Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন আনছে টিকটক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩১ জুলাই ২০১৯
স্মার্টফোন আনছে টিকটক
Share on FacebookShare on Twitter

চীনভিত্তিক সোস্যাল মিডিয়া কোম্পানি বাইটডান্স টিকটক অ্যাপ দিয়ে খুব অল্প সময়ে পরিচিতি পেয়েছে। এবার প্রতিষ্ঠানটি স্মার্টিসান টেকনোলজি নামের একটি ডিভাইস নির্মাতার সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে স্মার্টফোন ব্যবসায় নামতে যাচ্ছে। চীনের স্মার্টফোন ডিভাইস বাজারের তুলনামূলক ছোট প্রতিদ্বন্দ্বী স্মার্টিসান টেকনোলজি। খবর রয়টার্স।

বাইটডান্সের এক মুখপাত্র জানান, তারা সোস্যাল মিডিয়া অ্যাপ টিকটক, ভিডিও সেবা ও সংবাদভিত্তিক অ্যাপের কার্যক্রম জোরদারের পাশাপাশি নতুন খাতে ব্যবসা সম্প্রসারণে জোর দিচ্ছেন। এরই অংশ হিসেবে স্মার্টিসান টেকনোলজির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে স্মার্টফোন তৈরি ও উন্মোচনের পরিকল্পনা নেয়া হয়েছে। এ নিয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তিও সম্পন্ন হয়েছে।

ওই মুখপাত্রের ভাষ্য, স্মার্টিসান টেকনোলজি কার্যক্রম শুরুর পর স্মার্টফোন উন্নয়নে কাজ করছে। বাইটডান্সের চুক্তি প্রতিষ্ঠানটির পূর্বপরিকল্পনারই অংশ। এর ফলে পুরনো গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহে সক্ষম হবে প্রতিষ্ঠানটি।

গত সোমবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাইটডান্স সাত মাস ধরে স্মার্টফোন উন্মোচনে কাজ করছে। বিতর্কিত প্রতিষ্ঠানটির এ প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন স্মার্টিসান টেকনোলজির সাবেক এক নির্বাহী উ দেউঝু।

চলতি বছরের শুরুর দিকে স্মার্টিসান টেকনোলজির কয়েক সেট পেটেন্ট অধিগ্রহণ করেছিল বাইটডান্স। পাশাপাশি ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানটির বেশকিছু কর্মী এরই মধ্যে বাইটডান্সের হয়ে কাজ শুরু করেছেন। তখন বাইটডান্সের পক্ষ থেকে স্মার্টিসান টেকনোলজির কর্মী নিয়োগের বিষয়টিকে সাধারণ বলে ব্যাখ্যা করা হয়েছিল।

টিকটক দিয়ে বৈশ্বিক প্রযুক্তি খাতে খুব অল্প সময়ে পরিচিতি পায় বাইটডান্স। চীনা ইন্টারনেট জায়ান্ট বাইদু ও টেনসেন্ট হোল্ডিংসের মতো বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টগুলোর প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বাইটডান্সের নিয়ন্ত্রণে টিকটক ছাড়াও দুইন নামে শর্ট ভিডিও স্ট্রিমিং অ্যাপ রয়েছে। চীনে এ অ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারী ৩০ কোটি ছাড়িয়েছে।

গত জুনে বাইটডান্সের বিপণন ব্যবস্থাপক ঝি ইং জানিয়েছিলেন, শুধু চীনেই নয়, টিকটক ও দুইন অ্যাপের ব্যবহারকারী বিশ্বব্যাপী বাড়ছে। এ দুই অ্যাপের কার্যক্রম নিয়ে বিশ্বব্যাপী কয়েকটি দেশে তাদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে। যদিও নিজেদের অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য বেহাতের অভিযোগ অস্বীকার করেন তিনি।

গত মার্চে টিকটক অ্যাপের ডাউনলোড শতকোটি ছাড়িয়ে যায়। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্লাটফর্মে ডাউনলোডের এ মাইলফলক অতিক্রম করে বাইটডান্সের তৈরি এ অ্যাপ। টিকটকের মাধ্যমে গান, সিনেমার সংলাপসহ বিভিন্ন মজাদার অডিওর সঙ্গে ঠোঁট মিলিয়ে ছোট ভিডিও তৈরি করে সোস্যাল মিডিয়ায় আপলোড করা যায়। যে কারণে চালুর খুব অল্প সময়ে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠে টিকটক অ্যাপ। তবে এর বিরুদ্ধে নানা রকম অপ্রাসঙ্গিক ভিডিও বানিয়ে ছড়ানোর অভিযোগও রয়েছে। ভারতে এরই মধ্যে অ্যাপটি বন্ধের দাবি উঠেছে।

সম্প্রতি শিশুদের ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহের অভিযোগ নিষ্পত্তির জন্য মার্কিন কর্তৃপক্ষকে ৫৭ লাখ ডলার জরিমানা দিতে হয়েছিল টিকটক অ্যাপ কর্তৃপক্ষকে। শিশুদের ব্যক্তিগত তথ্যসংক্রান্ত বিষয়ে এর আগে আর কোনো প্রতিষ্ঠানকে এত বড় অংকের জরিমানা গুনতে হয়নি।

টিকটকের বিরুদ্ধে অবৈধভাবে ভারতীয়দের তথ্য সংগ্রহ এবং তা চীনে পাঠানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি দেশটির ভারতের লোকসভায় জিরো আওয়ারে বক্তৃতা দেয়ার সময় টিকটক অ্যাপের কার্যক্রমকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করেন কংগ্রেস নেতা শশী থারুর।

তিনি বলেন, তথ্যের সুরক্ষায় এখন পর্যন্ত ভারতের উল্লেখযোগ্য কোনো কাঠামো নেই। এক্ষেত্রে তথ্য বেহাত হওয়া এবং নজরদারির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়ার আহ্বান জানাচ্ছি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিকটকস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সম্ভাবনার বিশ্ব
ই-কমার্স

করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সম্ভাবনার বিশ্ব

ভিভো ভি৭০ বনাম রিয়েলমি ১৬ প্রো প্লাস ৫জি: প্রিমিয়াম সেগমেন্টে কার পাল্লা ভারী?
নির্বাচিত

ভিভো ভি৭০ বনাম রিয়েলমি ১৬ প্রো প্লাস ৫জি: প্রিমিয়াম সেগমেন্টে কার পাল্লা ভারী?

নিশ্চিন্তে কোরবানির কমপ্লিট সল্যুশন নিয়ে এল বেঙ্গল মিট
নির্বাচিত

নিশ্চিন্তে কোরবানির কমপ্লিট সল্যুশন নিয়ে এল বেঙ্গল মিট

অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু
ছাড় ও অফার

অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু

নিজস্ব সার্চ ইঞ্জিন আনছে অ্যাপল!
নির্বাচিত

অ্যাপলের নতুন সফটওয়্যার কি আশীর্বাদ হয়ে উঠবে

৫জি ফোনগুলির মধ্যে সেরা অপো ফাইন্ড এক্স ২ প্রো
নির্বাচিত

৫জি ফোনগুলির মধ্যে সেরা অপো ফাইন্ড এক্স ২ প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য
নির্বাচিত

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য

২০২৮ সালের মধ্যে সব নাগরিক পাবেন ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
নির্বাচিত

২০২৮ সালের মধ্যে সব নাগরিক পাবেন ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

ব্লক মার্কেটে ১৭৮ কোটি টাকার লেনদেন
নির্বাচিত

ব্লক মার্কেটে ১৭৮ কোটি টাকার লেনদেন

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
টেলিকম

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩১ জুলাই ২০১৯

স্মার্টফোন আনছে টিকটক

Techzoom.TV |
TechzoomTV