট্র্যাক হচ্ছে

আইফোন ১৪ প্রো এর ক্যামেরা যেমন হতে পারে
নির্বাচিত

আইফোন ১৪ লঞ্চের তারিখ ফাঁস

ব্যবসার বিতরণ ব্যবস্থাকে স্বয়ংক্রিয় করবে নিউপোর্ট
প্রযুক্তি সংবাদ

ব্যবসার বিতরণ ব্যবস্থাকে স্বয়ংক্রিয় করবে নিউপোর্ট

৫৭৬ মেগাপিক্সেলের ক্যামেরা আনবে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

৫৭৬ মেগাপিক্সেলের ক্যামেরা আনবে স্যামসাং

এই ফোনে পাবেন ২ ডিসপ্লে
নির্বাচিত

এই ফোনে পাবেন ২ ডিসপ্লে

নজরদারিতে ৩০০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী
নির্বাচিত

নজরদারিতে ৩০০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যানড্রয়েড ফোনে ডকুমেন্ট স্ক্যান করার উপায়
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোনে ডকুমেন্ট স্ক্যান করার উপায়

চলতি বছর ৬০ লাখ ফোল্ডেবল আইফোন বিক্রি করবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

চলতি বছর ৬০ লাখ ফোল্ডেবল আইফোন বিক্রি করবে অ্যাপল

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য
নির্বাচিত

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস
প্রযুক্তি সংবাদ

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিতে ছোট মডুলার রিঅ্যাক্টর (এসএমআর)...

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 July 2019

হজের নিয়ম জানাবে ‌‌কথা বলা ‘কলম’(ভিডিও)

Techzoom.TV |
TechzoomTV